সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

যশোরের ‘সবজি গ্রাম’ হায়াতপুরের মাঠে মাঠে শীতের আগাম শিম চাষ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের সবজি প্রসিদ্ধ গ্রাম হায়াতপুরের মাঠে মাঠে এখনই চোখে পড়ে শীতের সবজি শিম। ভাল দাম পাবার আশায় এই গ্রামের বহু কৃষক এবার আগাম চাষ করেছে শীতের সবজি শিম। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার নিরাপদ সবজি জোন খ্যাত রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের হায়াতপুরসহ তৎপাশবর্ত্তী শাহপুর, শয়লা, রামপুর, হাজরাকাটি, পারখাজুরা, নোয়ালী, ভরতপুর, চাকলা, কাঠালতলা ও আশপাশের গ্রামের বহু কৃষক শীতের সবজি শিমের আগাম আবাদ করেছে। সবচেয়ে বেশি চাষ করেছে হায়াতপুর গ্রামেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে ফুটবল ম্যাচে ভাদিয়ালিকে হারিয়ে স্বাগতিকদের জয়

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে ভাদিয়ালিকে ১-০ গোলে হারিয়ে স্বাগতিকরা জয়লাভ করেছে। রবিবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে ভাদিয়ালি ফুটবল টিম বনাম কেঁড়াগাছি ফুটবল টিমের মধ্যে‌ এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রথমার্ধের খেলার শুরুতেই উভয় দলের খেলোয়াররা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। ১৫ মিনিটে কেঁড়াগাছি ১১ নম্বর জার্সিধারী খেলোয়ার রাসেল বিজয়সূচক একমাত্র গোলটি করেন। বিরতির পরে উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ মধ্যে দিয়ে খেলতে থাকে। কিন্তু রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোনবিস্তারিত পড়ুন

হারিয়ে যাছে নড়াইলের ঐতিহ্যবাহী মৃৎশিল্প

কালের বিবর্তনে হারিয়ে যাছে নড়াইলের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে সংকটের মুখে পড়েছে শিল্পটি। তারপরও পূর্ব পুরুষদের ঐতিহ্য এখনো ধরে রেখেছে অনেকেই। জেলার পালপাড়া যেন শিল্পীর তুলিতে আঁকা একটি স্বর্ণালি ছবি। জেলার সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য কুটিরে নয়নাভিরাম মৃৎশিল্পীদের বাসস্থান, যা সহজেই যে কারও মনকে পুলকিত করে। এক সময় এ গ্রামগুলো মৃৎশিল্পের জন্য বিখ্যাত ছিল। বিজ্ঞানের জয়যাত্রা, প্রযুক্তির উন্নয়ন ও নতুন নতুন শিল্প সামগ্রীর প্রসারের কারণেবিস্তারিত পড়ুন

জামিন পেলেন তালার ভাইস চেয়ারম্যান মশিয়ার

তালায় লুৎফর নিকারী হত্যা মামলায় জামিন পেলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান। রবিবার (৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মফিজুর রহমানের বেঞ্চে জামিন পান তিনি। এরপর সন্ধ্যা ৬ টার দিকে তিনি মুক্তি পান। প্রসঙ্গত, গত ১৭ আগস্ট (সোমবার) রাত সাড়ে ১০টার দিকে তালার জেয়ালা নলতা গ্রামের নলবুনিয়া বিলে মাছ ধরছিল ঐ গ্রামের লুৎফর রহমান নিকারীর ছেলে সেলিম নিকারী।বিস্তারিত পড়ুন

কলেজ ছাত্রী আঁখি হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন

মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় কলেজ ছাত্রী আকলিমা খাতুন আঁখিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরার তালায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গোপালপুর পল্লী সমাজ নারী উন্নয়ন সংস্থার আয়োজনে রবিবার (৬ সেপ্টেম্বর) বিকালে তালা-পাটকেলঘাটা সড়কের গোপালপুর গ্রামের প্রধান সড়কের উপর উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। পল্লী সমাজের সভা প্রধান অনিমা রানী দেবনাথের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য সঞ্জয় কুমার দে, পল্লী সমাজের সাধারণ সম্পাদক কুলছুম বেগম, কোষাধ্যক্ষ শ্যামলী রানী রায় প্রমুখ। মানববন্ধনে কলেজ ছাত্রীবিস্তারিত পড়ুন

তালার জালালপুর হাইস্কুলে নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

অনিয়মের মাধ্যমে তালা উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়ক (পরিচ্ছন কর্মী) পদে লোক নিয়োগের চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তালার জালালপুর গ্রামের মোঃ অব্দুস সাত্তার। লিখিত বক্তব্যে তিনি বলেন, তালা উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আমি ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একজন সদস্য। ১৯৬৪ সালে এলাকার কিছু শিক্ষানুরাগী শিক্ষায় অনগ্রসর এই এলাকায় প্রতিষ্ঠানটি স্থাপন করেন। শুরু থেকে প্রতিষ্ঠানটি এলাকার গরীব ওবিস্তারিত পড়ুন

শিক্ষাব্যবস্থা জাতীয় করণের দাবি

প্রধানমন্ত্রী বরাবর সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির স্মারকলিপি

মুজিববর্ষকে অবিস্মরণীয় ও চির অম্লান করে রাখতে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে “শিক্ষাব্যবস্থা জাতীয় করণ” ঘোষণার দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যলয়ে জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির অতি: মহাসচিব অরূপ সাহা, বাংলাদেশ শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এম এবিস্তারিত পড়ুন

৬ সেপ্টেম্বর, ২০২০

করোনা মোকাবেলায় সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে সেনাবাহিনী

মহামারী করোনা মোকাবেলায় সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহামারী করোনার প্রতিরোধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। করোনা সংকটকালীন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বল্প আয়ের মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ সেনাসদস্যরা। সেই অঙ্গীকারের অংশ হিসেবে সেনাবাহিনীর নিজস্ব উদ্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চলের কর্মহীন গরিব ও দুস্থদের বাঁচিয়েবিস্তারিত পড়ুন

কেশবপুর প্রেসক্লাবের নির্বাচন : আশরাফ সভাপতি, জয়দেব সম্পাদক

উৎসবমুখর পরিবেশে কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে কোন প্রতিদ্বন্দি না থাকায় বিনা ভোটে সভাপতি পদে আশরাফ-উজ-জামান খাঁন, কোষাধ্যক্ষ পদে শামসুর রহমান, দপ্তর সম্পাদক পদে মশিয়ার রহমান এবং ক্রীড়া ও সাংষ্কৃতি সম্পাদক শেখ শাহিনুর ইসলাম আগেই নির্বাচিত হন। শনিবার নির্বাচনের দিন শুধুমাত্র সাধারণ সম্পাদক, যুগ্ন সাধারণ সম্পাদক, গ্রন্থাগার ও নির্বাহী কমিটির ৫ সদস্য পদে তুমুল প্রতিদ্বন্দিতার মধ্য দিয়ে প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী নির্বাচন সম্পন্ন হয়। সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্তবিস্তারিত পড়ুন

কেশবপুরে আস্থা পল্লী উন্নয়ন সমিতির শাখা অফিস উদ্বোধন

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া বাজারে আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির লিঃ শাখা অফিস রবিবার বেলা ১১ টায় উদ্বোধন করা হয়েছে। সমিতির সভাপতি আবু সালেহ মুসার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির শাখা অফিস উদ্বোধন ঘোষণা করেন পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন