Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সর্বোচ্চ সংক্রমণের দিনে ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে ভারত

ভারতে গত একদিনে রেকর্ড সর্বোচ্চ ৯০ হাজার ৮০২ জনের দেহে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর মোট কোভিড-১৯ পজিটিভ মানুষের সংখ্যা ৪২ লাখ ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে মহামারি করোনায় শীর্ষ আক্রান্ত দেশগুলোর তালিকায় ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে গেছে ভারত। ভারতীয় টেলিভিশন এনডিটিভির সোমবারের অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হচ্ছে, এ নিয়ে টানা দ্বিতীয় দিন ভারতে ৯০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। ব্রাজিলকে টপকানোয় এখন শীর্ষ আক্রান্তেরবিস্তারিত পড়ুন
আগুনে দগ্ধ হলে তাৎক্ষণিক যা করবেন, যা করবেন না

দৈনন্দিন জীবনে বিভিন্ন ঘটনা ও দুর্ঘটনার মধ্য দিয়ে যেতে হয় মানুষকে। অনেক সময় অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায়ও পড়তে হয় কাউকে কাউকে। তবে কেউ আগুনে দগ্ধ হলে সঙ্গে সঙ্গে কিছু করণীয় আছে। এক্ষেত্রে চিকিৎসক এবং বিশেষজ্ঞরা কিছু পরামর্শ তুলে ধরা হল- প্রচুর পানি ঢালুন শুধু পানি ঢাললেই পোড়ার পরিমাণ কমিয়ে আনা যেতে পারে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগের তথ্যানুযায়ী, বহমান ঠাণ্ডা পানি দিয়ে পোড়া জায়গা অন্তত ২০ মিনিট ধরে ধুতে হবে। তবে বরফ,বিস্তারিত পড়ুন
ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। সোমবার সকালে নিজ বাসা থেকে অনলাইন সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ঢাকা-৫ আসনে মনিরুল ইসলাম মনু ও নওগাঁ-৬ আসনে মো. আনোয়ার হোসেন হেলালের মনোনয়ন চূড়ান্ত বলে ঘোষণা দেন তিনি। এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান ওবায়দুল কাদের। ঢাকা-৫ আসনে দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেনবিস্তারিত পড়ুন
অভিযোজন বিষয়ক রিজিওনাল গ্লোবাল সেন্টার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বিকেল সাড়ে ৩টায় দক্ষিণ এশিয়ার জন্য গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) এর বাংলাদেশ আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অভিযোজন সম্পর্কিত গ্লোবাল সেন্টার বোর্ডের চেয়ারম্যান এবং জাতিসংঘের ৮ম সেক্রেটারি জেনারেল বান কি মুন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দক্ষিণ এশীয় দেশগুলোর মন্ত্রীদের পাশাপাশি গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট্রিক ভারকুইজেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। আঞ্চলিক গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন বাংলাদেশ (জিসিএ বাংলাদেশ) এর ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানের পর প্রেসবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা’র উপদেষ্টা হলেন এ্যাড. ইয়ারুল

দেশের সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাড. মো. ইয়ারুল ইসলাম সাতক্ষীরা জেলা সমিতি,ঢাকা’র উপদেষ্টা মনোনীত হয়েছেন। সম্প্রতি সমিতির সভাপতি এম খলিলুল্লাহ ঝড়ু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম শামসুল আলম’র সঞ্চালনায় অনুষ্ঠিত এক ভার্চুয়াল মিটিং এ সংগঠনটির উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এম.পি, মীর মোস্তাক আহমেদ রবি এম.পি., অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এম.পি., জগলুল হায়দার এম.পি, সাবেক প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন
গৃহবধু অপহরনের মিথ্যা অভিযোগকারীদের শাস্তির দাবীতে কেশবপুরে সংবাদ সম্মেলন

মানবাধিকার সংগঠন পরিত্রানের কর্মকর্তা উজ্জ্বল দাসের বিরুদ্ধে গৃহবধু ঋতুপর্ণা দাসের মিথ্যা অপহরনের অভিযোগ ও ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে কেশবপুর উপজেলা প্রেসক্লাবে সোমবার বিকালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বড়েঙ্গা গ্রামের ভদ্র দাসের পূত্র উজ্জ্বল দাস সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে জানান, সাতক্ষীরা জেলার তালা উপজেলার হরিশ্চন্দ্রকাটি গ্রামের লক্ষন দাসের পুত্র লিটন সরকার (খ্রীষ্টান ধর্মালম্বী)আত্নীয়তার সুত্রে আমাদের গ্রামে (বড়েঙ্গা) যাতায়াত করত এবং আমার বোনের সাথে সম্পর্ক করার জন্য বিভিন্ন ভাবে কু প্রস্তাববিস্তারিত পড়ুন
কেশবপুরের সাবেক ভাইস চেয়ারম্যান রানা অসুস্থ্য

যশোরের কেশবপুরের উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ রানা গুরুত্বর অসুস্থ্য। রোববার বিকেলে অসুস্থতার কথা জানতে পেরে তাকে দেখতে যান সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক ও কেশবপুর থেকে প্রকাশিত “সাপ্তাহিক দেশজনতার কথা” সম্পাদক ও প্রকাশক রুহুল আমীন খান, মফঃস্বল সম্পাদক সোহেল পারভেজ প্রমুখ।
জিয়ার মাজারে কলারোয়া পৌর ছাত্রদলের পুষ্পস্তবক অর্পন

কলারোয়ার নবগঠিত পৌর ছাত্রদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পন করেছে। সংগঠনটির পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে নবগঠিত কলারোয়া পৌর ছাত্রদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ রাজধানী ঢাকায় জিয়ার মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন। সেসময় উপস্থিত ছিলেন আসিফ ইকবাল চয়ন, একরামুল ইসলাম, কলারোয়া পৌরবিস্তারিত পড়ুন
বিয়ে করে হয়রানির প্রতিবাদে সাতক্ষীরায় কেশবপুরের যুবকের সংবাদ সম্মেলন

খৃস্টান ধর্মালম্বী লিটন সরকার কর্তৃক সনাতন (হিন্দু) ধর্মের অবিবাহিত ঋতুপর্ণাকে বিয়ে করতে না পেরে মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার এবং ভূয়া সংবাদ প্রচারের প্রতিবাদে সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মিথ্যা সংবাদ প্রকাশের কারণে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানসম্মান ক্ষতিগ্রস্ত হওয়া যশোর জেলার কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের ভদ্র দাসের ছেলে উজ্জল কুমার দাস এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উজ্জল কুমার দাস বলেন, সাতক্ষীরা জেলার তালা উপজেলারবিস্তারিত পড়ুন
দেশকে এগিয়ে নিতে তরুণদের সুযোগ দিন: সায়মা

দেশকে এগিয়ে নিতে হলে তরুণদের সুযোগ করে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন সিআরআইয়ের ভাইস চেয়ারপারসন, অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন। তরুণ বয়সেই কমিউনিটির স্বার্থরক্ষায় রাজনীতিতে সম্পৃক্ত হয়ে বঙ্গবঙ্গু শেখ মুজিবুর রহমান কীভাবে একটি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হয়েছিলেন, সে দৃষ্টান্ত টেনে ‘কম বয়সী হলেই কম জানবে’ এমন চিন্তাভাবনায় পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন তিনি। সেন্টার ফর রিসার্স অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা আয়োজিত তিন দিনের সাতপর্বের লেটস টক অনুষ্ঠানের সমাপনীবিস্তারিত পড়ুন

