সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

জলাবদ্ধতা দূরীকরণে সাতক্ষীরা পৌরসভার বদ্দিপুরে পানিবন্দি মানুষের মানববন্ধন

পলিমাটি ভরাট হয়ে যেয়ে বেতনা নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়া, অপরিকল্পিত মাছের ঘের ও পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় সাতক্ষীরা পৌরসভার তিন নং ওয়ার্ডের বদ্দিপুর কলোনীসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে বছরে পাঁচ মাস পানিবন্ধি অবস্থায় থাকে। ফলে এখানকার মানুষের দুর্বিসহ জীবন যাপন করতে হয়। বৃহষ্পতিবার সকাল ১০টায় এলাকাবাসীর উদ্যোগে বদ্দীপুর কলোনীর তিন রাস্তার মোড়ে আয়োজিত এক মানববন্ধন কর্মসুচিতে বক্তারা এসব কথা বলেন। সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের তিন নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলমগীরবিস্তারিত পড়ুন

কোভিড-১৯: সাতক্ষীরায় যৌনকর্মীদের জীবন ও জীবিকা শীর্ষক অ্যাডভোকেসি সভা

সাতক্ষীরায় ‘কোভিড-১৯: যৌনকর্মীদের জীবন ও জীবিকা নিয়ে আমাদের ভাবনা’ শীর্ষক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা সমাজ সেবা অধিদপ্তরের কনফারেন্স রুমে দ্য গ্লোবাল ফান্ড/সেভ দ্য চিলড্রেন এর সহায়তায় বেসরকারি সংস্থা লাইট হাউজ এই সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশীষ সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শফিউল আযম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো.বিস্তারিত পড়ুন

পাটকেলঘাটার ফুলবাড়িতে জনতা ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরণ

জাতীয় শোক দিবস ও মুজিব জন্ম শত বার্ষিকী উপলক্ষে তালা উপজেলার ফুলবাড়িতে জনতা ব্যাংক শাখার উদ্যোগে ফলজ, বনোজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে ৩০ জনের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। জনতা ব্যাংক ফুলবাড়ি শাখার ব্যবস্থাপক শামিম হোসেনের সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সহকারি ব্যবস্থাপক নাহিদ হোসেন, ক্যাশ অফিসার আলাউদ্দিন মাহামুদ, আব্দুল্লা আল মামুন, স্টাফ বজলুর রহমান, স্বাস্থ পরিদর্শক শিমুলবিস্তারিত পড়ুন

কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকটি উন্নয়ন কাজ উদ্বোধন

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা নমুনা কালেকশন বুথ, বিষ খাওয়া রোগীদের ওয়াশ শেড, টিকিট কাউন্টার এবং তথ্য কেন্দ্র ও স্বাস্থ্য শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য প্রদত্ত টিআর এর ২ লক্ষ টাকাসহ জিআর এর টিন সহযোগিতার মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা সংগ্রহের বুথসহ কয়েকটি সংস্কার কাজ করা হয়। বৃহষ্পতিবার দুপুরে সংস্কারকৃত ওই উন্নয়নের উদ্বোধন করা হয়। সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।বিস্তারিত পড়ুন

কেশবপুরের হাবিবগঞ্জ ব্রিজের বেহাল দশা

হরিহর নদের উপর অবস্থিত যশোরের কেশবপুর শহরের হাবিবগঞ্জ ব্রিজের কার্পেটিং উঠে উঁচু নিচু হয়ে বেহাল দশার সৃষ্টি হয়েছে। যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এ ব্রিজটির উপর দিয়ে প্রতিনিয়ত ভারি যানবাহন চলাচল করায় এমনটি হয়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে ব্রিজের উপর দিয়ে যাতায়াত হয়ে পড়বে ঝুকিপূর্ণ। হাবিবগঞ্জ ব্রিজটি দিয়ে কেশবপুরের পাঁজিয়া, সুফলাকাটি, গৌরীঘোনা ইউনিয়নসহ পাশ্ববর্তী মণিরামপুর ও অভয়নগর উপজেলার নওয়াপাড়া অঞ্চলের যোগাযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে ওই ব্রিজের উপরের কার্পেটিং উঠে একাধিক স্থানে উঁচুবিস্তারিত পড়ুন

বঙ্গমাতার ৯০তম জন্ম বার্ষিকী

সাতক্ষীরায় দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

‘শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০তম জন্ম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা’র আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক কর্মশালা

কালিগঞ্জে গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে কর্মশালায় গ্রাম আদালতের সার্বিক দিক তুলে ধরে আলোচনা করেন গ্রাম আদালতের জেলা সমন্বয়কারী মোঃ জহির উদ্দীন, কালিগঞ্জ উপজেলাবিস্তারিত পড়ুন

মনিরামপুরের ঝাঁপায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়ানুষ্ঠান

মনিরামপুরের রাজগঞ্জ এলাকার ঝাঁপায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাজগঞ্জের বঙ্গবন্ধু ভাসমান সেতু কমিটির আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ভাসমান সেতু কমিটির সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা আব্দুল হক তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণবিস্তারিত পড়ুন

নড়াইলের দুই যুবক ঝিকরগাছায় ভারতীয় ঔষধসহ আটক

নড়াইলের দুই যুবক ঝিকরগাছায় ভারতীয় ঔষধসহ আটক করেছে র‌্যাব। র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল গত রাতে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন নড়াইলের নড়াগাতি থানার টোনা গ্রামের শওকত আলি সরদারের ছেলে রাসেল সরদার (২৪) এবং রফিকুল ইসলামের ছেলে শামছুর রহমান (২৬)। যশোর জেলার ঝিকরগাছা রজনীগন্ধা হোটেলের সামনে থেকে ভারত থেকে আনা অবৈধ ঔষধসহ দুইজন গ্রেফতার হয়। তাদের কাছ থেকে আনুমানিক ২ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের ঔষধবিস্তারিত পড়ুন

অবিশ্বাস্য, শুধু পায়ের পাতার ছবি বিক্রি করেই মাসে আয় সাড়ে ৩ লাখ টাকা!

করোনার কারণে গোটা বিশ্বে দেখা দিয়েছে আর্থিক মন্দা। কাজ হারিয়েছেন কয়েক লক্ষ লক্ষ মানুষ। কেউ আবার বিগত কয়েকমাস ধরে পাচ্ছেন না বেতন। আবার অনেকের বেতন কমেও গেছে। কিন্তু এই পরিস্থিতিতেও এক মার্কিন নাগরিক মাসে প্রায় সাড়ে তিন লাখ টাকা রোজগার করছেন। তাও আবার কেবল নিজের পায়ের পাতার ছবির বিক্রি করে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কিন্তু কারা কিনছে এই ছবিগুলো? কেনই বা এত টাকা পাচ্ছেন ওই ব্যক্তি? আসুন জেনে নেওয়া যাকবিস্তারিত পড়ুন