সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আরো খবর

কেশবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নাম আনুষ্ঠানিক ঘোষণা

যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কার্য নিবার্হী পরিষদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে। কেশবপুর প্রেসক্লাব হলরুমে নির্বাচন কমিশনের প্রধান আব্দুস সালাম শনিবার এক অনুষ্ঠানে কার্য নিবার্হী পরিষদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন। নির্বাচিতরা হলেন সভাপতি আশরাফ উজ জামান খান, সহ-সভাপতি আব্দুস সাত্তর মোল্ল্যা ও আব্দুল হাই সিদ্দিক, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে ও এমআর মইন, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান , ক্রীড়া ও সাংস্কৃতিকবিস্তারিত পড়ুন

সতীর্থদের ভোটে আবারও বার্সা অধিনায়ক মেসি

কদিন আগেই যিনি বার্সেলোনা ছেড়ে দিতে চেয়েছিলেন, সেই লিওনেল মেসিই থাকছেন দলটির অধিনায়ক। ২০২০-২১ মৌসুমে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকেই ভোট দিয়েছেন ক্লাব সতীর্থরা। ভোটাভুটিতে টানা তৃতীয় মৌসুম কাতালান ক্লাবটির সহ-অধিনায়ক হয়েছেন সের্হিও বুসকেতস। ভোটে মেসির পরে থাকায় তার সহকারীর দায়িত্ব পেয়েছেন এই মিডফিল্ডার। ২০১৮ সালে আন্দ্রেস ইনিয়েস্তা বার্সেলোনা ছাড়ার পর থেকেই নিয়মিত অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন মেসি। গত মৌসুমের মতোই অধিনায়কের পদের জন্য দাঁড়ানো চারজনেরবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের উপ-নির্বাচন পরিচালনার দায়িত্বে ৫ নেতা

জাতীয় সংসদের আসন্ন ৩টি উপ-নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার জন্য দলের কার্যনির্বাহী সংসদের পাঁচজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-৫ আসনের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং সমন্বয়কারী হিসেবে সাংগঠনিক সম্পাদক মির্জা আজম দায়িত্ব পালন করবেন। পাবনা-৪ আসনে সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান ও নওগাঁ-৬ আসনে যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিমবিস্তারিত পড়ুন

বেনাপোল-শার্শা সীমান্তে ১বছরে ১৮ কোটি টাকার অস্ত্র-মাদক উদ্ধার

যশোরের বেনাপোল-শার্শা সীমান্ত থেকে গত এক বছরে প্রায় ১৮ কোটি টাকার চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় আটক করা হয় ২০১ জন চোরাচালানিকে। শনিবার বেনাপোল সদর কোম্পানি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে বিজিবির গত এক বছরের সাফল্যের কথা তুলে ধরেন যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা। তিনি বলেন, গত এক বছরে ১৩টি পিস্তল, ২৪টি ম্যাগাজিন, ৫৮টি গুলি, ২৫.৪১ কেজি স্বর্ণের বার,বিস্তারিত পড়ুন

ডিআইজি’র সংবাদ সম্মেলন

ইউএনও ওয়াহিদা খানম হত্যা চেষ্টা মামলার নতুন মোটিভ উদঘাটন

ইউএনও ওয়াহিদা খানম হত্যা চেষ্টা মামলা নতুন সূত্র পেয়েছে পুলিশ। চুরির দায়ে চাকরি হতে সাময়িক বরখাস্ত মালি রবিউল ইসলাম আক্রোশ বসত ইউএনওর উপর হামলা চালিয়েছেন বলে নতুন তথ্যা পাওয়া গেছে। একজন সাক্ষী আদালতে ১৬৪ ধারায় জবাববন্দি দিয়েছেন। আসামি রবিউলকে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড শেষে দুই আসামি আসাদুল হক ও নাহিদুল হোসেন পলাশকে শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেছেন,বিস্তারিত পড়ুন

ফের সাতক্ষীরা প্রেসক্লাবের দায়িত্বে সর্বশেষ নির্বাচিত বৈধ কমিটি

শান্তিপূর্ণ প্রক্রিয়ায় দায়িত্ব গ্রহণ করলেন সাতক্ষীরা প্রেসক্লাবের বৈধ কমিটি। প্রায় আট মাস পর সাতক্ষীরা প্রেসক্লাবের দায়িত্বভার গ্রহণ করলেন সর্বশেষ নির্বাচিত বৈধ কমিটির নেতৃবৃন্দ। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে আদালতের নির্দেশনা অনুযায়ী মোজাফ্ফর রহমান উপস্থিত থেকে সাতক্ষীরা প্রেসক্লাবের শারিরীক সকল প্রকার নিয়ন্ত্রণ হস্তান্তর করেন নির্বাচিত কমিটির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপির নেতৃত্বাধীন কমিটির নিকট। এ সময় সাতক্ষীরা সদর সার্কেলের এডিশনাল এসপি মির্জা সালাউদ্দিন, সাতক্ষীরা সদর থানারবিস্তারিত পড়ুন

তালায় কিশোরী আত্মহননের প্ররোচনাকারী বখাটে যুবক গ্রেপ্তার

সাতক্ষীরার তালায় কলেজ ছাত্রী বিউটি মন্ডলের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে আত্মহননের মামলায় অভিযুক্ত একমাত্র আসামী বখাটে যুবক মৃত্যুঞ্জয় রায়কে (২০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে তালা থানার ওসির নেতৃত্বে পুলিশ উপজেলার খেশরা এলাকা থেকে খেশরা পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে তালা থানায় আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে আত্মহত্যার প্রচারণার অভিযোগে মামলা হয়েছে। যার মামলা নং ৪, তারিখ- ০৯/০৯/২০ ইং। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় গো-খাদ্যের তীব্র সংকটে বিপাকে খামারিরা

কলারোয়ায় ভারী বর্ষণে শুকনো খড় পচে নষ্ট হওয়ায় কলারোয়ায় গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে গবাদি পশু নিয়ে ক্ষুদ্র খামারিরা বিপাকে পড়েছেন। উপজেলার অনেক পরিবার গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করেন। অনেকেই গবাদি পশুর ছোট ছোট খামার গড়ে তুলেছেন। এসব পশুর খাদ্যের জন্য ধান মাড়াই শেষে ধানগাছ শুকিয়ে খড়ের গাদা করে মজুদ রাখেন, যা সারা বছর গরুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। চলতি বছর জুন মাসের শেষ থেকে আগস্টের প্রথম সপ্তাহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সকল উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত

সাতক্ষীরা জেলার সকল উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। ১২ সেপ্টেম্বর দলীয় প্যাডে সংগঠনটির জেলা সভাপতি আবু জাহিদ ডাবলু ও সাধারণ সম্পাদক এইচ.আর মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের খুলনা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক টিমের নির্দেশক্রমে সাতক্ষীরা জেলা যুবদলের অধীনে সকল উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদল কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে বিলুপ্ত ঘোষনা করা হলো।’ বিজ্ঞপ্তিতে আরোবিস্তারিত পড়ুন

‘ছাত্রদল বিএনপি’র শিকড়’: কলারোয়ায় পরিচিতি সভায় সাবেক এমপি হাবিব

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কলারোয়া উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। শনিবার দুপুরে উপজেলা মোড়স্থ সাবেক এমপি হাবিবের বাসভবনে নবগঠিত কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজালাল আহমেদ সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘পরিচ্ছন্ন রাজনীতি জনগণের কল্যাণে আসে। সুতরাং ছাত্রজীবন থেকেই ছাত্রদলকে কল্যাণমূলক ওবিস্তারিত পড়ুন