শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইপিএলের প্রস্তুতি দেখতে গিয়ে কোয়ারেন্টাইনে সৌরভ গাঙ্গুলি

আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই পৌঁছে গেছে সংযুক্ত আরব আমিরাতে। অনুশীলনও শুরু হয়ে গেছে। চার-ছক্কার ধুম-ধাড়াক্কা টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগে আমিরাতে পৌঁছে গেলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও। উদ্দেশ্য, আইপিএলের সর্বশেষ প্রস্তুতি দেখা।

কিন্তু করোনার কারণে, দুবাইতে গিয়ে সৌরভ গাঙ্গুলিকেও মানতে হচ্ছে কোয়ারেন্টাইনের নিয়ম। বিমান থেকে নামার পর ৬ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে বিসিসিআই সভাপতিকে। করতে হবে করোনা টেস্ট। এরপরই তিনি বাইরে বের হওয়ার অনুমতি পাবেন।

বুধবার সকালের বিমানেই সৌরভ কলকাতা থেকে আহমেদাবাদ উড়ে যান। সেখান থেকেই দুবাইয়ের বিমান ধরেছেন। ছয় মাস পর বিমান সফরের কথা জানিয়ে ইনস্টাগ্রামে পোস্টও করেন সৌরভ।

ছবিতে দেখা যাচ্ছে, সৌরভের মুখে জোড়া মাস্ক, মাথায় ফেস গার্ড। ক্যাপশনে মহারাজ লিখেছেন, ‘ছয় মাসে এটাই আমার দুবাইয়ে প্রথম বিমান যাত্রা। আইপিএলের জন্য যাচ্ছি। জীবনযাত্রা এখন অনেকটাই বদলে গেছে।’ সাবেক ভারত অধিনায়কের সঙ্গে দুবাই গেলেন বিসিসিআই সচিব জয় শাহও। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল আগেই পৌঁছে গেছেন দুবাইতে।

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবারের আইপিএলের। বায়ো-বাবল থেকে শুরু করে মাঠ ও হোটেলের যাবতীয় প্রস্তুতি দেখার জন্যই বোর্ড প্রেসিডেন্ট ও সচিব ১০ দিন আগেই আমিরাতে গিয়ে পৌঁছে গেলেন। নিয়ম অনুাযায়ী’ই সেখানে তাদেরকে ছয় দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

গত বছর অক্টোবরে বিসিসিআই সভাপতির চেয়ারে বসেন সৌরভ গাঙ্গুলি। বোর্ড সভাপতি হিসেবে এটাই তার প্রথম আইপিএল টুর্নামেন্ট। নিজের দেশের মাটিতে দারুণ একটা টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছিলেন; কিন্তু করোনা পরিস্থিতিতে তা সম্ভব হয়নি। টুর্নামেন্ট চলে গেলো ভারতের বাইরে।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর