সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়া পৌরসভায় পানি প্রযুক্তি ব্যবস্থাপনা ও টেকশইকরন বিষয়ক কর্মশালা

কলারোয়া পৌর সভায় পানি প্রযুক্তি ব্যবস্থাপনা ও টেকশইকরন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া পৌরসভা ও আহছানিয়া মিশনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রবিবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। টিএলসিসি(TLCC)’র অংশগ্রহনে অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শেখ জামিল হোসেন, পৌর কাউন্সিলর ফারহানা হোসেন, কাউন্সিলর রফিকুল ইসলাম, কাউন্সিলর আলফাজ হোসেন, কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মন, কাউন্সিলর মেজবাহউদ্দীনবিস্তারিত পড়ুন

২৩ আগস্ট, ২০২০

মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর চিকিৎসা ও মানব সেবা অব্যাহত

যশোরের ঝিকরগাছায় মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রেখেছে। যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে চলছে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় আর মহামারীর তান্ডব। প্রাকৃতিক এই বিপর্যয় ও মহামারী কাটিয়ে সাধারণ মানুষদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেবার জন্য দৃঢ় প্রত্যয় আর অদম্য সাহস নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটিবিস্তারিত পড়ুন

তৈমুর রহমান মৃধার কবিতা: ‘কেন?’

কেন? –তৈমুর রহমান মৃধা আচ্ছা, তুমি আমার কী হও? হয়তো বলবে কিছুনা তবে কেন তোমার জন্য আমি এত দিওয়ানা! কেন ঐ চাঁদ উঠলে আমি দেখি তোমার মুখ! কেন ঐ ফুল ফুটলে হাসছ ভেবে জুড়ায় বুক! কেন ঐ পাখির ডাকে আমি পাই তোমার রব! কেনই বা দখিনা হাওয়ায় তোমায় করি অনুভব! কেনই বা সকাল সাঝে আকাশ বাতাস তারার মাঝে তোমায় দেখি! কেনই বা নির্জনে বসে বসে আনমনে তোমায় আঁকি! কেন! কেন! কেন!বিস্তারিত পড়ুন

নড়াইলে জ্বর, শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে নড়াইল সদর হাসপাতালে সিরাজুল ইসলাম (৮০) নামে এক বয়োবৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকালে তিনি মারা যান। সিরাজুলের বাড়ি নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের জুড়ালিয়া গ্রামে। সিরাজুল ইসলাম জ্বর, শ্বাাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে গত ১৯ আগস্ট নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। ওইদিনই তার নমুনা সংগ্রহ করা হয়। তবে এখনও রির্পোট পাওয়া যায়নি। এর মধ্যে রোববার সকালে তিনি মারা গেছেন। এদিকে গত ২৪ ঘন্টায় নড়াইলে নতুন করে ২৩জনেরবিস্তারিত পড়ুন

যেসব দেশ এখনো করোনা শনাক্তের কথা জানায়নি

চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত বছরের ডিসেম্বরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর চীনে ব্যাপকহারে ছড়িয়ে পড়লেও সারা বিশ্ব করোনামুক্ত ছিল। কিন্তু কয়েক সপ্তাহ পরে সারা বিশ্বেই ছড়িয়ে পড়ে করোনা। কভিড-১৯ এখন বৈশ্বিক মহামারীতে পরিণত হয়েছে। বিশ্বের অধিকাংশ দেশেই ছড়িয়েছে করোনা। সারা বিশ্বের কমপক্ষে ১৮৮টি দেশে করোনায় প্রাণ হারিয়েছে ৮ লাখ ৮ হাজার ৬৯৭ জন। আক্রান্ত হয়েছে ২ কোটি ৩৩ লাখের বেশি মানুষ। তবে কয়েকটি দেশ এখনো করোনা শনাক্তের তথ্য জানায়নি। দেশগুলোবিস্তারিত পড়ুন

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ডায়বেটিস নিয়ন্ত্রণ করে পটল

পটল অত্যন্ত সহজলভ্য কিন্তু এই পটলই সুস্থ থাকতে বিশেষভাবে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পটলের জুড়ি মেলা ভার। ডায়বেটিসের কষ্ট থেকে মুক্তি দেয় পটল। নিয়মিত পটল খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পটল। পটল খেলে ওজনও নিয়ন্ত্রণে থাকে। পটল খেলে বদহজম একদম হবে না, খাবার-দাবার অত্যন্ত ভালভাবে হজম হয়। পটলে ভিটামিন সি আছে, আর প্রতিদিন ভিটামিন সি শরীরে অত্যন্ত প্রয়োজন, অনবরত শরীর থেকে ভিটামিনবিস্তারিত পড়ুন

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি পান্নার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ওয়াদুদুর রহমান পান্না শনিবার বিকেলে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমের মরদেহ রবিবার সকালে জোহরা খাতুন স্কুলে এবং খুলনা প্রেসক্লাবে নিয়ে যাওয়া হয়। জোহরের নামাজের পর পশ্চিম বানিয়াখামার মোড়ল বাড়ী জামে মসজিদের সামনে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফনের কথা। তাঁর আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম নুর ইসলাম,বিস্তারিত পড়ুন

বেনাপোলে নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজের ৭ ঘন্টা পর কিশোরের লাশ উদ্ধার

নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়ার ৭ ঘন্টা পর ইকরামুল ইসলাম (১২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বেনাপোল ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হওয়ার ৭ ঘন্টা পর শনিবার সন্ধ্যা ৭টার দিকে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা– ঘিবা জোড়া ব্রিজের নীচে কোদলা নদীতে। শনিবার বেলা ১টার দিকে কোদলা নদীতে সে বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ার বামনখালি পূজা মন্ডপের অবকাঠামো উন্নয়নের উদ্বোধন

কলারোয়ার যুগিখালী ইউনিয়নের বামনখালি ঘোষপাড়া পূজা মন্ডপের অবকাঠামো উন্নয়নের উদ্বোধন করলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় শনিবার (২২ আগস্ট) দুপুরে ওই পূজা মন্ডপের ১০লক্ষ ৭হাজার ৫৭টাকা ব্যয়ে নির্মিতব্য কাজের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুভাষ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, ‘অসাম্প্রদায়িক, সার্বজনীন ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। মানুষ হিসেবে মানুষেরবিস্তারিত পড়ুন

শোক

কলারোয়ার ধানদিয়া হাইস্কুলের শিক্ষকের পিতার মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

কলারোয়ার ধানদিয়া হাইস্কুলের সিনিয়র শিক্ষক প্রতাপ মুখার্জির পিতা মাখন মুখার্জী মৃত্যুবরণ করেছেন। ২১ আগস্ট শুক্রবার সন্ধার দিকে মাখন মুখার্জী বার্ধক্য জনিত কারণে পরোলোকগমন করেন। শনিবার ধানদিয়া শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। প্রিয় মুখ মাখন মুখার্জির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, শিক্ষকের পিতার মৃত্যুতে ধানদিয়া হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বৈদ্য সহ শিক্ষকবৃন্দ, জয়নগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়দেব সাহা, মনিরুজ্জামান মনি,বিস্তারিত পড়ুন