সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে বৃদ্ধার মৃত্যু

করোনা সন্দেহে বা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে আনিশা খাতুন (৮৪) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আনিশা খাতুন সাতক্ষীরা সদরের রসুলপুর গ্রামের মৃত রায়হান উদ্দিনের স্ত্রী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আনিশা খাতুন গত ১০ সেপ্টেম্বর জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইতোমধ্যেবিস্তারিত পড়ুন

শার্শা-বেনাপোল সীমান্তে সোনা ও মাদক পাচারে বেপরোয়া মহিলারা

যশোরের শার্শা-বেনাপোল সীমান্তে ভয়ঙ্কর হয়ে উঠেছে মহিলা চোরাচালানীরা। সোনা ও মাদকদ্রব্য পাচারে এরা এখন সক্রিয়। গত ১৬ দিনে ৯ জন মহিলা চোরাচালানী আটক হয়েছে পুলিশ ও বিজিবির হাতে। শার্শা-বেনাপোল সীমান্তের কায়বা, রুদ্রপুর, গোগা, অগ্রভুলাট, পাঁচভুলাট, শালকোনা, পাকশি, ডিহি, গোড়পাড়া এবং বেনাপোলের পুটখালী, দৌলতপুর, গাতিপাড়া, সাদিপুর, রঘুনাথপুর, ঘিবা ও ধান্যখোলা সীমান্তে পাচারকারীরা অনেক বেশি সক্রিয়। পুলিশ ১০ সেপ্টেম্বর বিকালে রাড়িপুকুর গ্রাম থেকে রিপন হোসেনের স্ত্রী কাকলী বেগম (২৬) কে ১৩ বোতল ফেনসিডিলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নারী নির্যাতন মামলার আসামি আটক

কলারোয়ায় নারী নির্যাতন মামলার আসামি আহসান হাবিব স্বপন (২৯) কে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার শ্রীরামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে কলারোয়া থানার এসআই রেজাউল করিম জানান, কলারোয়া থানায় নারী নির্যাতন মামলার আসামি স্বপনকে শনিবার সাড়ে ১১টার দিকে তিনি গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা শ্রীরামপুর গ্রাম থেকে আটক করেছেন। তার বিরুদ্ধে উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের মৃত কাশেম আলীর মেয়ে আম্বিয়া খাতুন বাদী হয়ে নারী নির্যাতন দমন আইনে একটি মামলাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে ফুটবল ম্যাচে বড়ালীকে হারিয়ে স্বাগতিকদের জয়

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে ‌ বড়ালিকে হারিয়ে স্বাগতিক ফুটবল একাদশ জয়লাভ করেছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে বড়ালী ফুটবল একাদশ ও কে‌ঁড়াগাছি ফুটবল দলের মধ্যে প্রীতি ম‍্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা শুরুতে উভয় দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। কিন্তু মধ্য বিরতির আগে কোন দল গোল করতে না পারায় গোল শূন্য ড্র থাকে। বিরতির পর ১১ মিনিটে কেঁড়াগাছির ২ নম্বর জার্সি পরিহিত ইউসুফ ১টি গোল করে দলকে এগিয়ে নেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই ক্লিনিককে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কলারোয়ায় দুই ক্লিনিক মালিককে ৭০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরের দিকে কলারোয়া পৌর সদরের ওই দুই ক্লিনিকে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন। সেসময় উপস্থিত ছিলেন কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মাহাদী আল মাসুদ, থানার এএসআই বিল্লাল হোসেন, ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চসহকারী মাকছুদুর রহমান প্রমুখ। জানা গেছে, মেডিকেল প্রাক্টটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটোরি নিয়ন্ত্রন আদেশের ৮ ধারা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এরবিস্তারিত পড়ুন

মণিরামপুরের প্রথম উপজেলা চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী পালন

মণিরামপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম এসএম লুৎফর রহমানের ৩৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠান হয়েছে। রবিবার সকালে রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষের রুমে মরহুনের মৃত্যু বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফের সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক বিধান চন্দ্র রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের প্রাক্তন সহকারি অধ্যাপক কফিল উদ্দিন আহম্মদ, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারি পরিমল কুমার সাধু, টিএনটি কর্মকর্তা আব্দুল মাজিদ, ব্যবসায়ীবিস্তারিত পড়ুন

কারিগর যত উন্নত হবে, প্রোডাক্ট তত ভালো হবে: যবিপ্রবি উপাচার্য

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেছেন, শিক্ষকেরা হলেন মানুষ গড়ার কারিগর। এই কারিগররা যত উন্নত হবে, তাঁরা তত ভালো প্রোডাক্ট বানাতে পারবে। অর্থাৎ দেশের জন্য তাঁরা দক্ষ ও মানসম্মত নাগরিক তৈরি করতে পারবে। রোববার সকালে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে অনলাইন ক্লাসের জন্য ‘অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন।বিস্তারিত পড়ুন

যশোর জেলা আ.লীগের সভাপতির রোগমুক্তি কামনায় রাজগঞ্জে দোয়া মাহফিল

যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করে মনিরামপুরের রাজগঞ্জে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে রাজগঞ্জ বাজারে ত্রিমোহনীতে চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাবেক মেম্বার আমজেদ আলী খাঁর আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সাবেক মেম্বার আমজেদ আলী খাঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন- চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল হাই, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. মুনছুর আলী, ৮নংবিস্তারিত পড়ুন

কেশবপুরে বিল গরালিয়ার ১৭ গ্রামের কৃষকদের বাঁচাতে কমিটি গঠন

যশোরের কেশবপুরের বিল গরালিয়ার আশপাশের ১৭ গ্রামের পানি সরবরাহের একমাত্র পথ হল বিল গরালিয়ার সরকারী খাল। এক শ্রেনীর অসাধু ঘের ব্যবসায়ী ও মাছ ধরা জেলেদর কারনে সম্প্রতি এই সরকারী খাল দিয়ে পানি সরবরাহে বাঁধাগ্রস্থ হচ্ছে। সরকারী খালে পাটা ও ঘেরে পানি আটকিয়ে রাখার কারণে বিল গরালিয়ার ১৭ গ্রামের নিম্ন অঞ্চলের অনেক বাড়ী এখনো পানিতে আটকানো রয়েছে। পানিবন্দি মানুষরা প্রভাবশালী ঘের মালিকদের বিরুদ্ধে এখন প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে। গুটি কয়েক অসাধু ঘেরবিস্তারিত পড়ুন

আরো খবর

কেশবপুরে প্রীতি ফুটবল ম্যাচে চক্রবাক ক্লাব চ্যাম্পিয়ন

যশোরের কেশবপুর পাবলিক ময়দানে রবিবার বিকালে প্রীতি ফুটবল ম্যাচে কেশবপুর চক্রবাক ক্লাব ফুটবল একাদশ ২-০ গোলে মণিরামপুর উপজেলার লাউড়ী স্পোটিং ক্লাব ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলায় প্রধান অতিথি হিসাবে পৌর মেয়র রফিকুল ইসলামের পক্ষে ফুটবল ম্যাচের উদ্বোধন ঘোষণা করেন আওয়ামী লীগনেতা সৈয়দ আকমল আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। চক্রবাক ক্লাব ফুটবল একাদশের টিম ম্যানেজার ও পৌর ছাত্রলীগনেতা সাইফুল ইসলামেরবিস্তারিত পড়ুন