শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া-গয়ড়া ভাঙ্গা রাস্তা সংস্কারে কেউ কী নেই?

কলারোয়া থেকে গয়ড়া কলেজ মোড় অভিমুখে যাওয়া মহেন্দ্রের যাত্রী স্কুল শিক্ষক জাহিদ আলম বললেন, ‘কলারোয়া-গয়ড়া ভাঙ্গা রাস্তা সংস্কারে কেউ কী নেই?’

ইজিবাইকের এক যাত্রী বললেন, ‘রাস্তার ভাঙাচুড়া স্থান ঠিক করে না দেয়ায় স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে ভুক্তভোগীরা নানান নেতিবাচক কথা বলে থাকেন।’

কলারোয়া উপজেলার সবচেয়ে জনগুরুত্বপূর্ন, ব্যস্ততম ও সর্বাধিক যানবাহন চলাচল করা রাস্তা হলো কলারোয়া থেকে চন্দনপুরের গয়ড়া সড়কটি। অথচ এই রাস্তাটি রয়েছে সবচেয়ে অবহেলিত।

ভুক্তভোগীরা জানান, ‘কলারোয়া থেকে গয়ড়া তথা চন্দনপুর কলেজ মোড় অভিমুখি রাস্তার ঝাঁপাঘাটা এলাকায় অন্তত ৪টি স্থানে ভেঙেচুড়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এরমধ্যে ছাগলের মোড় থেকে ঝাঁপাঘাট প্রাইমারি স্কুলের মধ্যবর্তী রাস্তার ২টি স্থানে এতটাই খারাপ অবস্থা যে, প্রতিদিন কোন না কোন যানবাহন সেখানে দেবে যাচ্ছে, ফেঁসে যাচ্ছে, উল্টে যাচ্ছে কিংবা কাত হয়ে যাচ্ছে। ওই দুই স্থানে যাত্রীদের নামিয়ে দিয়ে কোনমতে মহেন্দ্র, ইজিবাইককে পার হতে দেখা যায়। প্রাইভেটকার যেতে না পেরে ফিরে আসতে হয়েছে। সাইকেল, মোটরসাইকেল আরোহীরাও পড়েছেন বিপাকে। স্থানটি সংস্কার ও পথচারীদের সমস্যা লাঘবে সংশ্লিষ্টদের কোন ভূমিকা এখনো দেখা যায় নি।’

স্থানীয়রা বলেন, ‘ওই স্থানে রাস্তার গর্তে রবিবার (২০ সেপ্টেম্বর) ইটবাহী ট্রলি উল্টে যায়। এর একদিন আগে শনিবার ট্রাক ফেঁসে আটকে যায়। এরূপ প্রতিদিন একাধিকবার সেখানে নানান সমস্যা হচ্ছে। ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। কিন্তু সংস্কারের কোন উদ্যোগ এখনো দেখা যায় নি।’

ঝাঁপাঘাটের ওই স্থানটি হেলাতলা ইউনিয়নের অধীনে। ছাড়াও ওই সড়কের সোনাবাড়িয়া ইউনিয়নের বুঝতলা বাজার পেরিয়ে শ্রীরামপুর এলাকার কয়েকটি স্থানেও অনুরূপ খারাপ অবস্থা।

ভুক্তভোগীরা আক্ষেপের সুরে আরো বলেন, ‘এই রাস্তা দেখলে মনে হয় যে, এলাকাগুলো যেনো অভিভাবকহীন। সংশ্লিষ্টদের দায়িত্বহীনতা, উদাসীনতা আর কাণ্ডজ্ঞানহীন নিশ্চুপ অবস্থান সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলছে।’

রাস্তার ভাঙা ও গর্ত স্থানগুলো অবিলম্বে সংস্কার করে পথচারীদের অসুবিধা লাঘব ও যাতায়াত ব্যবস্থা কিছুটা স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত