Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে দোয়ানুষ্ঠান

কলারোয়ায় স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের ৪৯তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭জুলাই) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অফিসে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি করোনা আক্রান্ত সকলের সুস্থতা ও করোনায় মৃত্যুবরণকারী সকলের স্মৃতিচারণ করে মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন আ.লীগ নেতাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত

পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলারোয়ায় খোরশেদ আলম (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অহতাবস্থায় ওই ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পরিবারের সদস্যরা। সোমবার (২৭জুলাই) ভোরে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহত খোরশেদ আলম ওই গ্রামের সামছুর রহমানের ছেলে। আহত যুবকের বড় বোন ছখিনা খাতুন জানান, সোমবার ভোরে আমার ভাইসহ আরো কয়েকজন গরু ক্রয়ের জন্য যাচ্ছিলো। কাকডাঙ্গার বড় মসজিদ (আহলে হাদীসবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা প্রশাসককে চিকিৎসক বার্তা’র করোনা সংখ্যা হস্তান্তর

সাতক্ষীরার জেলা প্রশাসককে চিকিৎসক বার্তা’র করোনা সংখ্যা হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল’কে তাঁর কার্যালয়ে চিকিৎসকদের জাতীয় মাসিক মুখপত্র চিকিৎসক বার্তা’র করোনা সংখ্যা হস্তান্তর করেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক এবং ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস ফ্রম সাতক্ষীরার আহবায়ক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ। উল্লেখ্য, বাংলাদেশে করোনা প্রকোপ শুরুর পর থেকেই চিকিৎসক বার্তা বিভিন্ন সামাজিক মাধ্যমে জন সচেতনতামূলক কর্মসূচিসহ প্রায় দশ সহস্রাধিক টেলিমেডিসিন সেবা প্রদান করেছে এবং এখনো সেবা প্রদানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মানবপাচার ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক ব্রিগেড গড়ে তোলার আহ্বান

সাতক্ষীরায় মানবপাচার ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক ব্রিগেড গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা বলেছেন, ভৌগলিক কারণে সাতক্ষীরা সীমান্তবর্তী জেলা। এ জেলার সীমান্ত দিয়ে দারিদ্র্যের কারণে অনেক সময় মানব পাচারের মতো ঘটনা ঘটে। কাজের সন্ধানে অনেকেই সীনানা পেরিয়ে ওপারে প্রতিবেশি দেশে চলে যায়। সীমান্ত রক্ষী বাহিনীর কড়া নজরদারী সত্ত্বেও চোরাই পথে দালালদের মাধ্যমে পাচার হয় অনেকেই। সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবির হাতে আটক হওয়ার পর তাদের সোপর্দ করা হয় সংশ্লিষ্ট থানায়। এক্ষেত্রে মামলা হলেবিস্তারিত পড়ুন
কেশবপুরে করোনাকালে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্যাসগাছা গ্রামের রয়নাবাজ করোনা ভাইরাস মোকাবেলা কমিটির উদ্যোগে ও উত্তরণ সংস্থার আর্থিক সহযোগিতায় করোনা ভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্থ ৫২ পরিবারে মাঝে সোমবার বিকালে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রয়নাবাজ করোনা ভাইরাস মোকাবেলা কমিটির সভাপতি অধ্যাপক হাশেম আলী ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু দাউদ শেখের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ৫২ পরিবারে মাঝে পরিবার প্রতি ১০ কেজি করে চাউল, ২ কেজি করে ডাউল, ২টি করে সাবান ও ২ টিবিস্তারিত পড়ুন
তথ্য পেয়ে সাতক্ষীরায় ৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

সাতক্ষীরা সদরের একটি হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীর গোপনে বাল্যবিয়ের আয়োজন ছিল রবিবার গভীর রাতে। তথ্য পেয়ে, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান বাবলা তাৎক্ষণিক সাতক্ষীরা জেলা ও সদর উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অবহিত করেন। তিনি রাত ১০টার দিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওসিসি’র প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক ও সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্য কামরুজ্জামান ও গ্রাম পুলিশ মুহাসিনুর রহমাদকে নিয়ে ওই ছাত্রীদের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন; বরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পোস্ট অফিসে অভিনব কায়দায় গ্রাহকের ২ লক্ষ টাকা চুরি!

সাতক্ষীরা সরকারি পোস্ট অফিসের ভেতর থেকে অভিনব কায়দায় এক গ্রাহকের ২ লক্ষ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শহরের বাঁকাল খেয়াঘাট এলাকার কার্তিক চন্দ্রের পুত্র নিতাই চন্দ বু্ধুক বলেন, সাতক্ষীরা সরকারি পোস্ট অফিসের কর্মকর্তাদের অব্যবস্থাপনার কারণে আমার দুই লাখ টাকা খোয়া গেলো। এ ঘটনায় তিনি অজ্ঞাত তিনজনের নামে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, নিতাই তাহার পিতা মাতা কে নিয়ে গত ২৬ জুলাই রবিবার দুপুর ১ টায়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সংবাদপত্র হর্কাস ইউনিয়নের সেক্রেটারির পিতার ইন্তেকাল, শোক

সাতক্ষীরা সদর উপজেলা সংবাদপত্র হর্কাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুল্লাহ’র বাবা আব্দুল গফুর সরকার (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। শনিবার বেলা ১২ টায় ৪০ মিনিটে স্টোকজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা সদর উপজেলা সংবাদপত্র হর্কাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল ইসলাম, যুগ্ম সাধারণ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, কার্যনির্বাহী সদস্য জাহিদ হাসান, আব্দুস সালাম, ওসমান গণি (১),বিস্তারিত পড়ুন
এমপি ইসরাফিল আলম আর নেই

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা ইসরাফিল আলম ইন্তেকাল করেছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার ভোর সোয়া ছয়টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ অসং গুনগ্রাহী রেখে গেছেন। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে করোনা নেগেটিভ আসলেও কিডনি ও ফুসফুসে দেখা দিয়েছে জটিলতা। তার ভাগিনা আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। করোনায়বিস্তারিত পড়ুন
করোনা
বাংলাদেশে এসে ফিরতে পারছেন না অনেক ভারতীয়, দেশে যাওয়ার আকুতি

কেউ গিয়েছিলেন আত্মীয়ের বাড়ি বেড়াতে। কেউ গিয়েছিলেন আত্মীয়ের বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে। কিন্তু লকডাউনের জেরে তাঁরা আর বাংলাদেশ থেকে ফিরতে পারেননি। অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। হাতে টাকাও নেই। একবেলা-আধবেলা খেয়ে দিন কাটছে অনেকেরই। অপরদিকে আত্মীয়স্বজনের বাড়িতে কতদিন থাকা যায়? সকলেই দেশে ফিরতে চাইছেন। কিন্তু ফেরার কোনও উপায় খুঁজে পাচ্ছেন না। যেমন বারাসতের দম্পতি রামপ্রসাদ মল্লিক এবং দীপিকা মল্লিক। ৯ মার্চ তাঁরা গিয়েছিলেন বাংলাদেশে এক আত্মীয়ের বাড়ি। ইচ্ছে ছিল ১০-১৫বিস্তারিত পড়ুন

