মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেরালকাতা ইউপির চেয়ারম্যান নির্বাচন

নৌকা প্রত্যাশায় কলারোয়া আ.লীগের দুই নেতার মনোনয়নপত্র জমা

কলারোয়ার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ দলীয় দুই নেতা নৌকা প্রতীকের প্রত্যাশায় দলীয় মনোনয়ন পত্র সংগ্রহের পর রাজধানী ঢাকায় দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন।

মনোনয়ন প্রত্যাশী দুই সম্ভাব্য প্রার্থী হলেন আব্দুর রউফ ও সম মোরশেদ আলী ভিপি।

ঢাকার ধানমন্ডী ৩/এ আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্য়ালয়ে রবিবার (২০ সেপ্টেম্বর) অফিস চলাকালীন সময়ে ওই মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে বলে উভয় প্রার্থীর পক্ষ থেকে জানা যায়।

জানা গেছে, নৌকা প্রতীকের প্রত্যাশায় সম্ভাব্য প্রার্থী হিসেবে কেরালকাতা ইউনিয়নের সদ্য প্রয়াত চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের ছোট ভাই কেরালকাতা ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি সরদার আব্দুর রউফ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সেসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, কেরালকাতা ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ও জয়নগর ইউপি চেয়ারম্যান ছামসুদ্দীন আল মাসুদ বাবু।

অনুরূপভাবে উপজেলা আ.লীগের সহ-সভাপতি, কেরালকাতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সম মোরশেদ আলী নৌকা প্রতীকের প্রত্যাশায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
তার সাথে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আ.লীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক ও কেরালকাতা ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবু।

এদিকে, চেয়ারম্যান পদে ওই উপ নির্বাচনে অনান্য রাজনৈতিক দলের প্রার্থী ও নির্দলীয় ভাবে অনেকেই প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, কলারোয়ার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের মৃত্যুতে ওই পদ শূন্য হয়।
১৪ সেপ্টেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের একটি চিঠির বরাত দিয়ে ১৫ সেপ্টেম্বর কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস স্বাক্ষরিত একটি চিঠিতে কেরালকাতা ইউনিয়ন পরিষদের শুন্য চেয়ারম্যান পদে সাধারণ/ উপ-নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষনা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, রির্টানিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাই ২৬ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর এবং ভোট গ্রহনের তারিখ ২০ অক্টোবর ২০২০।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন