রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল-শার্শা সীমান্তে ১বছরে ১৮ কোটি টাকার অস্ত্র-মাদক উদ্ধার

যশোরের বেনাপোল-শার্শা সীমান্ত থেকে গত এক বছরে প্রায় ১৮ কোটি টাকার চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

এ সময় আটক করা হয় ২০১ জন চোরাচালানিকে।

শনিবার বেনাপোল সদর কোম্পানি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে বিজিবির গত এক বছরের সাফল্যের কথা তুলে ধরেন যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা।

তিনি বলেন, গত এক বছরে ১৩টি পিস্তল, ২৪টি ম্যাগাজিন, ৫৮টি গুলি, ২৫.৪১ কেজি স্বর্ণের বার, ২০ হাজার ৮২৭ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫৪৭ কেজি গাঁজা, ৪০৬ বোতল মদ, ৫৬৭ পিস ইয়াবা ও ৪০ গ্রাম হেরোইন উদ্ধারসহ ২০১ জনকে আটক করে বিজিবি।
এ সময় ১৭ কোটি ৭৫ লাখ ৪০ হাজার ৫০০ টাকার মালামাল আটক করা হয়।

অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বলেন, দীর্ঘদিন ধরে সীমান্তের কতিপয় মাদক ও অস্ত্র ব্যবসায়ী বিভিন্ন কৌশলে ভারত থেকে মাদক এবং অস্ত্র এনে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করছে। সেই সঙ্গে স্বর্ণ ও হুন্ডির চালান পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে এ ধরনের মাদক, অস্ত্র, স্বর্ণ ও হুন্ডি পাচারকারীদের চিহ্নিত করে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। যার ধারাবাহিকতায় চোরাচালানি, অস্ত্র ও মাদকদ্রব্য আটক করা সম্ভব হয়।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন