Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
১৩ সেপ্টেম্বর, ২০২০
করোনাকালে দূর্ভোগ কমাতে মানবতার সেবায় সেনাবাহিনী

করোনাকালে দূর্ভোগ কমাতে মানবতার সেবায় সেনাবাহিনী নানান কার্যক্রম অব্যাহত রেখেছে। রাজবাড়ী সদর উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে গর্ভবতী নারীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মহামারী করোনাকালীন এই কঠিন সময়ে প্রান্তিক অঞ্চলের মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিয়ে তাদের দূর্ভোগ কমানোর লক্ষ্যে মানবতার সেবায় নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা কাঁচা ও পাঁকা মাল ব্যবসায়ী সমিতির নির্বাচনে সেক্রেটারী প্রার্থী আব্দুর রহিম বাবু’র গণসংযোগ

সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে শহর কাঁচা ও পাঁকা মাল ব্যবসায়ী সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে সেক্রেটারী প্রার্থী সাবেক মেম্বর মো, আব্দুর রহিম বাবু’র হরিণ মার্কার নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় সুলতানপুর বড় বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন সেক্রেটারী প্রার্থী মো. আব্দুর রহিম বাবু। এসময় তিনি বলেন, ‘বিভিন্ন তালবাহানা করে প্রায় ৩০ বছর এই সমিতির নির্বাচন হয়নি। এতদিন সমিতি বা সমিতির সদস্যদেরবিস্তারিত পড়ুন
কেশবপুর ফটোজার্নালিস্টের তিন সদস্য প্রেসক্লাবের নির্বাহী কমিটিতে

যশোরের কেশবপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশন এর তিন সদস্য কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির মেম্বার নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন। সম্প্রতি ৫ সেপ্টেম্বর ও ১২ সেপ্টেম্বর দুই দফায় কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে কেশবপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশন এর ৫ জন সদস্য অংশ নিয়ে বিভিন্নপদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে তিন জন সদস্য নির্বাহী কমিটির মেম্বার নির্বাচিত হয়। নির্বাচিতদের মধ্যে আব্দুল্লাহ আল ফুয়াদ ৩৩ ভোট, কে এম কবিরবিস্তারিত পড়ুন
৩০ বছর ধরে একাই কাটলেন তিন কিলোমিটার খাল

কাছের পাহাড়গুলোর ঢল থেকে পাওয়া পানি গ্রামের শুষ্ক জমিতে পৌঁছে দিতে একাই তিন কিলোমিটার খাল কাটলেন এক ব্যক্তি, তাও আবার ৩০ বছর ধরে! এই অসম্ভবকে সম্ভব করেছেন ভারতের বিহারের গয়া জেলার লাহথুয়া এলাকার কোঠিলাওয়া গ্রামের বাসিন্দা লাউঙ্গি ভূঁইয়া। বার্তা সংস্থা এএনআই’র এর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি। একা হাতে খাল কাটার কথা জানিয়ে লাউঙ্গি বলেন, ‘এই খাল কাটতে আমার লেগেছে ৩০ বছর, যা গ্রামের একটি পুকুরে পানি পৌঁছে দেবে।বিস্তারিত পড়ুন
২৪ কিমি পথ পায়ে হেঁটে গ্রামবাসীর কাছে মুখ্যমন্ত্রী!

রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি। ফলে যেখানেই যান, সেখানেই সঙ্গে যায় তার গাড়ির বিশাল বহর। কিন্তু পাহাড়-জঙ্গলের রাজ্য অরুণাচল প্রদেশে এমন অনেক প্রত্যন্ত গ্রাম রয়েছে যেখানে যাওয়ার ঠিকমতো রাস্তা নেই। তার ওপর পাহাড়ি পথ। কোনও সমস্যা নেই। হেঁটেই রওনা দিলেন তিনি। ১১ ঘণ্টা ধরে ২৪ কিলোমিটার ট্রেক করে রাজ্যের প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্দু। খবর এনডিটিভির। অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার মুক্তো এলাকা তার নিজের নির্বাচনী এলাকারবিস্তারিত পড়ুন
ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম

ইলিশ উৎপাদনে ব্যাপক সাফল্য পেয়েছে বাংলাদেশ। সুস্বাদু এই মাছ উৎপাদনে শীর্ষ অবস্থান আরও মজবুত করেছে বাংলাদেশ। বর্তমানে বিশ্বের মোট ইলিশের ৮৬ শতাংশই উৎপাদিত হচ্ছে এই দেশে। মাত্র চার বছর আগেও এই উৎপাদনের হার ছিল ৬৫ শতাংশ। সরকারের নানা কার্যকর পদক্ষেপের ফলে ধারাবাহিকভাবে ইলিশের উৎপাদন বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মৎস্যবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডফিশের চলতি মাসের হিসাবে এ তথ্য উঠে এসেছে। ভারতে গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী একটি আন্তর্জাতিক গবেষণা সম্মেলনবিস্তারিত পড়ুন
একাদশ শ্রেণিতেও শুরু হচ্ছে অনলাইন ক্লাস

করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে একাদশ শ্রেণিতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস শুরু হচ্ছে। এ লক্ষ্যে ১ অক্টোবর বাজারে এই ক্লাসের পাঠ্যবই বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। রবিবার (১৩ সেপ্টেম্বর) থেকে শুরু হবে ভর্তি কার্যক্রম। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড থেকে এসব তথ্য জানা গেছে। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। তবেবিস্তারিত পড়ুন
পাকিস্তানি গণমাধ্যমে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজের প্রিন্ট ভার্সনে A story of neglect শিরোনামের একটি নিবন্ধ প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নসহ নানা বিষয়ের প্রশংসা করা হয়েছে। ১২ সেপ্টেম্বর প্রকাশিত ওই নিবন্ধটির লেখক মুনসুর আহমেদ। তিনি শুরুতেই বলেছেন, সামাজিক খাতে অর্থপূর্ণ বিনিয়োগ ছাড়া দারিদ্র্য দূর করা সম্ভব নয়। অর্থপূর্ণ বিনিয়োগ প্রবৃদ্ধির পথ খুলে দেয়। প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াও বাংলাদেশে (যারা একসময় তলাবিহীন ঝুড়ির তকমা পেয়েছিল) সামাজিক খাতে বিনিয়োগের মাধ্যমে দারিদ্র্যের হার কমিয়েছে। এখনবিস্তারিত পড়ুন
মণিরামপুরের প্রথম উপজেলা প্রথম চেয়ারম্যান মরহুম লুৎফর রহমানের ৩৩তম মৃত্যু বার্ষিকী

১৩ সেপ্টেম্বর-২০২০, মণিরামপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম এসএম লুৎফর রহমানের ৩৩তম মৃত্যু বার্ষিকী। এসএম লুৎফর রহমান পশ্চিম মণিরামপুর তথা রাজগঞ্জের হানুয়ার গ্রামের এক ধনী ও সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ছাত্র জীবন থেকেই গরীব, দুখি, অসহায় মানুষের পাশে থেকেছেন। তিনি দেশ স্বাধীনের জন্য অংশ নেন মুক্তিযুদ্ধে। রাজনৈতিক জীবনের শুরু থেকে তিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সেই সময়, খুব অল্প সময়ের মধ্যেই মণিরামপুরবাসির অন্তস্থলে স্থান পানবিস্তারিত পড়ুন
ঢাকায় আনা হল ইউএনও ওয়াহিদার বাবাকে, নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে (৬৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে তাকে সড়কপথে অ্যাম্বুলেন্সে করে ঢাকার জাতীয় নিউরোসায়েন্সেস হাসপাতালে আনা হয়। শনিবার রাত ১০টার দিকে তাকে নিয়ে রংপুর থেকে রওয়ানা দেয় অ্যাম্বুলেন্সে। জেলা প্রশাসনের সহযোগিতায় চিকিৎসকের পরামর্শে ওমর আলী শেখকে ঢাকায় নেওয়া হল। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের পরিচালক ডা. ফরিদবিস্তারিত পড়ুন

