সোমবার, জুলাই ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গমাতার ৯০তম জন্ম বার্ষিকী

সাতক্ষীরায় দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

‘শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০তম জন্ম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা’র আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘নারীদের কল্যাণে জননেত্রী শেখ হাসিনা ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। অসহায় নারীরা যেন স্বাবলম্বী হয়ে কাজ করে খেতে পারে সেই লক্ষ্যে এ সেলাই মেশিন বিতরণ। করোনার সংক্রমন রোধে সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. আসাদুজ্জামান বাবু, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা’র উপপরিচালক এ.কে.এম সফিউল আজম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমুখ।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ৬ জন মহিলার মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় প্রশাসনিক কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

‘বাল্যবিবাহ যার হয়, জীবনভর তার দু:খ রয়।’ বাল্যবিবাহ প্রতিরোধ করুন, যৌতুককে নাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়

মামলার ভারে নুয়ে পড়া সাতক্ষীরার বিচারিক কর্মকান্ডকে দ্রুততম সময়ে বিচার প্রার্থী মানুষেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণ এবং বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের আইনানুগ কার্যক্রম তদারকিরবিস্তারিত পড়ুন

  • ‘হাসিমুখে ফল উৎসব’-প্রবীণদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল ভিবিডি সাতক্ষীরা
  • সাতক্ষীরা সীমান্তে ৩৩ বিজিবি’র অভিযানে প্রায় পঁচিশ লক্ষ টাকার মালামাল জব্দ
  • সাতক্ষীরার কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্ময় সভা
  • টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে
  • সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
  • ​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা