Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার শিক্ষকপুত্রের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ, যশোর বোর্ডে শীর্ষে

কলারোয়ার যুদ্ধকালিন মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীনের পৌত্র ও কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লবের একমাত্র পুত্র নাফিউজ্জামান স্বাধীন এসএসসি’র মানবিক বিভাগে বৃত্তির ২০২০ প্রকাশিত ফলাফলে মেধা তালিকায় প্রথম হওয়ায় যশোর বোর্ডের শীর্ষ স্থান লাভ করেছেন। মেধাবী ছাত্র স্বাধীন ভবিষ্যতে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় উত্তির্ন হয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসাবে দেশ ও জাতির সেবা করতে চান। তার এই সাফল্যের জন্য পিতা-মাতা ও শিক্ষকবৃন্দসহ সকল শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ঘের মালিকদের অর্থায়নে খাল পরিস্কার কর্মসূচী

কলারোয়া উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড শংকরপুর গ্রামের মাছের ঘের মালিকদের নিজস্ব অর্থায়নে শংকরপুর থেকে রায়পুরের মানাঘাটা পর্যন্ত খাল পরিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম চলে। পাঁচনল, জালালাবাদ, নারায়নপুর, শংকরপুর বিলের পানি যাওয়ার একমাত্র খালে কিছু অসাধু মাছ আহরণকারী অবৈধভাবে বাঁশের পাটা দিয়ে পানির প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে শংকরপুরের বহু মাছের ঘের পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম। একদিকে আকাশের অতিবৃষ্টি অন্যদিকে অবৈধভাবে পাটা দিয়ে মাছ ধরার কারণেবিস্তারিত পড়ুন
বেনাপোলে মাদক সেবনের অভিযোগে ৩ জনকে কারাদণ্ড

মাদকদ্রব্য সেবনরত অবস্থায় বেনাপোল থেকে ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে বন্দরনগরী বেনাপোলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা রাসনা শারমিন মিথি। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাসনা শারমিন মিথি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩মাসের কারাদণ্ড প্রদান করাবিস্তারিত পড়ুন
ভিডিও কনফারেন্সে সাতক্ষীরাসহ দেশের ৩১টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা সদর উপজেলাসহ একযোগে দেশের ৩১টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে বিদ্যুৎ বিভাগের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, জেলা পুলিশবিস্তারিত পড়ুন
শ্যামনগরের চুনা নদীতে নিখোঁজের ১দিন পর জেলের মৃতদেহ উদ্ধার

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন দাতিনাখালি গ্রামের মোসলেম গাজীর ছেলে হেলাল উদ্দিন (৪৫) বুধবার বেলা ১২ টায় চুনা নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তার লাশ চুনা নদীতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। এবিষয়ে বুড়িগোয়ালিনীর নৌ থানার অফিসার ইনচার্জ খান শরিফুল ইসলাম বলেন, নদীতে উপার থেকে হেলাল উদ্দিন মাছ ধরে আসার সময় নদীর পানিতে ডুবে মারা যায়। সূত্র: পত্রদূত
ধানের ভাল বাজারদর পেয়ে মনিরামপুরের কৃষকেরা খুশি, রেকর্ড পরিমাণ জমিতে আমনের আবাদ

ধানের বাজারদর ভাল পেয়ে যশোরের মণিরামপুর উপজেলার কৃষকেরা খুশী হয়ে এবার বেশ উৎসাহের সাথে আমন ধান চাষ করেছে। ফলে চলতি মৌসুমে মণিরামপুর উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণ জমিতে আমন ধান চাষ করেছে কৃষকেরা। যা অন্যান্য বছরের তুলনায় রেকর্ড পরিমাণ বলে সংশ্লিষ্টদের মতামত থেকে জানা গেছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে মণিরামপুর উপজেলায় ২২ হাজার ৫ শত ৩০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়। আবাদ হয়েছেবিস্তারিত পড়ুন
তালায় মাছচাষী সিআইজি সমিতিকে পিকআপ হস্তান্তর

সাতক্ষীরা তালায় মৎস্য অফিসের অধিন মাছচাষী সিআইজি সমিতির উন্নয়নে পিকআপ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে শ্রীমন্তকাটি সিআইজি মৎস্য সমিতির সদস্যদের হাতে গাড়ীর চাবী তুলেদেন প্রকল্প বাস্তবায়ন ইউনিট পরিচালক এস এম মনিরুলজ্জামান। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা বাবলীসহ সাংবাদিক, মৎস্য অফিসের কর্মকর্তা এবং উপকারভোগী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শ্রীমন্তকাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সিআইজি মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সরকারি আইনী সেবা গ্রহীতাদের সাথে সমন্বয় সভা

সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিস থেকে বিনামূল্যে সরকারি আইনী সেবা গ্রহীতাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিট থেকে দুই ঘন্টা ব্যাপী সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আইনী সেবাগ্রহীতাদের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়। এরআগে বিজ্ঞ সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ সমন্বয় সভার অনুমতি ও নির্দেশনায় প্রদান করেন। সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে ও ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিসবিস্তারিত পড়ুন
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের বন্দি ৮ কিশোরকে ৪ দিনের রিমান্ড

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোর নিহত হওয়ার ঘটনায় ওই কেন্দ্রের বন্দি ৮ কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ওই কেন্দ্রের একটি কক্ষে তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে বলে আদালত আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে শুনানি শেষে যশোর নারী ও শিশু নির্যাতন দমন ও প্রতিরোধ ট্রাইব্যুনালের বিচারক টিএম আবু মুসা এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ইনসপেক্টর রকিবুজ্জামান বলেন, গত ২০ আগস্ট ৮ কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশিবিস্তারিত পড়ুন
দু’টি পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ডাক্তার ইসমাইল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত ও যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকায় গত ২৭ আগস্ট, ২০২০ তারিখে আমাকে জড়িয়ে প্রকাশিত একটি সংবাদ দৃষ্টি গোচর হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃত ঘটনা হচ্ছে- উল্লেখিত রোগী হাজেরা খাতুন কলারোয়া সরকারি হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি হন গত ১৩ আগস্ট। সেখানকার কর্তব্যরত চিকিৎসক এর পরামর্শক্রমে গত ১৫ আগস্ট স্থানীয় মুন্না ডায়াগনস্টিক সেন্টার থেকে আল্ট্রাসনোগ্রাম পরীক্ষার মাধ্যমে তার পিত্তথলিরবিস্তারিত পড়ুন

