শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্যান্সার আক্রান্ত যবিপ্রবির গাড়িচালককে কর্মজীবি কল্যাণ পরিষদের আর্থিক সহায়তা প্রদান

মরণঘাতী ক্যান্সার আক্রান্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) গাড়িচালক জাহাঙ্গীর হোসেনকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন যবিপ্রবি কর্মজীবি কল্যাণ পরিষদ।
বুধবার সকালে যশোর শহরস্থ পালবাড়িতে তার নিজ বাসায় এ আর্থিক সহায়তা প্রদান করেন সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে নাকে টিউমার শনাক্ত হয় চালক জাহাঙ্গীরের। অপারেশন করার পর টিউমারে ক্যান্সারের জীবাণু ধরা পড়ে। তারপর তাকে জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল (এনআইসিআরএইচ) মহাখালী থেকে প্রথম কেমোথেরাপি দেওয়া হয়েছে। এখন তিনি মোটামুটি সুস্থ আছেন।

এ বিষয়ে যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কর্মজীবী কল্যাণ পরিষদ নেতা প্রকৌশলী ড. মো. আমজাদ হােসেন জানান, “যবিপ্রবি কর্মজীবী কল্যাণ পরিষদ বিশ্বদ্যিালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীগণের বিপদে-আপদে, সুবিধা অসুবিধা নিয়ে কাজ করে। বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের নায্য দাবি আদায়ে সর্বদা কাজ করে। বঙ্গবন্ধুর সােনার বাংলা বিণির্মান ও জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছে আমাদের সংগঠন।

যবিপ্রবির রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার শাহিন হোসেন জানান, “যবিপ্রবি কর্মজীবী কল্যাণ পরিষদ গঠন করা হয়েছে বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের উদ্দেশ্যে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সম্মানিত সকল শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীগণের বিপদে-আপদে, সুবিধা-অসুবিধায় এবং ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে আমরা সর্বদা সোচ্চার।

কর্মজীবী কল্যাণ পরিষদের সকল সদস্যকে উদাত্ত আহ্বান জানিয়ে শাহিন বলেন, আসুন আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করি এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে বিশ্ববিদ্যালয় তথা বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্ণিমানে গর্বিত অংশীদার হই এবং মানবতার মা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি তিনি যেন বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে পারেন।”

আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন জীব প্রকৌশল ও জৈবপ্রযুক্তি (জিইবিটি) বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার শাহিন হোসেন, ট্রেজারার দপ্তরের অফিস সহকারী আরিফুল ইসলাম শাহীন, কর্মচারী সমিতির ক্রীড়া বিষয়ক সম্পাদক গাড়িচালক সাহেব আলী, সেন্টার ফর সফহিস্টিকেটেড ইন্সট্রুমেন্ট রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরি সহায়ক সাইদুর রহমান কানন, রেজিষ্ট্রার দপ্তরের অফিস সহায়ক রায়হান পারভেজ, চালক মিন্টু হোসেন, জুয়েল আহমেদ, মফিজুর রহমান, জহুরুল ইসলাম, মোশতাক আহমেদ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ