সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

১ লিটার দুধের মূল্য ৮ হাজার ৫০ টাকা!

দুধ অত্যন্ত পুষ্টিকর ও সুষম খাদ্য। দুধে রয়েছে বিভিন্ন ধরনের গুণাগুণ যা প্রায় সকলেরই জানা। পুষ্টিবিদ ও চিকিৎসকরা প্রতিদিনই দুধ খেতে পরামর্শ দেন। গরু, মহিষ, ছাগল ও ভেড়ার দুধ খাওয়ার প্রচলন স্বাভাবিক হলেও গাধার দুধ খাওয়ার বিষয়টি অনেকেরই অজানা। ভারতের অনেক রাজ্যেই জনপ্রিয় হয়ে উঠছে গাধার দুধ। নবজাতকদের পুষ্টির জন্য এসব এলাকায় এ দুধের ব্যাপক চাহিদা রয়েছে। তাই গুজরাটের অনেক জায়গাতেই গড়ে উঠেছে গাধার খামার। যেখানে প্রতি লিটার গাধার দুধ বিক্রিবিস্তারিত পড়ুন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হচ্ছেন শোয়েব আখতার!

নতুন ভূমিকায় দেখা যেতে পারে পাকিস্তানের গতিতারকা শোয়েব আখতারকে। বর্তমান প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ উল হককে সরিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের ভূমিকায় দেখা যেতে পারে শোয়েব আখতারকে। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নিজেই। মিসবাহ উল হককে নির্বাচকের পদ থেকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাজে পারফরম্যান্সের পর তাকে নিয়ে শুরু হয় সমালোচনা। শীর্ষ দুই পদে মিসবাহকে রাখার বিপক্ষে মত দেন দেশটির সাবেক তারকা থেকে শুরুবিস্তারিত পড়ুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ফের হ্যাকিংয়ের চেষ্টা রুশ হ্যাকারদের

আগামী ৩ নভেম্বর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ও অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের এই নির্বাচনেও সাইবার হামলার শঙ্কা দেখা দিয়েছে। জানা গেছে, রাশিয়া, চীন ও ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও গ্রুপগুলোর ওপর গোয়েন্দা নজরদারির চেষ্টা চালাচ্ছে। শুধু তাই নয়, ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেট শিবিরে হ্যাকিংয়ে রাশিয়ার যেই গ্রুপটি জড়িত ছিল তারা আবারও সাইবার হামলা চালানোর চেষ্টা করছে। টেক জায়ান্ট মাইক্রোসফটবিস্তারিত পড়ুন

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আদা

আদা কুচি বা আদা বাটা আমরা সাধারণত খাবারের স্বাদ বাড়ানোর কাজেই ব্যবহার করে থাকি। কিন্তু আপনি জানেন কি, আদা খাবারে স্বাদ বাড়ানোর পাশাপাশি আমাদের দেহের সুস্থতার জন্য বিশেষভাবে উপযোগী। এক নজরে দেখে নিন কি গুন আছে আদায়: আদার রস শরীর শীতল করে এবং হার্টের জন্য উপকারী। কাশি এবং হাঁপানির জন্য আদার রসের সাথে মধু মিশিয়ে সেবন করলে বেশ উপশম হয়। বমি বমি ভাব দূর করতে এর ভূমিকা অপরিহার্য। তাই বমি বমিবিস্তারিত পড়ুন

৪০ বছরের রেকর্ড ভাঙবে আজ

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে শুক্রবার থেকে। আর ওয়ানডে সিরিজটির প্রতিটি ম্যাচ হবে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। এই সিরিজের মধ্য দিয়ে ৪০ বছরের পুরোনো রেকর্ড ভাঙবে দুই দল। সর্বশেষ ১৯৭৯ সালে এই দুই দল একই ভেন্যুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল। ১৯৭৯-৮০ মৌসুমে ইংল্যান্ড যখন অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল, তখন দুই দল একই ভেন্যুতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ খেলেছিল। সেবার সব ম্যাচ হয়েছিল মেলবোর্নে। আর এবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে।

অন্যায়-অবিচারের ফায়সালার জায়গা “কান্তারা”

‘কান্তারা’ হল একটি চেকপোস্ট। কোনো মানুষের যখন সারাজীবনের হিসাব নিকাশ নেয়ার পর জান্নাতের ফায়সালা পেয়ে যাবে, এবার সে জান্নাতের দিকে ছুটবে। যেতে যেতে মাঝখানে একটা চেকপোস্ট পড়বে। সেখানে মানুষের উপর সে যে যুলুম করেছিল সেটার ফিনিশিং হবে। দুনিয়াতে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছিল, কারো থেকে টাকা মেরে দিয়েছিল, কাউকে ওজনে কম দিয়েছিল, কাউকে থাপ্পড় মেরেছিল, কাউকে গালি দিয়েছিল, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছিল, কাউকে এমন কথা বলেছিল যে তার মাথাটা সবার সামনে নিচুবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের এক হাজার করে টাকা দেবো : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেহেতু করোনাভাইরাসে সবার জীবন স্থবির হয়ে পড়েছে এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি শিক্ষার্থীদের আমরা এক হাজার করে টাকা দেব, যাতে করে তারা তাদের কাপড়-চোপড়, টিফিন বক্স ও প্রয়োজনীয় জিনিস কিনতে পারে। বৃহস্পতিবার জাতীয় সংসদের চলমান অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। করোনাকালে নেয়া সরকারের প্রণোদনা প্যাকেজগুলো তুলে ধরে সরকারপ্রধান বলেন, ২১টি প্যাকেজে এক লাখ ১২ হাজার ৬৩৩ কোটি টাকা বরাদ্দ করেছি। তা জিডিপির ৪ দশমিক শূন্য ৩বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৩১

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নজরুল ইসলাম ও শেখ ফরিদ নামে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৩১ জনের মৃত্যু হলো। বৃহস্পতিবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এর আগে সকালে আব্দুস ছাত্তার (৪০) নামের আরও একজনের মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল বিষয়টি নিশ্চিত করেন। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনেবিস্তারিত পড়ুন

আইপিএলের প্রস্তুতি দেখতে গিয়ে কোয়ারেন্টাইনে সৌরভ গাঙ্গুলি

আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই পৌঁছে গেছে সংযুক্ত আরব আমিরাতে। অনুশীলনও শুরু হয়ে গেছে। চার-ছক্কার ধুম-ধাড়াক্কা টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগে আমিরাতে পৌঁছে গেলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও। উদ্দেশ্য, আইপিএলের সর্বশেষ প্রস্তুতি দেখা। কিন্তু করোনার কারণে, দুবাইতে গিয়ে সৌরভ গাঙ্গুলিকেও মানতে হচ্ছে কোয়ারেন্টাইনের নিয়ম। বিমান থেকে নামার পর ৬ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে বিসিসিআই সভাপতিকে। করতে হবে করোনা টেস্ট। এরপরই তিনি বাইরে বের হওয়ার অনুমতি পাবেন। বুধবার সকালেরবিস্তারিত পড়ুন

দেশ উন্নয়নের সঠিক পথে আছে : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ তার কাঙ্খিত উন্নয়নের লক্ষ্য অর্জনের সঠিক পথে রয়েছে। যদি রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি কর্মপরিবেশ সব সময় বজায় থাকে, তাহলে আমরা অনেক ভাল করতে পারব। রাজধানীর শেরে-বাংলা-নগর এনইসি সভাকক্ষে ‘রুপকল্প ২০৪১ বাস্তবে রূপায়ন : বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১’ বিষয়ক জন অবহিতকরণ আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ সভার আয়োজন করে। প্রেক্ষিত পরিকল্পনাকে ‘ভবিষ্যত দলিল’ অভিহিত করে এম এ মান্নানবিস্তারিত পড়ুন