শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিয়ে করে হয়রানির প্রতিবাদে সাতক্ষীরায় কেশবপুরের যুবকের সংবাদ সম্মেলন

খৃস্টান ধর্মালম্বী লিটন সরকার কর্তৃক সনাতন (হিন্দু) ধর্মের অবিবাহিত ঋতুপর্ণাকে বিয়ে করতে না পেরে মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার এবং ভূয়া সংবাদ প্রচারের প্রতিবাদে সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মিথ্যা সংবাদ প্রকাশের কারণে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানসম্মান ক্ষতিগ্রস্ত হওয়া যশোর জেলার কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের ভদ্র দাসের ছেলে উজ্জল কুমার দাস এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উজ্জল কুমার দাস বলেন, সাতক্ষীরা জেলার তালা উপজেলার হরিশ্চন্দ্রকাটি গ্রামের লক্ষ্মণ দাসের ছেলে লিটন সরকার (খৃস্টান ধর্মালম্বী) আত্নীয়তার সূত্রে আমাদের গ্রামে (বড়েঙ্গা) যাতায়াত করত এবং আমার বোনের সাথে সম্পর্ক তৈরি করতে বিভিন্নভাবে চেষ্টা করে। এক পর্যায়ে আমার বোন রাজি না হওয়ায় তাকে কুপ্রস্তাব দেয়। ঘটনাটি লিটন সরকারের অভিভাবদের (আত্মীয়স্বজন ও পিতা-মাতা) জানালেও তারাও কোন পদক্ষেপ নেয়নি। ফলে সে প্রতিশোধ পরায়ন হয়ে সমাজে আমাদের মর্যাদা ক্ষুন্ন করতে নানাভাবে ষড়যন্ত্র করতে থাকে। বিষয়টি লিটন সরকারের পিতা লক্ষণ দাসকে একাধিকবার জানালে তিনি উল্টো আমাদেরকে হুমকি-ধামকি দেন এবং চাঁদা দাবি করেন। বিভিন্ন লোক দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ারও হুমকি দিচ্ছে।

এদিকে, লিটন দাস আমার বোন ঋতুপর্ণাকে স্থানীয় হাজি মোতালেব মহিলা কলেজের আসার পথে একাধিকবার উত্ত্যক্ত করত। গত ৫ আগস্ট ২০২০ তারিখে আমার বোন ঋতুপর্ণাকে খুঁজে না পেয়ে আমার বাবা ভদ্র দাস গত ৬ আগস্ট ২০২০ তারিখে নিজে বাদি হয়ে আমার বোনকে খুঁজে পেতে কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং-১৮৮।

অপরদিকে, লিটন সরকার আমার বোন ঋতুপর্ণাকে ফুসলিয়ে গত ০৫/০৮/২০২০ তারিখে অস্ত্রের মুখে জিম্মি করে একটি বিবাহ রেজিস্ট্রারে স্বাক্ষর করিয়ে নেয় এবং তাকে জোর করে শাখা, সিদুর পরিয়ে পাটকেলঘাটা থানার পুটিখালী দাসপাড়ায় সুকুমার দাসের ছেলে গোপাল দাসের স্ত্রী লতিকা দাসের (লিটনের বোন) জিম্মায় ঘরের একটি গোপন কক্ষে আটকিয়ে রাখে। আমরা আমাদের আত্নীয়স্বজনের বাড়ি ও বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করলে আমাদের এক আত্মীয়ের মাধ্যমে পাই যে বোন ঋতুপর্নাকে আমাদেরই গ্রামের এক বাড়িতে আটকানো আছে। আমার পরিবারের লোকজন কেশবপুর থানার ডিউটি অফিসারকে অবহিত করলে স্থানীয়দের সহযোগিতায় বোনকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে কেশবপুর থানায় এনে লোকলজ্জা এবং পারিবারিক সম্মান ও বোনের ভবিষ্যত চিন্তা করে জিডি প্রত্যাহার করি (নং-২৯০।

তিনি লিখি সংবাদ সম্মেলনে আরও বলেন, খৃস্টান ধর্মালম্বী লিটন সরকার সনাতন (হিন্দু) ধর্মের ঋতুপর্ণাকে বিয়ে করে যখন তার বোনের বাড়িতে আটকিয়ে রাখেন সে সময় ঋতুপর্নার বাবার বাড়ি থেকে নিয়ে যাওয়া দুই ভরি ওজনের (কানের দুল, গলার চেইন, নাকফুল, সোনার চুরি) ২২ (ক্যারট) সোনা ও নগদ টাকা আত্মসাত করেছে। এবং ঋতুপর্নাকে শারীরিভাবে নির্যাতন করেছে। এ ঘটনায় তারা যশোর আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত

যে কালজয়ী কণ্ঠের জাদুতে শতবর্ষ ধরে প্রতি শরতে বাঙালি হৃদয়ে দেবী দুর্গারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়