মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কুশখালী ইউনিয়নের স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন

কুশখালী ইউনিয়নের স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৫ টায় আড়ুয়াখালী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কুশখালী উন্নয়ন সংঘের আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কুশখালী উন্নয়ন সংঘের সভাপতি সাংবাদিক জাহিদ হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কুশখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রকিব উদ্দীন বাবলু, আওয়ামীলীগ নেতা এয়াকুব আলী, দুঃখী, আবু মুসা, শিমুল, আদর আলী, আব্দুল আহাদ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জলাবদ্ধতা সৃষ্টি হবার আগে কুশখালী ইউনিয়নে ১৫০০ হেক্টর জমিতে ধান চাষ হতো। তবে জলাবদ্ধতা সৃষ্টি হবার পর এই ইউনিয়নে ৫০০ একর জমিতে আর ধান হচ্ছে না।

বক্তারা বলেন, অপরিকল্পিত মৎসঘের এই জলাবদ্ধতার প্রধান কারণ। নিয়মনীতির তোয়াক্কা না করে ইচ্ছামতো ঘের করার কারণে কুশখালী ইউনিয়ন তথা আড়ুয়াখীলে জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। কেউ মারা গেলে তার মাটি দেওয়ার মতো জায়গা নেই। উর্দ্ধতন কর্মকর্তারা আমাদের শুধু আশ্বস্ত করে তবে বাস্তবায়ন হয়না। আমরা নিরাশ হয়ে গেছি। মানুষ বাড়ী ছেড়ে অন্যত্র চলে গেছে। এখনও অনেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অনেকের ঘরে খাদ্য নেই। রান্নার কাঠ নেই। দূষিত পানিতে চলাচলের কারণে রোগ ব্যধি ছড়াচ্ছে। সবচেয়ে দূর্বিসহ জীবন যাপন করছে বাচ্চারা।

অবিলম্বে জলাবদ্ধতা নিরসনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন

সাতক্ষীরার ঐতিহ্যবাহী সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন টিভিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার সোমবার (১০বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার

নিখোঁজের ২দিন পর সাতক্ষীরার আশাশুনিতে ব্যবসায়ী কালাম সরদারের (৬০) মরদেহ উদ্ধার করাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • আহত ছাত্রদল নেতা বাপ্পিকে হাসপাতালে দেখতে গেলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ
  • সাতক্ষীরার বাঁশদহায় ইয়াবাসহ শফিকুল আটক
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান, আলোচনা সভা
  • সাতক্ষীরায় শিশু অধিকার রক্ষা ও যৌন নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
  • সাতক্ষীরায় বৃক্ষমেলায় ‘গ্যাস সেভার’ এবং পরিবেশবান্ধব রান্নার নানা উদ্ভাবন