রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্রিজ নির্মাণের দাবি

ভেঙ্গে গেছে সাগরদাঁড়ি কপোতাক্ষ নদের উপর বাঁশের সাঁকো

যশোরের কেশবপুরের সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের উপর বাঁশের সাঁকোটি ভেঙ্গে পড়ায় ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে বাধ্য হচ্ছেন মানুষ। দু’পারের মানুষ পড়েছে চরম বিপাকে।

বাঁশের সাঁকোটি সংস্কার না হলে ঘটতে পারে নৌকায় পারাপারে বড় ধরনের দূর্ঘটনা।

দীর্ঘ বছর ধরে এলাকার মানুষ সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদের উপর একটি ব্রিজ নির্মাণ দাবী করে আসলেও আজও হয়নি ব্রিজ। কপোতাক্ষ নদের দু’পারের মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের উপর নির্মিত চলাচলের জন্য একমাত্র বাঁশের সাঁকোটি স্রোতে ভেসে আসা কচুরিপানার চাপে ভেঙ্গে পড়ায় দু’পারের মানুষ পড়েছে চরম বিপাকে। যার কারণে প্রায় এক মাস ধরে নদের দু’পারের মানুষ, বিভিন্ন স্থান থেকে আসা পর্যটক ও দর্শনার্থীরা ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে বাধ্য হচ্ছেন। কিন্তু এখনো পর্যন্ত বাঁশের সাঁকোটি পুনঃসংস্কার করতে কোন পদক্ষেপ না নেওয়ায় কপোতাক্ষ নদের দু’পারের মানুষের মনে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানায়, সম্প্রতি সাগরদাঁড়ির কপোতাক্ষ নদে অস্বাভাবিক স্রোত বেড়ে গেলে উজান থেকে নেমে আসা কচুরিপানার চাপে সাঁকোটি ভেঙ্গে যাওয়ায় মানুষের চলাচলে ভোগান্তিতে পড়তে হয়েছে।

নদের ওপারে সাতক্ষীরা জেলার তালার সারসা, সরুলিয়া, সেনেরগাতি, ধানদিয়া, কেশনগর, পাঁচপাড়াসহ ৮ থেকে ১০টি গ্রামের মানুষ সপ্তাহের শনি, সোম ও বুধবার সাগরদাঁড়ির হাটে আসেন মালামাল বেচাকেনার জন্য।
এছাড়া সাগরদাঁড়িতে রয়েছে কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়। এ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ওপার থেকে ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ শিক্ষকরাও যাতায়াত করতেন ওই সাঁকো দিয়েই। সাগরদাঁড়ি বাজার কমিটির উদ্যোগে প্রায় এক লাখ টাকা খরচ করে সাঁকোটি তৈরি করেন যাতায়াতের জন্য।

সরেজমিন সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ পাড়ে গিয়ে দেখা যায়, ঝুঁকি নিয়ে নৌকায় দু’পারের মানুষ পারাপার হচ্ছেন।

সাগরদাঁড়ি বাজার কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য সুভাষ চন্দ্র দেবনাথ বলেন, গত বছর প্রায় এক লাখ টাকা ব্যয় করে সাঁকোটি পুনঃসংস্কার করা হয়। কপোতাক্ষ নদে অস্বাভাবিক স্রোতের কারণে উজান থেকে নেমে আসা কচুরিপানার চাপে সাঁকোটি ভেঙ্গে গিয়ে মানুষের ভোগান্তিতে পড়তে হয়েছে। হাটে মালামাল আনতে নদের ওপারের মানুষ ঝুঁকি নিয়েই নৌকায় পারাপার হচ্ছে। প্রায় এক মাস আগে সাঁকোটি ভেঙ্গে গেলেও অর্থ কষ্টে মেরামতে বিলম্ব হচ্ছে। বিষয়টি সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নদের ওপারে সারসা গ্রামের বাসিন্দা কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রমেশ চন্দ্র জানান, বাঁশের সাঁকোটি ভেঙ্গে যাওয়ার কারণে ঝুঁকি নিয়েই নৌকায় পারাপার হতে হচ্ছে।

বাজার কমিটির সাধারণ সম্পাদক রাজ্জাক আহমেদ বলেন, দীর্ঘ বছর ধরে এলাকার মানুষ সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদের উপর একটি ব্রিজ নির্মাণ দাবি করে আসছেন। ব্রিজ নির্মাণ হলে মানুষের আর যাতায়াতে ভোগান্তিতে পড়তে হতো না।

এ ব্যাপারে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুল ইসলাম মুক্ত বলেন, সাগরদাঁড়ির কপোতাক্ষ নদে অস্বাভাবিক স্রোত বেড়ে উজান থেকে নেমে আসা কচুরিপানার চাপে ভেঙ্গে যাওয়া বাঁশের সাঁকোটি দ্রুত মেরামতের উদ্যোগ গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ

দেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপনের উপর গুরুত্ববিস্তারিত পড়ুন

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাবিস্তারিত পড়ুন

  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ