শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শা-বেনাপোল সীমান্তে সোনা ও মাদক পাচারে বেপরোয়া মহিলারা

যশোরের শার্শা-বেনাপোল সীমান্তে ভয়ঙ্কর হয়ে উঠেছে মহিলা চোরাচালানীরা। সোনা ও মাদকদ্রব্য পাচারে এরা এখন সক্রিয়।
গত ১৬ দিনে ৯ জন মহিলা চোরাচালানী আটক হয়েছে পুলিশ ও বিজিবির হাতে।

শার্শা-বেনাপোল সীমান্তের কায়বা, রুদ্রপুর, গোগা, অগ্রভুলাট, পাঁচভুলাট, শালকোনা, পাকশি, ডিহি, গোড়পাড়া এবং বেনাপোলের পুটখালী, দৌলতপুর, গাতিপাড়া, সাদিপুর, রঘুনাথপুর, ঘিবা ও ধান্যখোলা সীমান্তে পাচারকারীরা অনেক বেশি সক্রিয়।

পুলিশ ১০ সেপ্টেম্বর বিকালে রাড়িপুকুর গ্রাম থেকে রিপন হোসেনের স্ত্রী কাকলী বেগম (২৬) কে ১৩ বোতল ফেনসিডিল সহ আটক করে।

১০ সেপ্টেম্বর বিকালে বেনাপোল গয়ড়া গ্রাম থেকে যশোরের অভয়নগরের ইকবালের স্ত্রী পারভীন বেগম বুলু (৩০) ও কোতয়ালী থানার নরেন্দ্রপুর (রুপদিয়া) গ্রামের আঃ আজিজ খানের মেয়ে রোকেয়া খাতুনকে (২০) ২ কেজি গাঁজা সহ আটক করে পুলিশ।

৮ সেপ্টেম্বর রাতে শার্শার বাগআঁচড়ায় জুলেখা বেগম (২৫) ও আকলিমা খাতুন খাদিজাকে (২৬) ১১০ বোতল ফেনসিডিল সহ পুলিশের হাতে আটক হয়।

৬ সেপ্টেম্বর সকালে বেনাপোল পোর্টথানা পুলিশ মনি (৩৭) ও ফাতেমা খাতুনকে (২৫) ৩ কেজি গাঁজা সহ আটক করে।

৫ সেপ্টেম্বর রাতে তানিয়া (৪২) কে ৭ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।

২৮ আগস্ট রাতে বেনাপোলে দুখে মিয়ার স্ত্রী বানেছাকে ৯ কেজি সোনাসহ বিজিবির হাতে গ্রেফতার হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, আমরা মাদক উদ্ধারের পাশাপাশি, যারা এ ব্যবসার সাথে সংশ্লিষ্ট রয়েছে তাদের চিহিৃত করে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করছি। কোন মাদক ব্যবসায়ী এবং তাদের মদদদাতাদের ছাড় দেওয়া হবে না।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত