সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে প্রতিবন্ধী স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী আটক

যশোরের কেশবপুরে সেলিনা বেগম (২৫) নামে এক প্রতিবন্ধী গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপালে চিকিৎসাধীন তিনি মারা যান। এ ব্যাপারে কেশবপুর থানায় একটি মামলা হয়েছে। যার নম্বর-১৯।
ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।

সরেজমিন গিয়ে জানা গেছে, ১৫ বছর আগে কেশবপুর পৌর এলাকার রামচন্দ্রপুর গ্রামের মৃত গহর মোল্যার ছেলে আব্দুল ওয়াদুদ আলির সাথে উপজেলার পাঁচবাকাবর্শি গ্রামের মৃত লেওকত আলির মেয়ে শারীরিক প্রতিবন্ধী সেলিনা বেগমের সাথে বিবাহ হয়। সংসার জীবনে তাদের দুইটি ছেলে সন্তান হয়। বড় ছেলে মিলন বাক প্রতিবন্ধী (১৩) ছোট ছেলে পাপ্পু (৮)। এলাকাবাসী জানায়, অভাবের সংসার থাকায় তাদের সার্বক্ষণিক দেখাশোনা করতেন তার ছোট মামা। তাদের সংসারে ছোটখাটো কথা নিয়েও কলহো বিবাদ থাকতো।
মামা আব্দুল আজিজ গাজী বলেন, প্রায় সময় আমার ভাগ্নি সেলিনাকে মারপিট করতো। খবর পেয়ে আমি ওদের বড়িতে যেয়ে টাকা পয়সা দিয়ে আসতাম তবে এবার যে ভাবে মরধর করিছে সেটি পশুর মত। চিকিৎসা করেও তাকে বাঁচানো গেলনা। তাই আমি নিজে বাদী হয়ে কেশবপুর থানায় মামলা করেছি।
পৌর এলাকার রামচন্দ্রপুর এলাকার আব্দুল ওয়াদুদ আলি মোল্যা পারিবারিক কলহের জেরে গত ১৯ জুলাই তার স্ত্রী প্রতিবন্ধী সেলিনা বেগমকে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে প্রথমে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থা খারাপ হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদরে নিয়ে গেলে সেখানে চিকিৎসা হবেনা বলে জানায়। ওই সময় তাকে ২৪ জুলাই খুলনা মেডিকেল কলেজ হাসপালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে ২৭ জুলাই সোমবার চিকিৎসারত অবস্থায় সেলিনা বেগম মারা যান। মরদেহের ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধ্যায় তাকে রামচন্দ্রপুর পিতার বাড়ি কবরস্থানে দাফন করা হয়। সেলিনা বেগমের আপন ছোট মামা আব্দুল আজিজ গাজী বাদী হয়ে কেশবপুর থানায় মামলা করেছে। মামলা নম্বর-১৯ তাং-২৭/০৭/২০২০ইং।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন দৈনিক সকালের সময়কে জানান, নিহতের স্বামী আব্দুল ওয়াদুদ মোল্যকে আসামি করে কেশবপুর থানায় মামলা করা হয়েছে। তাকে আটক করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ

যশোরের শার্শায় গভীর রাতে বসতঘরে প্রবেশ করে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে অশ্লীলবিস্তারিত পড়ুন

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা