রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকটি উন্নয়ন কাজ উদ্বোধন

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা নমুনা কালেকশন বুথ, বিষ খাওয়া রোগীদের ওয়াশ শেড, টিকিট কাউন্টার এবং তথ্য কেন্দ্র ও স্বাস্থ্য শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

সংসদ সদস্য প্রদত্ত টিআর এর ২ লক্ষ টাকাসহ জিআর এর টিন সহযোগিতার মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা সংগ্রহের বুথসহ কয়েকটি সংস্কার কাজ করা হয়।

বৃহষ্পতিবার দুপুরে সংস্কারকৃত ওই উন্নয়নের উদ্বোধন করা হয়।

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

রৈরী আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত অনাড়ম্বর অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরিন কান্তা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।

হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় ডাক্তার তানভীর ছিদ্দিকী, ডাক্তার মাহদী আল মাসুদ, প্রধান সহকারি কাম হিসাব রক্ষক আবুল কালাম, স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলামসহ চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত