মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছিতে ফুটবল ম্যাচে বড়ালীকে হারিয়ে স্বাগতিকদের জয়

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে ‌ বড়ালিকে হারিয়ে স্বাগতিক ফুটবল একাদশ জয়লাভ করেছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে বড়ালী ফুটবল একাদশ ও কে‌ঁড়াগাছি ফুটবল দলের মধ্যে প্রীতি ম‍্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলা শুরুতে উভয় দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। কিন্তু মধ্য বিরতির আগে কোন দল গোল করতে না পারায় গোল শূন্য ড্র থাকে।
বিরতির পর ১১ মিনিটে কেঁড়াগাছির ২ নম্বর জার্সি পরিহিত ইউসুফ ১টি গোল করে দলকে এগিয়ে নেন।

রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে বড়ালী কে হারিয়ে কেঁড়াগাছি জয়লাভ করে।

খেলায় রেফারির দায়িত্বে ছিলেন তোতা মিয়া।

কিছু সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন মেম্বার মহিদুল ইসলাম, কেড়াগাছি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মাস্টার আতিয়ার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মেম্বার মুনসুর আলী বিশ্বাস, সাবেক মেম্বার তৌহিদুজ্জামান, সাংবাদিক অহিদুজ্জামান খোকা, হোসেন আলী, আখতারুজ্জামান আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী মীর শওকত আলী, মকবুল হোসেন, জিল্লুর রহমান, ফয়সাল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন