শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামিন পেলেন তালার ভাইস চেয়ারম্যান মশিয়ার

তালায় লুৎফর নিকারী হত্যা মামলায় জামিন পেলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান।

রবিবার (৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মফিজুর রহমানের বেঞ্চে জামিন পান তিনি। এরপর সন্ধ্যা ৬ টার দিকে তিনি মুক্তি পান।

প্রসঙ্গত, গত ১৭ আগস্ট (সোমবার) রাত সাড়ে ১০টার দিকে তালার জেয়ালা নলতা গ্রামের নলবুনিয়া বিলে মাছ ধরছিল ঐ গ্রামের লুৎফর রহমান নিকারীর ছেলে সেলিম নিকারী। ওই স্থানে তালা উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের মৎস্য ঘের রয়েছে। ওই ঘেরের কর্মচারীরা ঘের থেকে মাছ চুরির অভিযোগে সেলিম নিকারীকে আটক করে ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে খবর দেয়। সরদার মশিয়ার রহমান ঘটনাস্থলে পৌঁছে সেলিম নিকারীকে ছেড়ে দেয়। এদিকে ছেলেকে মাছ চুরির অভিযোগে মারপিট করছে- এমন খবর পেয়ে সেলিম নিকারীর বাবা লুৎফর নিকারী ছেলেকে বাঁচাতে বাড়ি থেকে ছুটে ঘটনাস্থলে যাওয়ার পথে আকস্মিক মৃত্যুবরণ করে। তবে তার পরিবারের দাবী লুৎফর নিকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় তিনজনকে আসামি করে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পুত্র সেলিম নিকারী।
উক্ত মামলায় সরদার মশিয়ার রহমানকে গ্রেফতার করে জেলা হাজতে পাঠানো হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাবিস্তারিত পড়ুন

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপিবিস্তারিত পড়ুন

  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা