সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত জায়গায় যেভাবে থাকে মানুষ

ব্রান্ডি স্টুয়ার্ট কাজ করেন ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে। গত ১৬ আগস্ট, রবিবার ডেথ ভ্যালিতে তাপমাত্রা ছিল ৫৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বিশ্বে নির্ভরযোগ্যভাবে এ যাবতকালের রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা। “এখানে এখন যেরকম গরম পড়েছে, আমরা সবাই আমাদের ধৈর্য হারিয়ে ফেলছি। আপনি যখন বাইরে যাবেন, মনে হবে যেন আপনার মুখে অনেকগুলো হেয়ার ড্রায়ারের গরম বাতাস এসে পড়ছে”, বলছিলেন তিনি। ডেথ ভ্যালি এক বিস্তীর্ণ মরুভূমি। মাঝে মাঝে আছে বালিয়াড়ি আর গভীর খাদ।বিস্তারিত পড়ুন

স্বপ্নভঙ্গ নেইমারদের, চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তুললো বায়ার্ন মিউনিখ

ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জার্মান চ্যাম্পিয়নদের সমৃদ্ধ ইতিহাসে আরও একটি পতাকা গাড়ল হান্সি ফ্লিকের শিষ্যরা। পিএসজিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তুলে নিল বায়ার্ন মিউনিখ। রবিবার রাতে জার্মান জায়ান্টরা ফাইনালে ১-০ গোলে হারিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)। প্রথমার্ধে গোল মিসের মহড়ায় নামা দুই দল দ্বিতীয়ার্ধে গোছানো ফুটবল খেলার চেষ্টা করলেও প্রথম ১০ মিনিটে সেই একই অবস্থা দেখা গেছে। মাঝমাঠে কেউই একটানা দুই থেকে তিনটি পাসের বেশিবিস্তারিত পড়ুন

শরণার্থী শিবির থেকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ডেভিস

বার্সেলোনার বিপক্ষে আট গোলে জেতা ম্যাচে পঞ্চম গোলটি এসেছিল জশুয়া কিমিচের কাছ থেকে। যদিও গোলদাতার চেয়ে বেশি আলোচিত ছিলেন যিনি অ্যাসিস্ট করেছিলেন সেই আলফনসো ডেভিস। দারুণ নৈপুণ্যে বল পায়ে বার্সা ডিফেন্সকে হতচকিত করে দিয়েছিলেন কানাডিয়ান এই তরুণ। পথটা কি এতোটা মসৃণ ছিল? ইউরোপ সেরার ফাইনালে পৌঁছানোর সংগ্রামের চেয়েও ডেভিসের জীবন সংগ্রামটা যে আরো কঠিন! এবার নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটির প্রস্তুতি নিচ্ছেন বায়ার্নের এই তুরুপের তাস। যদিও ডেভিসের জীবনের শুরুর গল্পটাবিস্তারিত পড়ুন

ব্যানবেইস ও মাদরাসা শিক্ষা অধিদফতরে নতুন ডিজি

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান। অপরদিকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব কে এম রুহুল আমীন মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক নিয়োগ পেয়েছেন। রোববার (২৩ আগস্ট) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সেলিম রেজাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয়েছে। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেলে পিসিআর ল্যাব অনুমোদন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের অনুমোদন পাওয়া গেছে। রোববার রাতে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি ল্যাব স্থাপনের অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্যগণ, জনপ্রশাসন সচিব এবং বিভাগীয় কমিশনারকে ধন্যবাদ জানান। এছাড়া আকস্মিক প্রবল বৃষ্টিপাত ও জোয়ারে সৃষ্ট বন্যা দূর্গত সাতক্ষীরার মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ২০০ মে. টন চাল এবং নগদ ২ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন বলে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালবিস্তারিত পড়ুন

পাকা‌‌ করণের দাবি

কলারোয়ায় মাত্র ১ কি.মি. কাঁচা রাস্তার‌ জন্য ৪ কি.‌মি. ঘুরতে হয় ‌দুই উপজেলার ‌মানুষের!

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন ও‌ সাতক্ষীরার ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌বাঁশদহা ইউনিয়নের ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌গড়িয়াডাঙ্গা ব্রীজ ‌‌‌‌‌হতে কেঁড়াগাছি‌ দক্ষিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ‌‌‌‌‌‌‌‌‌‌‌পর্যন্ত ‌‌‌‌‌‌‌‌মাত্র ১ কিলোমিটার কাঁচা রাস্তার‌ জন্য ‌ ৪ কিলোমিটার ঘুরতে হয় ‌দুই উপজেলার সীমান্তবর্তী দুই ইউনিয়নের মানুষের। রাস্তাটি পাকাকরণের জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তোভোগী এলাকা‌বাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটি কাদা পানিতে একাকার হয়ে গেছে। পথচারী জানান, ভালো জামা কাপড় পড়ে ‌‌‌‌এই রাস্তা‌ দিয়ে যাওয়ার কোন উপায় নেই।‌ এতো পরিমাণ কাদা‌ যে মাঠে কাজ করতেবিস্তারিত পড়ুন

পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করলো আশাশুনির রোভার স্কাউটরা

আশাশুনিতে বন্যাকবলিত মানুষের মাঝে পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করলেন আশাশুনি সরকারি কলেজ রোভার স্কাউট। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের ও উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায়, আশাশুনির শ্রীউলা ইউনিয়ন এর বিভিন্ন গ্রামে পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি সরকারি কলেজের সিনিয়র রোভার মেট সুকোমল মল্লিক ও রোভার মেট জি,এম, রাশিদুল (রাহুল), মইনুর ইসলাম, আকাশ বিশ্বাস, মিলন হোসেন, সত্যজিত সরকার ও মাসুম বিল্লাহ প্রমুখ। আশাশুনি সরকারি কলেজের রোভার মেটবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পুলিশ সদস্যসহ ১০ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৯৪৭

সাতক্ষীরায় নতুন করে এক পুলিশ সদস্যসহ ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ৯৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। রোববার দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ৪ হাজার ৭০৪ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবেবিস্তারিত পড়ুন

করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে মহিলার মৃত্যু

করোনা সন্দেহে বা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে এক মহিলার মৃত্যু হয়েছে। রবিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে (শনিবার দিবাগত রাতে) তিনি মারা যান। মৃত ব্যক্তি হলেন খুলনার পাইকগাছা থানার রামনগর এলাকার মৃত করিম সরদারের স্ত্রী সোকজান বেগম (৬৫)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোকজান বেগম গত ১৮ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে (অর্থাৎ রবিবার, ২৩ আগস্ট)বিস্তারিত পড়ুন

কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভা

কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় সমিতির কার্যলয়ে অনুষ্ঠিত সভায় আগামি সোমবার থেকে বাজারের সকল চায়ের দোকান রাত ১০টার মধ্যে বন্ধ করতে ও নাইট গার্ডের বেতনের মাসিক টাকা মাসের ৫ তারিখের মধ্যে পরিশোধ করার নির্দেশনা জানানো হয়। এছাড়া ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সমিতির সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক ও উপজেলা আ.লীগেরবিস্তারিত পড়ুন