সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়া-গয়ড়া ভাঙ্গা রাস্তা সংস্কারে কেউ কী নেই?

কলারোয়া থেকে গয়ড়া কলেজ মোড় অভিমুখে যাওয়া মহেন্দ্রের যাত্রী স্কুল শিক্ষক জাহিদ আলম বললেন, ‘কলারোয়া-গয়ড়া ভাঙ্গা রাস্তা সংস্কারে কেউ কী নেই?’ ইজিবাইকের এক যাত্রী বললেন, ‘রাস্তার ভাঙাচুড়া স্থান ঠিক করে না দেয়ায় স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে ভুক্তভোগীরা নানান নেতিবাচক কথা বলে থাকেন।’ কলারোয়া উপজেলার সবচেয়ে জনগুরুত্বপূর্ন, ব্যস্ততম ও সর্বাধিক যানবাহন চলাচল করা রাস্তা হলো কলারোয়া থেকে চন্দনপুরের গয়ড়া সড়কটি। অথচ এই রাস্তাটি রয়েছে সবচেয়ে অবহেলিত। ভুক্তভোগীরা জানান, ‘কলারোয়া থেকে গয়ড়া তথা চন্দনপুরবিস্তারিত পড়ুন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি’র রুটিন দায়িত্বে কলারোয়ার শেখ রেজাউল করিম

রাজধানী ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ভাইচ চ্যান্সেলরের মেয়াদপুর্তিতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অব্যাহত রাখার জন্য রুটিন দায়িত্ব প্রদান করা হয়েছে উক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাতক্ষীরার কলারোয়ার কৃতি সন্তান শেখ রেজাউল করীমকে। রোববার (২০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক আদেশে এ দায়িত্ব প্রদান করা হয়। লিখিত আদেশে উল্লেখ করা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা এর ভাইচ চ্যান্সেলরের পদ শুন্য হওয়ায় পরবর্তী ভাইচ চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনেবিস্তারিত পড়ুন

কেরালকাতা ইউপির চেয়ারম্যান নির্বাচন

নৌকা প্রত্যাশায় কলারোয়া আ.লীগের দুই নেতার মনোনয়নপত্র জমা

কলারোয়ার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ দলীয় দুই নেতা নৌকা প্রতীকের প্রত্যাশায় দলীয় মনোনয়ন পত্র সংগ্রহের পর রাজধানী ঢাকায় দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন। মনোনয়ন প্রত্যাশী দুই সম্ভাব্য প্রার্থী হলেন আব্দুর রউফ ও সম মোরশেদ আলী ভিপি। ঢাকার ধানমন্ডী ৩/এ আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্য়ালয়ে রবিবার (২০ সেপ্টেম্বর) অফিস চলাকালীন সময়ে ওই মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে বলে উভয় প্রার্থীর পক্ষ থেকে জানা যায়। জানা গেছে, নৌকাবিস্তারিত পড়ুন

মুজিববর্ষ উপলক্ষে বিআরটিএ সাতক্ষীরার বিশেষ সেবা সপ্তাহ শুরু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সারাদেশে একযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ “মুজিববর্ষ উপলক্ষে বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহ” শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেল রবিবার থেকে বিশেষ সেবা সপ্তাহ শুরু করেছে। যা একটানা আগামি বৃহস্পতিবার পর্যন্ত চলবে। মুজিববর্ষ উপলক্ষে বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহ” এর উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল্লুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা কালেক্টরেট এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা, বিআরটিএ সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কুশখালী ইউনিয়নের স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন

কুশখালী ইউনিয়নের স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৫ টায় আড়ুয়াখালী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কুশখালী উন্নয়ন সংঘের আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুশখালী উন্নয়ন সংঘের সভাপতি সাংবাদিক জাহিদ হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কুশখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রকিব উদ্দীন বাবলু, আওয়ামীলীগ নেতা এয়াকুব আলী, দুঃখী, আবু মুসা, শিমুল, আদর আলী, আব্দুল আহাদ প্রমূখ। মানববন্ধনে বক্তারাবিস্তারিত পড়ুন

স্বাস্থ্যের গাড়িচালকের শত কোটি টাকার সম্পদ: র‌্যাব

স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেককে অস্ত্রসহ ও জাল টাকাসহ গ্রেপ্তারের পর তার শত কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়ার কথা জানিয়েছে র‌্যাব। মালেককে (৬৩) রোববার ভোরে ঢাকার তুরাগ থানা এলাকার কামারপাড়া বামনটেকে তার ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পদত্যাগী মহাপরিচালক (ডিজি) ডা. আবুল কালাম আজাদের গাড়ি চালাতেন তিনি। করোনাভাইরাস মহামারীকালে স্বাস্থ্য খাতের নানা দুর্নীতি প্রকাশ পাওয়ার পর সমালোচনার মুখে ডা. আজাদ পদত্যাগ করলে অধিদপ্তরের পরিবহন পুলে সংযুক্ত রয়েছেন মালেক। র‌্যাবেরবিস্তারিত পড়ুন

সাংবাদিক সাখাওয়াউল্লাহ’র মায়ের ইন্তেকাল: সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক

সাতক্ষীরার স্থানীয় দৈনিক পত্রদূত পত্রিকার সহকারী সম্পাদক ও আয়েন উদ্দীন মহিলা মাদ্রাসার শিক্ষক মো. সাখাওয়াতউল্যার গর্ভধারিনী মা ফাতেমা খাতুন (৮০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পরিবার পরিজন আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহীদের শোকের সাগরে ভাসিয়ে রবিবার (২০ সেপ্টেম্বর ২০২০) ভোর ৩:৪৫ মিনিটে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেছেন। মরহুমা ফাতেমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি গ্রামের মরহুম ছাদেক আলীর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে থাইরয়েড সমস্যায় ভুগছিলেন।বিস্তারিত পড়ুন

তালায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

সাতক্ষীরা তালায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত দরিদ্রদের জন্য সল্প মূল্যে খাদ্যশস্য বিতারণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে তালা সদরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের আয়োজনে সল্প মুল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার আবু হেনা মোস্তফা কামাল, ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম, ইউপি সদস্য মীর শাসছুদ্দোহা আকবর কল্লোল প্রমূখ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসারবিস্তারিত পড়ুন

এক শিফটে তাজমহল দেখতে পাবেন আড়াই হাজার মানুষ

নভেল করোনাভাইরাসের কারণে ছয় মাস বন্ধ থাকার পর সোমবার থেকে আবার খুলছে ভারতের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ তাজমহল। সংক্রমণ ঠেকাতে নতুন নীতিমালায় প্রতি শিফটে আড়াই হাজার মানুষকে ঢুকতে দেয়া হবে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চলতি মাসের প্রথম সপ্তাহে উত্তর প্রদেশের পর্যটন কর্তৃপক্ষ তাজমহল খোলার সিদ্ধান্ত নেয়। তাজমহলের তত্ত্বাবধায়ক অমর নাথ গুপ্ত বলেন, ‘পূর্ব ও পশ্চিমের গেটগুলোতে স্যানিটাইজেশন, থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। সামাজিক দূরত্বের জন্য বৃত্ত আঁকা হয়েছে। একটি শিফটে কেবলবিস্তারিত পড়ুন

তালায় নববধূ অপহরণ: অভিযোগ তদন্তে পৃথক তদন্ত কমিটি গঠন

সাতক্ষীরার তালায় বে-সরকারী সংস্থা পরিত্রাণ কর্মকর্তার বিরুদ্ধে আলোচিত নববধূ ঋতুপর্ণা দাস (১৯) অপহরণের ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে পরিত্রাণ। ইতোমধ্যে ঐ কমিটি তদন্ত কার্যক্রম শুরু করলেও তাদের বিরুদ্ধে ঋতুপর্ণার ননদ লতিকার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর আদায় ও অভিযোগ প্রত্যারে ১ লক্ষ টাকার প্রলোভন দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারী লিটন দাসসহ এলাকাবাসীরা বলছেন, অভিযুক্ত পরিত্রাণ কর্মকর্তা উজ্জ্বল দাসকে বাঁচাতে সামগ্রিক পরিকল্পিত সাজানোর ঘটনার অংশ হিসেবে তদন্ত কমিটি ওবিস্তারিত পড়ুন