সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কালিগঞ্জে সীমানা প্রাচীরকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১

কালিগঞ্জের কৃষ্ণনগরে জমির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে কৃষ্ণনগর ইউপির কৃষ্ণনগর গ্রামে সংঘটিত হয়। এতে ওই গ্রামের মৃত ইমান আলী গাজীর স্ত্রী আমেনা বিবি (৭৫) নিহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতর বসত ভিটার সামনে তার প্রতিবেশী মৃত ইসমাইল গাজির পুত্রদের সাথে জমির সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। সেই সূত্রে ধরে বিবাদমান সীমানায় পরিকল্পিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় এতিম ছাত্রদের মাঝে ঈদের সামগ্রী প্রদান

কলারোয়ার একটি মাদরাসার অসহায় এতিম ছাত্রদের মাঝে ঈদের সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদি দাড়কি ফুরকানিয়া মাদরাসায় ৫০ জন ছাত্রের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঈদের সামগ্রী প্রদান করেন তরুণ সমাজসেবক, কলারোয়া নিউজের সংবাদদাতা ও প্রিমিয়ার ছাত্রসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরি। প্রতিজনকে ৫’শ গ্রাম সেমাই, ৩’শ গ্রাম চিনি, ১ প্যাকেট নুডুলস, বাদাম ও কিচমিচ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক মাওলান গোলাম কুদ্দুস, হিজলদি পুর্বপাড়া জামেবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ’র চাউল বিতরণ

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে কলারোয়ার উপজেলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ও বুধবার ইউনিয়ন পরিষদ চত্বরে কার্ডপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। চন্দনপুর ইউনিয়নের ১৪৭৩ জনের মাঝে চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ট্যাক অফিসার ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির, ইউপি সচিব আমিনুর রহমান, ইউপি সদস্য অলিয়ার রহমান, ইমাম হোসেন, আব্দুস সালাম প্রমুখ। সোনাবাড়িয়া ইউনিয়নের ১২৪৬ জনের মাঝে ভিজিএফ’রবিস্তারিত পড়ুন

তালার জাপা নেতা জিএম আলীর মৃত্যুতে কলারোয়া জাপার শোক

তালা উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি ও সাবেক তালা উপজেলা চেয়ারম্যান, টানা ৩৬ বছর খলিলনগর ইউনিয়ান পরিষদের সাবেক চেয়ারম্যান, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জি এম আব্দুল আলী (৯০) বৃহস্পতিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না.. রাজেউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছে কলারোয়া উপজেলার জাতীয় পার্টির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মশিউর রহমান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ হেলবাকীসহ নেতা কর্মীরা। মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেনবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে করোনা ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও হাইজিন কিট বিতরণ

কালিগঞ্জের ভাড়াশিমলায় করোনা ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও হাইজিন কিট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১ টায় আইরিশ এইড ও ক্রিচিয়ান এইড বাংলাদেশ এর আর্থিক সহায়তায়, লিডার্স এর বাস্তবায়নে ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের সহযোগিতায় এসব বিতরণ করা হয়। কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী অ্যাডভকেট জাফরুল্লাহ ইব্রাহীম, সাংবাদিক সুকুমার দাসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মামলা তদন্তে রিজেন্ট সাহেদকে নিয়ে র‌্যাব

সাতক্ষীরার দেবহাটা উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতারের ঘটনা তদন্তের জন্য করোনার ভুয়া রিপোর্ট দেয়া রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান প্রতারক সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদকে সাতক্ষীরায় নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে র‌্যাবের একটি দল সাহেদকে নিয়ে সাতক্ষীরার দেবহাটার উদ্দেশ্যে রওনা হয়। দেবহাটা থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় ১০ দিনের রিমান্ডে রয়েছেন সাহেদ। র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার বজলুর রশিদবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ

কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্রদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ৪ হাজার ৪ শত ৪৬ টি পরিবারে ভিজিএফ কার্ডধারিদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের উপস্থিতিতে শান্তিপূর্ণ ভাবে চাউল বিতরণ করা হয়। চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বাবু প্রশান্ত কুমার সরকার, ইউপি সচিব, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নবিস্তারিত পড়ুন

নড়াইলে ঈদকে সামনে রেখে চুই ঝালের কদর বেড়েছে কয়েকগুণ!

নড়াইলে ঈদকে সামনে রেখে চুই ঝালের কদর বেড়েছে কয়েকগুণ। চুইঝাল লতা জাতীয় এই গাছ এখন বেশকিছু জায়গায় বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। যে কারণে চুই ঝালের কদর এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। আসন্ন কোরবানি উপলক্ষে চুই ঝালের চাহিদা বেড়েছে কয়েকগুণ। অনলাইন থেকেও কেনা যাচ্ছে এঞ্চলের চুই ঝাল।সংশ্লিষ্টরা জানান, এখন দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে বৃহত্তর নড়াইল সহ খুলনাঞ্চলে চুইয়ের আবাদ এবং বাজার রমরমা। শুকনো এবং কাঁচা উভয় অবস্থায় চুই বিক্রি হয়। চুইয়ের জনপ্রিয়তা আরবিস্তারিত পড়ুন

আমাকে নিষিদ্ধ করার কারণ আমি আজও জানি না: আজহারউদ্দিন

ম্যাচ গড়াপেটার কারণে ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিনকে আজীবন নির্বাসিত করেছিল বিসিসিআই। কিন্তু আদালেতে এই নির্বাসনের বিরুদ্ধে আবেদন করেছিলেন তিনি। ২০০০ সালের ডিসেম্বরে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে আজহারউদ্দিনকে বিসিসিআই আজীবন নির্বাসনে পাঠায়। তবে দীর্ঘ লড়াইয়ের পরে আজহারউদ্দিনের বিরুদ্ধে নির্বাসন প্রত্যাহার করার জন্য বোর্ডকে নির্দেশ দেয় ভারতের অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। ২০১২ সালে আদালত এটিকে ‘অবৈধ’ বলে অভিহিত করে। ক্রিকেট পাকিস্তান ডটকমের ওয়েবসাইটে দেওয়া একটি সাক্ষাতকারে আজহারউদ্দিনতার জীবনের অন্যতম কঠিনতম সময়ের কথা স্মরণ করিয়েবিস্তারিত পড়ুন

ঘুমে কেটেছে ১০ কোটি বছর !

সম্প্রতি জাপানের বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের তিন হাজার ৭০০ থেকে পাঁচ হাজার ৭০০ মিটার গভীরে প্রাগৈতিহাসিক যুগের কিছু অণুজীবের খোঁজ পেয়েছেন। যেগুলো প্রায় ১০ কোটি বছর ঘুমিয়ে ছিল। ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, শৈবাল-ছত্রাক, আর্কিয়াসহ এদের সংখ্যা লক্ষাধিক বলে জানিয়েছে বিজ্ঞানীরা। জাপান এজেন্সি ফর মেরিন-আর্থ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সমুদ্রবিজ্ঞানীরা এই আণুবীক্ষণিক জীবদের খোঁজ পেয়েছেন। বিজ্ঞানীরা বলছেন, সাগরের তলদেশে খাবার ও অক্সিজেনের প্রবল অভাব। সেখানে কিভাবে কোটি কোটি বছর বেঁচে ছিল এই অণুজীবগুলো, তা আশ্চর্যের।বিস্তারিত পড়ুন