Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নড়াইলে ১২৫ হতদরিদ্র শিশুকে ঈদের নতুন পোশাক প্রদান

নড়াইলে অসহায় হতদরিদ্র পরিবারের শিশুদের পাশে দাঁড়ালো স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন। ঈদ উল আযহা উপলক্ষে পাঁচ টাকার টোকেন মানিতে এ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১২৫ জন হতদরিদ্র শিশুকে ঈদের নতুন পোশাক দেয়া হয়েছে। বুধবার শহরের রুপগঞ্জে অসহায় ও দরিদ্র পরিবারের শিশুদের মাঝে নতুন পোশাক প্রদান করেন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মীর্জা গালিব সতেজ। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের আহবায়ক নাসিমা রহমান পলি, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশেরবিস্তারিত পড়ুন
কেশবপুরকে মডেল উপজেলা করা হবে: শাহীন চাকলাদার এমপি

যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, কেশবপুরকে মডেল উপজেলা করা হবে। সমগ্র কেশবপুর উপজেলাকে ঢেলে সাজাতে চাই। রাস্তা-ঘাট-সহ সকল সেক্টরে উন্নয়ন করা হবে। তবে কেশবপুরে কোন সন্ত্রাসীদের স্থান নেই, চাদাবাজদের স্থান নেই। মাদক ব্যাবসায়ীদের স্থান নেই। কেশবপুর হবে একটি স্বস্তি আর শান্তির উপজেলা। যেখানে কোন অনিয়ম-দূর্নীতি থাকবে না। সবকিছু চলবে একটি নিয়মের মধ্যে। সব জায়গায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আর গরীবের হকবিস্তারিত পড়ুন
করোনায় স্থানীয় জনগণের উদ্যোগ
তালা ও কেশবপুরে গ্রাম ভিত্তিক গড়ে তোলা হচ্ছে আপদকালীন খাদ্য ভান্ডার

সাতক্ষীরার তালায় করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় মহতী উদ্যোগ গ্রহণ করে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে স্থানীয় জনগণ। বে-সরকারী সংস্থা উত্তরণ এর সহযোগিতায় তালা উপজেলার ৬টি ও পার্শ্ববর্তী কেশবপুরের ১টি গ্রামের জনগণ এ উদ্যোগ গ্রহণ করে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। তাদের কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে আরও ২টি গ্রামের জনগণ সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে। সরেজমিনে গেলে জাতপুর গ্রামের হেদায়েত উল্লাহ মুকুল, তামজীদ বিশ্বাস, গোপালপুরের তীর্থ কুমার দে, ডাংগানলতা গ্রামের কামাল হোসেনসহ সংশ্লিষ্ট গ্রামবাসীরা জানান, করোনাবিস্তারিত পড়ুন
মনিরামপুরের রাজগঞ্জ অঞ্চলে স্যালো মেশিনের পানি দিয়ে আমন রোপন

মনিরামপুরের রাজগঞ্জ অঞ্চলের চাষীরা আমন আবাদ করার জন্য জমি প্রস্তুত করতে গভীর নলকুপের পানি ব্যবহার করছেন। এই শ্রাবণ মাসেও বৃষ্টির পানির অভাবে চলতি আমন ধান রোপন মৌসুমে রাজগঞ্জ অঞ্চলের কৃষকরা নাজেহাল হয়ে পড়ছেন। আষাঢ়-শ্রাবণ মাসেও প্রয়োজন মতো বৃষ্টি না হওয়ায় ধানের চারা রোপন করতে পারছেন না। তাই বাধ্য হয়ে স্যালো মেশিন থেকে ঘন্টা চুক্তি পানি নিয়ে ধান রোপন করছেন তারা। রাজগঞ্জ অঞ্চলের মাঠে মাঠে যেয়ে দেখা গেছে, কৃষকরা স্যালো মেশিনে পানিবিস্তারিত পড়ুন
কেশবপুরে মাইকেল মধুসুদনের জন্মস্থান পরিদর্শনে তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বুধবার যশোরে দিনব্যপী সফর সঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি মোল্যা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ। তথ্যমন্ত্রীর একান্ত সচিব আরিফ নাজমুল হাসান ২৮ জুলাই স্বাক্ষরিত সফরসূচি থেকে এ বিষয়ে জানা গেছে। প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সকালে বেসরকারি একটি বিমানে মন্ত্রী যশোরে পৌছে বেলা ১১টায় সার্কিট হাউজের হল রুমে করোনাকালিন সরকারের আর্থিক সহায়তার চেক বিতরন করবেন। খুলনা বিভাগের ৯ জেলার সাংবাদিক নেতৃবৃন্দ এই চেক গ্রহন করবেন। বিকেলবিস্তারিত পড়ুন
ক্যান্সার আক্রান্ত যবিপ্রবির গাড়িচালককে কর্মজীবি কল্যাণ পরিষদের আর্থিক সহায়তা প্রদান

মরণঘাতী ক্যান্সার আক্রান্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) গাড়িচালক জাহাঙ্গীর হোসেনকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন যবিপ্রবি কর্মজীবি কল্যাণ পরিষদ। বুধবার সকালে যশোর শহরস্থ পালবাড়িতে তার নিজ বাসায় এ আর্থিক সহায়তা প্রদান করেন সংগঠনের নেতাকর্মীবৃন্দ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে নাকে টিউমার শনাক্ত হয় চালক জাহাঙ্গীরের। অপারেশন করার পর টিউমারে ক্যান্সারের জীবাণু ধরা পড়ে। তারপর তাকে জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালবিস্তারিত পড়ুন
কেশবপুরে প্রতিবন্ধী স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী আটক

যশোরের কেশবপুরে সেলিনা বেগম (২৫) নামে এক প্রতিবন্ধী গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপালে চিকিৎসাধীন তিনি মারা যান। এ ব্যাপারে কেশবপুর থানায় একটি মামলা হয়েছে। যার নম্বর-১৯। ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। সরেজমিন গিয়ে জানা গেছে, ১৫ বছর আগে কেশবপুর পৌর এলাকার রামচন্দ্রপুর গ্রামের মৃত গহর মোল্যার ছেলে আব্দুল ওয়াদুদ আলির সাথে উপজেলার পাঁচবাকাবর্শি গ্রামের মৃত লেওকত আলির মেয়ে শারীরিক প্রতিবন্ধী সেলিনা বেগমের সাথে বিবাহবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা আ.লীগের সেক্রেটারি ও তার সহধর্মীনির সুস্থ্যতা কামনা

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম এবং তার সহধর্মীনি জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিসেস সালেহা ইসলামের রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করেছেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন। সোমবার (২৭ জুলাই) সকালে আলহাজ নজরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য সপরিবারে আইসিইউ সার্পোটেড অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়া হয় এবং শ্যামলীর স্পেশালিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। তাদের রোগমুক্তি ও সুস্থ্যতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেছেনবিস্তারিত পড়ুন
নড়াইলের কালনা ফেরিঘাটের পন্টুনের গ্যাংওয়ে ডুবে যাওয়ায় দুর্ভোগ

মধুমতি নদীতে অস্বাভাবিক পানি বাড়ায় নড়াইল-গোপালগঞ্জের কালনা ফেরিঘাটের উভয় পারের পন্টুনের গ্যাংওয়ে ডুবে যাওয়ায় যানবাহন ও যাত্রী পরিবহনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ঈদের ছুটিতে বাড়িমুখি যাত্রীদের ফেরি পারাপারে সমস্যার সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই ওই ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে যায়। তারপর থেকে ঘাট কর্তৃপক্ষ জোড়াতালি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার স্বাভাবিক রাখার চেষ্টা করছে। মধুমতি নদীতে পানি বৃদ্ধি ও বৃষ্টির কারণে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় দুই শিক্ষার্থীকে দুদকের আর্থিক সহায়তা প্রদান

কলারোয়ায় দুই শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে ওই সহায়তা প্রদান করা হয়। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা তার কার্যালয়ে ওই শিক্ষার্থীদ্বয়কে নগদ অর্থ প্রদান করেন। উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সদরুল ইসলাম ও লাঙলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর শিক্ষার্থী মাহেরা খাতুনকে মাসিক ১ হাজার টাকা করে ৬ মাসের (জানুয়ারী-২০’বিস্তারিত পড়ুন

