রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পৃথক সড়ক দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তা ও শিক্ষক নিহত

সাতক্ষীরায় পৃথক সড়ক দূর্ঘটনায় পুলিশের সহকারি উপ-পরিদর্শক ও শিক্ষক নিহত হয়েছেন।

ডিউটি শেষে বুধহাটা থেকে আশাশুনি থানায় ফেরার পথে বৃহস্পতিবার সকালে চাপড়া এলাকায় সহকারি উপ-পরিদর্শক ও দুপুরে শহরের সঙ্গীতা মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় শিক্ষক নিহত হন।

আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান, সহকারি উপ-পরিদর্শক শাহ জামাল রাতে ডিউটি শেষে মোটরসাইকেলে থানায় ফিরছিলেন। চাঁপড়া এলাকায় পৌছে রাস্তায় দাড়িয়ে থাকা বাঁশের ট্রাকে পেছন থেকে ধাক্কা লেগে বাঁশ ঢুকে যায় সহকারি উপ-পরিদর্শক শাহ জামালের পেটে। দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং ট্রাক চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।
নিহত শাহ জামালের বাড়ি যশোরের শার্শায়।

এদিকে, সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, সাতক্ষীরা ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন সদর উপজেলার কাথন্ডা আলিয়া মাদ্রাসার শিক্ষক রইচউদ্দীন। সঙ্গীতা মোড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সদর হাসপাতালে নেয়ায় পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন