শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা’র উপদেষ্টা হলেন এ্যাড. ইয়ারুল

দেশের সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাড. মো. ইয়ারুল ইসলাম সাতক্ষীরা জেলা সমিতি,ঢাকা’র উপদেষ্টা মনোনীত হয়েছেন।

সম্প্রতি সমিতির সভাপতি এম খলিলুল্লাহ ঝড়ু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম শামসুল আলম’র সঞ্চালনায় অনুষ্ঠিত এক ভার্চুয়াল মিটিং এ সংগঠনটির উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এম.পি, মীর মোস্তাক আহমেদ রবি এম.পি., অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এম.পি., জগলুল হায়দার এম.পি, সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত্, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সাবেক সচিব ও এনবিআর’র চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ড. সোহবার উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান প্রমুখ।
সংগঠনটির সকল সাবেক সভাপতি পদাধিকারবলে উপদেষ্টা হিসেবে পরিগণিত।

এ্যাড. মো. ইয়ারুল ইসলাম ১৯৭৪ সালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার আইচপাড়া গ্রামে জন্ম গ্রহন করেন। পড়াশোনা করেছেন হঠাৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হঠাৎগঞ্জ উচ্চ বিদ্যালয়, কলারোয়া সরকারি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। তিনি বর্তমান বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী।

বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত এ্যাড. মো. ইয়ারুল ইসলাম “কলারোয়া: ইতিহাস ও ঐতিহ্য” গ্রন্থের লেখক।
এছাড়াও তার লেখা আরো পাঁচটি বই প্রকাশিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব