শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জালালাবাদ ফুটবল টুর্নামেন্টের সেমিতে শ্রীপতিপুর ও বন্ধুমহল

কলারোয়ার জালালাবাদ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে শ্রীপতিপুর ও বন্ধুমহল ফুটবল টিম।

রবিবার (২০সেপ্টেম্বর) বিকালে জালালাবাদ ফুটবল মাঠে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম ও ২য় খেলা অনুষ্ঠিত হয়।

১ম খেলায় প্রথমার্ধের ১৩ মিনিটে বন্ধু মহল ফুটবল একাদশের ১১নম্বর জার্সীধারি খেলোয়াড় সোহাগ গোল করে দলকে এগিয়ে নেন। পরে নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ওই ১ গোলেই আটুলিয়াকে হারায় বন্ধুমহল।

২য় খেলার নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় সরাসরি টাইব্রেকারে ৩-২ গোলে কলারোয়া ফুটবল একাডেমীকে হারায় শ্রীপতিপুর ফুটবল টিম।

রেফারির দায়িত্ব পালন করেন রিয়াজুল ইসলাম। তাকে সহযোগিতা করেন আলফাজ ও মনজুরুল।

বিপুল সংখ্যাক দর্শেকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, বালিয়াডাঙ্গা সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, আদিত্য কুমার, গৌতম মন্ডল, মাসুদ রানা, আশরাফুল, রুহুল আমিন, মিয়া ফারুক হোসেন স্বপন, ইমন, উত্তম প্রমুখ।

সোমবার (২১সেপ্টেম্বর) বিকালে কেরালকাতা ফুটবল একাদশ বনাম চন্দনপুর ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু