মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বামনখালি পূজা মন্ডপের অবকাঠামো উন্নয়নের উদ্বোধন

কলারোয়ার যুগিখালী ইউনিয়নের বামনখালি ঘোষপাড়া পূজা মন্ডপের অবকাঠামো উন্নয়নের উদ্বোধন করলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় শনিবার (২২ আগস্ট) দুপুরে ওই পূজা মন্ডপের ১০লক্ষ ৭হাজার ৫৭টাকা ব্যয়ে নির্মিতব্য কাজের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুভাষ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, ‘অসাম্প্রদায়িক, সার্বজনীন ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। মানুষ হিসেবে মানুষের পাশে থাকাই সব ধর্মের অন্যতম বৈশিষ্ট্য।’
সবসময় সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান তিনি।

দীর্ঘ দিনের প্রত্যাশিত সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের একটা ভালো উপসনালয় উপহার দেয়ায় বামনখালি ঘোষপাড়াবাসী মুস্তফা লুৎফুল্লাহ এমপি’র প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীর, যুবলীগ নেতা পিন্টু, সোহাগসহ ইউপি সদস্য ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু