মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বন্ধু চিরন্তন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কলারোয়া পৌরসভার মুরারীকাটিতে বন্ধু চিরন্তন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে মুরারীকাটি ফুটবল মাঠে ৮ দলীয় নক আউট পর্বের ওই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সাতক্ষীরার আখড়াখোলা ফুটবল টিমকে ৩-২ গোলে হারিয়ে কলারোয়ার লাঙ্গলঝাড়া ফুটবল টিম জয়লাভ করে।

খেলার প্রথমার্ধের ১০ মিনিটে লাঙ্গলঝাড়ার ৫নং জার্সীধারী খেলোয়াড় ১টি গোল করেন। ১৫ মিনিটে লাঙ্গলঝাড়ার আত্মঘাতী গোলে আখড়াখোলা সমতায় ফেরে।
বিরতির পর দ্বিতীয়র্ধের ১২ মিনিটের মধ্যে লাঙ্গলঝাড়ার ১১নং জার্সিধারী খেলোয়াড় পরপর ২টি গোল করেন। এর কিছুক্ষণ পর ফাউলের সুবাদে পেনাল্টির সুযোগ পেয়ে আরো ১টি গোল পরিশোধ করেন আখড়াখোলার ১৭নং জার্সিধারী খেলোয়াড় রায়হান।

নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ৩-২ গোলে জয়ী হয় লাঙ্গলঝাড়া।

খেলায় রেফারির দায়িত্বে ছিলেন রাশেদুজ্জামান রাশেদ। সহকারী রেফারি ছিলেন রুহুল আমিন ও সাইদুর রহমান।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুল রহমান।

বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডাক্তার হাবিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক শেখ আব্দুস সাত্তার, বিশিষ্ট সমাজসেবক মোস্তাফিজুর রহমান, মাস্টার রইসউদ্দিন, মাওলানা আলী আহমদ৷

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উল্লাহ৷

‘মাদককে নিরুৎসাহিত করার জন্য খেলাধুলার প্রতি তরুণ সমাজকে আগ্রহী করার ধারাবাহিকতা বজায় রাখতে মুরারীকাটি গ্রামের কিছু উদীয়মান তরুণ এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে৷

মুরারীকাটি গ্রামের তরুণ সমাজ প্রতি বছর ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় বন্ধু চিরন্তন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

বেশকিছু দর্শক খেলা উপভোগ করেন।

রবিবার একই মাঠে মুরারীকাটি মর্ডান স্পোর্টিং ক্লাব ও আলাইপুর ফুটবল টিম পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

সপ্তাহব্যাপী চলমান এই টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামি ২৬ সেপ্টেম্বর, শনিবার অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি