সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

চাকরি হারালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক মোর্শেদ হাসান খানের সাথে চাকরি খুইয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষক। তাদের মধ্যে যৌন হয়রানি সংক্রান্ত কারণে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত এবং অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করায় পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক রাদিয়া তাইসিরকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পৃথক সড়ক দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তা ও শিক্ষক নিহত

সাতক্ষীরায় পৃথক সড়ক দূর্ঘটনায় পুলিশের সহকারি উপ-পরিদর্শক ও শিক্ষক নিহত হয়েছেন। ডিউটি শেষে বুধহাটা থেকে আশাশুনি থানায় ফেরার পথে বৃহস্পতিবার সকালে চাপড়া এলাকায় সহকারি উপ-পরিদর্শক ও দুপুরে শহরের সঙ্গীতা মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় শিক্ষক নিহত হন। আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান, সহকারি উপ-পরিদর্শক শাহ জামাল রাতে ডিউটি শেষে মোটরসাইকেলে থানায় ফিরছিলেন। চাঁপড়া এলাকায় পৌছে রাস্তায় দাড়িয়ে থাকা বাঁশের ট্রাকে পেছন থেকে ধাক্কা লেগে বাঁশ ঢুকে যায় সহকারি উপ-পরিদর্শক শাহ জামালেরবিস্তারিত পড়ুন

দুই পত্রিকা সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ লেখা প্রকাশ করায় দৈনিক নয়া দিগন্ত এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে মামলাটি করেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ২০ অক্টোবরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আসামিরা হলেন-বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা প্রেসক্লাবে নুর ইসলাম-মোজাফ্ফরের কমিটি অবৈধ ঘোষণা আদালতের

জিএম নুর ইসলাম ও মোজাফ্ফর রহমানের নেতৃত্বাধীন সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটিকে অবৈধ ঘোষণা করেছেন সাতক্ষীরার সহকারী জজ আদালত। বৃহস্পতিবার সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মোহাম্মাদ নাছির উদ্দিন ফরাজি এ রায় দেন। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপির দায়ের করা মামলায় গত ৭ সেপ্টেম্বর উভয় পক্ষের শুনানীর পর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এই রায় প্রদান করেন আদালত। আদেশে আগামি ৭ কার্যদিবসের মধ্যে প্রেসক্লাবের আর্থিকসহ সকল দায় দায়িত্ববিস্তারিত পড়ুন

বাগআঁচড়ায় পথচারীদের কাছে ও গৃহবধুর পানির কলসিতে মিললো ফেনসিডিল

যশোরের শার্শার বাগআঁচড়ায় পৃথক অভিযানে দুই পথচারীদের কাছ থেকে ৩৫ বোতল ও এক গৃহবধুর পানির কলসীর ভেতর থেকে ১৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। বৃহস্পতিবার বিকালে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ কায়বা- বাগআঁচড়া সড়কের রাড়িপুকুর বটতলা পাকা রাস্তার ওপর থেকে ঝিকরগাছার মোবারকপুর গ্রামের শিরাজুল ইসলামের ছেলে শামিম হোসেন (৩২) ও কৃঞ্চনগর গ্রামের মুরারী বসুর ছেলে কাশিনাথ বসু (৩৫) কে ৩৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে। একই সময়ে গোপন খবরেবিস্তারিত পড়ুন

একটি কালভার্টের অভাবে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল মাঠটি যেন পুকুর!

কলারোয়ার কেঁড়াগাছি হাইস্কুল ফুটবল মাঠটি একটি কালভার্টের অভাবে পুকুরে পরিণত হয়েছে। সরেজমিনে দেখা যায়, একটু বৃষ্টি হলেই খেলার মাঠটিতে পানি জমে কাদা-পানিতে একাকার হয়ে যায়। তখন মাঠটি আর খেলার উপযোগী থাকে না। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ পানি জমে থাকলেও এখনও পর্যন্ত কোন জনপ্রতিনিধি বিষয়টি নজরে আনেননি। দ্রুত খেলার মাঠের উত্তর পাশের রাস্তায় ‌‌‌‌‌‌‌‌‌‌একটি কালভার্টের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আফজাল হোসেনে হাবিল বলেন, বিষয়টিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কৃতি শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান

কলারোয়ার এক গরীব-অসহায় কৃতি শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’তে ভর্তি হওয়ার সুয়োগ অর্জন করায় কলারোয়ার কৃতি সন্তান কেয়াকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ওই আর্থিক সহয়তা প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থী কেয়া পারভীন উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের তবিবার রহমানের কন্যা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইউএনও অফিসে শিক্ষার্থী কেয়ার হাতে ৫ হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)বিস্তারিত পড়ুন

সময় টিভির সাংবাদিক রুবেল হত্যা চেষ্টার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন

সময় টিভির কক্সবাজারের স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন রুবেলকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বেনাপোল বন্দরে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় বেনাপোল কাস্টমস হাউজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন, বেনাপোল টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি সাজেদুর রহমান, প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক আজিবর রহমান, ইনডিপেন্ডেন্ট টিভির বেনাপোল প্রতিনিধি আব্দুর রহিম, বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনিসুরবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে ভারতীয় পাতার বিড়ি উদ্ধার

কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তে ভারতীয় পাতার বিড়ি উদ্ধার‌ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে কেঁড়াগাছির তালসারি এলাকা থেকে তলুইগাছা বিজিবি নায়েক সুবেদার সবুরের নেতৃত্বে বিজিবি সদস্যরা এক বস্তা ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে।‌ যার আনুমানিক মূল্য ৫০হাজার টাকা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন তলুইগাছা বিওপির নায়েক সুবেদার সবুর।

কলারোয়ায় ‘আমরা সেবক একতা সংঘ’র উদ্যোগে রাস্তা ও খেলার মাঠ সংস্কার

কলারোয়ায় রাস্তা ও খেলার মাঠ সংস্কার করেছে উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের মানবিক সংগঠন ‘আমরা সেবক একতা সংঘ’। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার সীমান্তবর্তী কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়ায় আমরা সেবক একতা সংঘের প্রতিষ্ঠাতা ও কেঁড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ রুহুল কুদ্দুসের অর্থায়নে এই সংস্কারমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। আমরা সেবক একতা সংঘের সভাপতি মন্ডলীর সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ রুহুল কুদ্দুসবিস্তারিত পড়ুন