সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বাংলাদেশ-ভারত দুই পররাষ্ট্র মন্ত্রীর ফোনালাপ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এসময় মন্ত্রী পর্যায়ের ৬ষ্ঠ জয়েন্ট কনসালটেটিভ কমিশনের সভা ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে তারা নীতিগতভাবে সম্মত হয়েছেন। এই সভা চলতি মাসের শেষে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। করোনার কারণে ভারতের আন্তর্জাতিক ভ্রমণের নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর সর্বপ্রথম বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন এস জয়শঙ্কর।

এরশাদের কবর জিয়ারতের মাধ্যমে জাতীয় পার্টির রাজনীতি শুরু করলেন বিদিশা

প্রয়াত জাপা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের কবর জিয়ারতের মাধ্যমে জাতীয় পার্টিতে সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশের ঘোষণা দিয়েছেন তার সাবেক স্ত্রী বিদিশা। সোমবার দুপুরে রংপুরের পল্লী নিবাস বাসভবনে এরশাদের কবর জিয়ারতের পর তিনি এ ঘোষণা দেন। এসময় তার সাথে পুত্র এরিক ছিল। বিদিশা বলেন, আমি আমার মরহুম স্বামীর কবর জিয়ারতের মধ্যদিয়ে জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত হলাম। জানি এজন্য আমাকে অনেক বাধা বিপত্তি পার হতে হবে। যত বাধাই আসুক না কেন মানুষেরবিস্তারিত পড়ুন

সড়ক দুর্ঘটনায় যশোরের বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪

ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া নামক স্থানে সোমবার বিকেলে ট্রাক ও পজেরো মুখোমুখি সংঘর্ষে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল সহ ৪ জন মারা গেছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশংকাজনক। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি তৌফিকুল আলম জানান, সোমবার বিকেল ৩টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি পজেরো (ঢাকা মেট্রো ঘ- ১১- ২০১৫) নয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকেরবিস্তারিত পড়ুন

করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে মহিলার মৃত্যু ।। এ পর্যন্ত ৯৫

করোনা সন্দেহে বা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে তরঙ্গিনী (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তরঙ্গিনী (৪৮) সাতক্ষীরা সদর উপজেলার গোয়ালপোতা গ্রামের রাখাল চন্দ্রের স্ত্রী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তরঙ্গিনী গত ২ সেপ্টেম্বর জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ৭ সেপ্টেম্বর সোমবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইতোমধ্যে উক্ত মৃত ব্যক্তিরবিস্তারিত পড়ুন

বাগআঁচড়ায় মোটরসাইকেল ও ফেনসিডিলসহ যুবক আটক

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় মোটর সাইকেল ও ৩৫ বোতল ফেনসিডিল সহ আলমগীর হোসেন সুজন (২৩) নামের এক যুবককে পুলিশ আটক করেছে। সোমবার বিকালে শার্শার ইছাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের নুর বক্স গাজীর ছেলে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন খবরের ভিত্তিতে সোমবার (৭সেপ্টেম্বর) বিকালে ইছাপুর গ্রামের মধ্যে রাস্তার উপর থেকে তাকে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে মোটর সাইকেলসহ গ্রেফতারবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম ট’বাজারের টিন সেডের মালামাল নিয়ে গেলো আবার রেখেও গেলো!

কলারোয়ার দমদম বাজারের টিন সেড উধাও হওয়ার সংবাদ প্রকাশ হওয়ার পরে সোমবার সকালে কে বা কারা সেই টিন সেড পূর্বের স্থানে রেখে যাওয়ার খবর পাওয়া গেছে। দমদম বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, সোমবার বেলা সাড়ে ১০টার দিকে তারা দমদম ট-বাজারের মধ্যে গেলে দেখতে পান যে, কে বা কারা ওই টিন সেড এর সকল মালামাল ওই স্থানে রেখে গেছেন। তারা সাথে সাথে বিষয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা এলজিইডি অফিসেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজ চত্বরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন

মুজিব জন্ম শতবর্ষে কলারোয়ার কাজিরহাট ডিগ্রি কলেজ চত্বরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কলেজ চত্ত্বরে বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন করেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান ফাহিম, ছাত্রলীগ নেতা আমির হোসেন মুন্না, মো. রাজু, মনঞ্জুরুল সোহাগ প্রমুখ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় আরো এক ব্যক্তির করোনা শনাক্ত ।। বর্তমানে আক্রান্ত ১২

কলারোয়ায় আরো এক ব্যক্তিথ করোনা শনাক্ত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা যায়। নতুন আক্রান্ত ব্যক্তি হলেন পৌরসভার তুলশিডাঙ্গা গ্রামের আখতারুজ্জামান (৫২)। এ পর্যন্ত মোট আক্রান্ত ১১৩ জনের মধ্যে ৯৭ জন সুস্থ হওয়ায় তাদেরকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। আর ৪ জন পূর্বেই মৃত্যুবরণ করেছেন। ফলে বর্তমানে উপজেলায় ১২ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সাতক্ষীরাসহ বিভিন্নভাবে আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা গ্রহন করছেন। এ ছাড়া আরো কয়েকজন করোনামুক্ত হওয়ারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে স্বামী-স্ত্রী আহত

কলারোয়ায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যার দিকে কলারোয়া পৌর সদরের গোপিনাথপুর গ্রামে। থানায় দেওয়া লিখিত অভিযোগ সুত্রে সোমবার জানা গেছে, পৌর সদরের গোপিনাথপুর গ্রামের স্কুল পড়ুয়া এক ছাত্রী বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় ওই গ্রামের আমির হোসেন বাবলার স্ত্রী সুফিয়া খাতুন (৪৫) কে ধাক্কা মারে। এতে তিনি কিছুটা ব্যাথা পান। এতে উভয়ের মধ্যে কিছুটি বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে ওই ছাত্রীর স্বজনরা সুফিয়া খাতুনের বাড়ীতে গিয়েবিস্তারিত পড়ুন

ব্রিজ নির্মাণের দাবি

ভেঙ্গে গেছে সাগরদাঁড়ি কপোতাক্ষ নদের উপর বাঁশের সাঁকো

যশোরের কেশবপুরের সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের উপর বাঁশের সাঁকোটি ভেঙ্গে পড়ায় ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে বাধ্য হচ্ছেন মানুষ। দু’পারের মানুষ পড়েছে চরম বিপাকে। বাঁশের সাঁকোটি সংস্কার না হলে ঘটতে পারে নৌকায় পারাপারে বড় ধরনের দূর্ঘটনা। দীর্ঘ বছর ধরে এলাকার মানুষ সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদের উপর একটি ব্রিজ নির্মাণ দাবী করে আসলেও আজও হয়নি ব্রিজ। কপোতাক্ষ নদের দু’পারের মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের উপর নির্মিতবিস্তারিত পড়ুন