সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় শহিদ রিমু দিবস পালিত

নানান কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় শহিদ রিমু দিবস পালিত হয়েছে। ১৯৯৩ সালের ১৯ শে সেপ্টেম্বর সাতক্ষীরার কৃতি সন্তান রাজশাহী বিশ্বাবিদ্যালয়ের ছাত্রমৈত্রীর নেতা জুবায়ের চৌধুরী রিমু স্বাধীনতা বিরোধী ঘাতক জামাত শিবিরের হাতে নৃশংসভাবে নিহত হন। শহিদ ছাত্রমৈত্রীর নেতা জুবায়ের চৌধুরী রিমুর ২৭ তম মৃত্যুবার্ষিকীতে শহিদ রিমু চত্বরে শহিদ রিমুর স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ, জেলা ছাত্রমৈত্রীর নেতৃবৃন্দ, জেলা যুবমৈত্রীর নেতৃবৃন্দ। পরবর্তীতে জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে সাবেক ছাত্রনেতাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জলাবদ্ধতা দূরীকরণে নাগরিক কমিটির সভা

জলাবদ্ধতার রোষানলে কলারোয়া বাসি৷ ক্রীড়াঙ্গনে নেই স্টেডিয়াম ও বাচ্চাদের নিকেতনে নেই শিশু পার্ক৷ প্রধান সড়কের পাশে নেই পানি সরবারাহের ড্রেনেজ ব্যবস্থা এবং কৃষিতে প্রধান সহযোগী বেতনা ও কপোতাক্ষ নদীতে পলিমাটি ভরে পূর্ণ। এসকল সমস্যা সমাধানের দাবিতে সাতক্ষীরার কলারোয়ায় নাগরিক কমিটি গঠনে সভা অনুষ্ঠিত হয়েছে৷ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রিপোর্টার্স ক্লাবে এডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ আনিসুর রহিম৷বিস্তারিত পড়ুন

কলারোয়া শেখ আমানুল্লাহ কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আবুল খায়ের জয়ী

কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কলেজ অধ্যক্ষের অফিস রুমে ওই প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়। কলেজের সহকারী অধ্যাপক ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আবুল খায়ের ৪৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সহকারী অধ্যাপক ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ফাতিমা নার্গিস ২১ ভোট পান। ৬৯ জন শিক্ষক ভোটারের সকলেই ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আরো এক ব্যক্তির করোনা শনাক্ত, বর্তমানে আক্রান্ত ৫

কলারোয়ায় নতুন আরো এক ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) হাসপাতাল সূত্রে জানা যায়, নতুন আক্রান্ত ব্যক্তি হলেন দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া গ্রামের কামাল উদ্দীনের পুত্র শহিদুল ইসলাম (৪২)। এ পর্যন্ত মোট আক্রান্ত ১১৬ জনের মধ্যে ১১১ জন সুস্থ হয়েছেন। এ দিকে ৪ জন পূর্বেই মৃত্যুবরণ করেছেন। ফলে বর্তমানে উপজেলায় ৫ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সাতক্ষীরাসহ বিভিন্নভাবে আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা গ্রহন করছেন। এছাড়া আরো কয়েকজন করোনা ভাইরাস থেকে আরোগ্যবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বন্ধু চিরন্তন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কলারোয়া পৌরসভার মুরারীকাটিতে বন্ধু চিরন্তন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে মুরারীকাটি ফুটবল মাঠে ৮ দলীয় নক আউট পর্বের ওই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সাতক্ষীরার আখড়াখোলা ফুটবল টিমকে ৩-২ গোলে হারিয়ে কলারোয়ার লাঙ্গলঝাড়া ফুটবল টিম জয়লাভ করে। খেলার প্রথমার্ধের ১০ মিনিটে লাঙ্গলঝাড়ার ৫নং জার্সীধারী খেলোয়াড় ১টি গোল করেন। ১৫ মিনিটে লাঙ্গলঝাড়ার আত্মঘাতী গোলে আখড়াখোলা সমতায় ফেরে। বিরতির পর দ্বিতীয়র্ধের ১২ মিনিটের মধ্যে লাঙ্গলঝাড়ার ১১নং জার্সিধারী খেলোয়াড় পরপর ২টি গোল করেন। এরবিস্তারিত পড়ুন

আবারও বন্যার্তদের পাশে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি 

সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী প্রাকৃতিক বৈরিতায় ডুবে থাকা বানভাসিদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি এবং শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলার আশাশুনি থানার শ্রীউলা ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সভাপতি শেখ শাকিল হোসেন, সাধারণ সম্পাদক এসএম শাহিন বিল্লাহ-সহ প্রণব দেবনাথ, আসিফ আরাফাত, মনিরুল ইসলাম, আবু রায়হান এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা এই উপহার সামগ্রী বানভাসী পরিবারগুলোতে পৌঁছে দেন। জানতে চাইলে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

কলারোয়ার বালিয়াডাঙ্গা সীমান্ত প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কলারোয়ার বালিয়াডাঙ্গা সীমান্ত প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকালে বালিয়াডাঙ্গা ইউনুস সুপার মার্কেটে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক দুলাল চন্দ্র গাইন। বীর মুক্তিযোদ্ধা ‌‌আব্দুল মাজেদের সভাপতিত্বে ও সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবজাল হোসেন হাবিল, বিশিষ্ট হোমিও চিকিৎসক ‌‌‌‌‌‌‌‌সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ভূট্টোলাল গাইন, শ্রীশ্রীবিস্তারিত পড়ুন

নড়াইলে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর উদ্বোধন

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়ায় ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) লাহুড়িয়ায় স্বাস্থ্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ৪ কোটি ৭২ লক্ষ টাকা ব্যয়ে ৫২শতক জমির ওপর তিনতলা বিশিষ্ট এ ভবন নিমাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, সিভিল সার্জন ডা.মো.আবদুল মোমেন, পরিবার পরিকল্পনা বিভাগ নড়াইলের উপ-পরিচালক মো.বিস্তারিত পড়ুন

চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষ মানবসম্পদ তৈরী করতে হবে: যবিপ্রবি উপাচার্য

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। নতুন এই ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে ডিজিটাল, শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা ও প্রকল্প এবং তথ্য সংযুক্তি ও প্রাপ্তির বিস্তর সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া ওয়েবসাইটটিতে নতুন কিছু ফিচারও সংযোজন করা হয়েছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এই ওয়েবসাইটের উদ্বোধন করেন। উদ্বোধীন অনুষ্ঠানে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম ডিজিটালবিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনাবাড়িয়ায় অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

কলারোয়ার সোনাবাড়িয়ায় অগ্রগতি সংস্থার উদ্যোগে অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। কোভিড-১৯’র প্রভাবে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সোনাবাড়িয়া হাইস্কুল চত্ত্বরে অসহায়, প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক পরিবার প্রতি ২ হাজার ৫ শ’টাকা করে প্রদান করা হয়েছে। ইউনিয়নের ৩৩ পরিবারের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার প্রোগ্রাম ফেসিলিটেটর লতিকা রানী, প্রজেক্ট অডিটরবিস্তারিত পড়ুন