Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নড়াইলের মধুমতি নদীর ভয়াবহ ভাঙ্গনে সরকারি প্রাথমিক বিদ্যালয় বিলীনের সম্ভাবনা!

নড়াইলের পি-চরসুচাইল বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নে মধুমতি নদীর ভয়াবহ ভাঙ্গনের শিকার পাংখারচর চরসুচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি যে কোন সময়ে নদী গর্ভে বিলীন হতে পারে। বিদ্যালয় ভবন ছাড়াও সংলগ্ন পাংখারচর, চরসুচাইল ও চরপরাণপুর গ্রামের শতাধিক পরিবার নদী ভাঙ্গন আতঙ্কে দিন কাটাচ্ছে। এ এলাকার বেশির ভাগ মানুষ কৃষিজীবী। দীর্ঘ ১০ বছর ধরে নদী ভাঙনে তিনটি গ্রামের শতাধিক বাড়িঘর, হাজারো গাছপালা ও কৃষি জমি নদীগর্ভে চলেবিস্তারিত পড়ুন
কলারোয়ার বোয়ালিয়ায় বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় স্বাগতিকদের জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়ায় ৮ দলীয় বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ফুটবল টুর্নমেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ ফুটবল মাঠে হঠাৎগঞ্জ ফুটবল একাদশ বনাম স্বাগতিক ফুটবল একাদশ এর মধ্যে প্রথম খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে উভয় দলের খেলোয়াররা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকলেও মধ্য বিরতি পর্যন্ত গোলশূন্য ড্র থাকে। দ্বিতীয়ার্ধের খেলার একেবারে শেষ পর্যায়ে বোয়ালিয়া একটি গোল করে। এর পরপরই হঠাৎগঞ্জের খেলোয়ার গোল পরিশোধ করে খেলায় সমতায়বিস্তারিত পড়ুন
৭ সেপ্টেম্বর, ২০২০
করোনা: দেশের আর্থ সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে সেনাবাহিনী

করোনা পরিস্থিতিতে দেশের আর্থ সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহামারী করোনা মোকাবেলায় দেশের আর্থ-সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। এরই ধারাবাহিকতায় করোনা পরিস্থিতিতে জাতিকে খাদ্য সংকট থেকে রক্ষায় কৃষকদের মনোবল বৃদ্ধির পাশাপাশি ফসল উৎপাদন অব্যাহত রাখতে কৃষকদের হাতে তুলে দেয়াবিস্তারিত পড়ুন
যশোরর জেলায় নতুন ৩৭ জনের করোনা পজেটিভ

৭ সেপ্টেম্বর (সোমবার) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে যশোর জেলার ১৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তকৃত ৩৭ জনের মধ্যে সদর উপজেলার ২৯ জন, চৌগাছা উপজেলার ০১ জন, কেশবপুর উপজেলার ০৬ জন ও মনিরামপুর উপজেলার ০১ জন। সদর উপজেলায় আছেন যশোর মেডিকেল কলেজের মো. সালাউদ্দিন(৩৭), পুরাতন কসবার কামরুজ্জামান(৬৫), নিউ মার্কেটের মিতা(৩০), গাতগাছির শামিমা(২২), পুরাতন কসবার মাসুমা জামান(৫০), ঘোপের জামিল হোসেন(৫০), বেজপাড়ার নিলয়(২০), সেজুতি(২৩) ওবিস্তারিত পড়ুন
নড়াইলে গাছ ভেঙ্গে পল্লীবিদ্যুৎ শ্রমিক কেশবপুরের ব্যক্তির মৃত্যু

নড়াইলে সড়কের পাশের গাছ ভেঙ্গে এক পল্লীবিদ্যুৎ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অহত হয়েছে ২জন। নড়াইল-কালিয়া সড়কের সদর উপজেলার ফুলশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায়, নতুন লাইন বসানো কাজের জন্য যন্ত্রপাতি, মালামাল নিয়ে নসিমন যোগে স্থানীয় তালতলা পল্লীবিদ্যুৎ অফিস থেকে যাচ্ছিল কয়েকজন শ্রমিক। পথিমধ্যে নড়াইল-কালিয়া সড়কের ফুলশ্বর এলাকায় একটি সজনী গাছ তাদের উপর ভেঙ্গে পড়ে। এতে নসিমন আরোহী তিন শ্রমিক গুরুত্বর আহত হন। সেখন থেকে সংকটাপন্নবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী
জাতীয় সংসদ ভবন চত্বরে বৃক্ষ রোপন করলেন সাতক্ষীরা সদর এমপি রবি

বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ ২০২০) উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি বৃক্ষের চারা রোপনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (০৭ সেপ্টেম্বর) বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন চত্বরে বৃক্ষ রোপন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় জাতীয় সংসদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে ডিসলাইন মিস্ত্রীর মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইয়াসিন শেখ (২৩) নামে এক ডিসলাইন মিস্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন শেখ লোহাগড়া উপজেলার কোলা গ্রামের আব্দুল হান্নান শেখের ছেলে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে ডিসলাইন মিস্ত্রী ইয়াসিন লোহাগড়া পৌরসভার রাজোপুর এলাকায় বিদ্যুতের খুঁটিতে উঠে ডিসলাইনের কাজ করছিলো। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। লোহাগড়া উপজেলাবিস্তারিত পড়ুন
সময় টিভির কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের উপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

সময় টিভির কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৭সেপ্টেম্বর) বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে আদালতে সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঘন্টব্যাপি মানববন্ধনে জেলার সংবাদ কর্মীরা ছাড়াও আইনজীবী, কবি, সমাজ কর্মীসহ নানা শ্রেনীপেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন,এড,নজরুল ইসলাম,নড়ইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, সময় টিভিন সাংবাদিক খায়রুল আরেফিন রানা, জিটিভি’র সাংবাদিক মির্জা মাহামুদ হোসেন রন্টু এনটিভির এম মনির চৌধুরী, সিনিয়ারবিস্তারিত পড়ুন
সিনহা হত্যা : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিল কমিটি

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে এ-সংক্রান্ত তদন্ত কমিটি। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও সরকারের যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন কমিটির সদস্য সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি সেনাবাহিনীর লে. কর্নেল এস এম সাজ্জাদ হোসেন। এর আগে বেলা সাড়ে ১১টায় প্রতিবেদন জমা দিতে সচিবালয়েরবিস্তারিত পড়ুন
ইউএনও ওয়াহিদার অবস্থার কিছুটা উন্নতি

দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। যদিও অবশ হওয়া তার ডান পাশের অংশের কোনো উন্নতি হয়নি। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ এ তথ্য জানান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরো সার্জন ও গঠিত মেডিকেল বোর্ডের প্রধান মোহাম্মদ জাহেদ হোসেন।বিস্তারিত পড়ুন

