রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরের প্রথম উপজেলা প্রথম চেয়ারম্যান মরহুম লুৎফর রহমানের ৩৩তম মৃত্যু বার্ষিকী

১৩ সেপ্টেম্বর-২০২০, মণিরামপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম এসএম লুৎফর রহমানের ৩৩তম মৃত্যু বার্ষিকী।

এসএম লুৎফর রহমান পশ্চিম মণিরামপুর তথা রাজগঞ্জের হানুয়ার গ্রামের এক ধনী ও সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ছাত্র জীবন থেকেই গরীব, দুখি, অসহায় মানুষের পাশে থেকেছেন। তিনি দেশ স্বাধীনের জন্য অংশ নেন মুক্তিযুদ্ধে। রাজনৈতিক জীবনের শুরু থেকে তিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

সেই সময়, খুব অল্প সময়ের মধ্যেই মণিরামপুরবাসির অন্তস্থলে স্থান পান এসএম লুৎফর রহমান। বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে হারিকেন মার্কা নিয়ে নির্বাচিত হন মণিরামপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান এসএম লুৎফর রহমান।

তৎকালিন রাজগঞ্জ লুৎফর রহমান মহাবিদ্যালয়, বর্তমানে রাজগঞ্জ ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা করাসহ এলাকার উন্নয়নে তরুন এ সমাজ সেবক গরীব, দুখি, অসহায় মানুষের বন্ধু ছিলেন এসএম লুৎফর রহমাম।

মণিরামপুরবাসির প্রিয় মানুষের তালিকায় সদ্য-হাস্যজ্জ্বল লুৎফর রহমান একজন। মণিরামপুরের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন এই মহান মানুষটি।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ১৩ সেপ্টেম্বর মণিরামপুর উপজেলা পরিষদের গাড়ী নিজে চালিয়ে মণিরামপুরের বন্যা দুর্গত বানভাষিদের জন্য ত্রান সামগ্রী আনতে গিয়ে যশোর থেকে ফেরারপথে বকচর নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন এই মহান মনের মানুষ।

আজও মণিরামপুরবাসির কাছে বিশেষ স্মরণীয় এইদিন।

একই রকম সংবাদ সমূহ

শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলাম শহীদসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক

যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে এক কেজি ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহবিস্তারিত পড়ুন

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে এবং প্রশাসনের ভেতরেবিস্তারিত পড়ুন

  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী
  • যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
  • বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
  • মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত
  • মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • ​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ