Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মৃত্যুর পরও ৮ জনকে বাঁচিয়ে গেলেন যে যুবক!

মানুষ মানুষের জন্য। কিন্তু আমরা কতজন এই কথাটা মেনে চলতে পারি। কিছু মানুষ কিন্তু পারেন। তারা নিজের জন্য নয়, বাঁচেন অন্যের জন্য। জীবিত অবস্থায় তো বটেই, মৃত্যুর পরও তারা মানুষকে সাহায্য করে যান। ভারতের কেরালের যুবক অনুজিথ এমনই একজন মানুষ ছিলেন। মাত্র ২৭ বছর বয়সেই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন অনুজিথ। কিন্তু এই ছোট জীবনে তিনি বাঁচিয়ে গিয়েছেন কয়েকশো প্রাণ। এমনকি, মৃত্যুর পরও তিনি আটজনকে নতুন জীবন দিয়ে গিলেন। গত ১৪ জুলাইবিস্তারিত পড়ুন
যে সব স্বাস্থ্য সমস্যার দাওয়াই পিয়াজের জুস

স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যার সমাধান করতে পারে পিয়াজ। ওজন কমানো থেকে শুরু করে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ নানা স্বাস্থ্য সমস্যার দাওয়াই পিয়াজের জুস। তাই আমরা খাদ্যতালিকায় পিয়াজ রাখতে পারি। পিয়াজের জুসের উপকারিতা ও রেসিপি: ওজন কমাতে: এতে ফ্যাট নেই বললেই চলে। তবে ফ্ল্যাভানয়েড অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই উপকরণটি হজমের উন্নতি ঘটায়। ফলাফল ওজন কমাতে সহায়ক। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, পিয়াজের রস আর মধু মিশিয়ে খালি পেটে নিয়মিত খেলে শরীরে বাড়তি চর্বি জমতে দেয় না।বিস্তারিত পড়ুন
তিন লাখ টাকায় বিক্রি হচ্ছে সোনার মাস্ক!

প্রাণঘাতী করোনায় বিপর্যস্ত পরো বিশ্ব। করোনা থেকে বাঁচতে মাস্ক ও স্যানিটাইজারের চাহিদা এখন তুঙ্গে। করোনা মোকাবেলায় জনসাধারণের চাহিদা অনুযায়ী এখন হরেক রকমের মাস্ক চলে এসেছে বাজারে। এদিকে বেনারসী কাপড় দিয়ে তৈরি মাস্ক, রোজকার ব্যবহারের জন্য ডিজাইনড মাস্ক, সোনা-হিরের মাস্কও তৈরি হয়েছে। তবে সোনা ও হিরে দিয়ে তৈরি মাস্ক ব্যবহারের ক্রেতা কোথায় সেইটাই বড় প্রশ্ন। সম্প্রতি ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটোরের স্বর্ণকার রাধাকৃষ্ণণ সুন্দরম আচার্য সোনা ও রূপোর সুতো দিয়ে তৈরি করে ফেলেছেন সুন্দরবিস্তারিত পড়ুন
যেভাবে দূর করবেন বুকে জমে থাকা কফ

সর্দি-কাশি একটি সাধারণ রোগ। তাপমাত্রার তারতম্য হলে অনেকেই সর্দি-কাশিতে ভোগেন। এছাড়া আরও বিভিন্ন কারণে সর্দি-কাশি হতে পারে। তবে সর্দি-কাশি যে কারণেই হোক না কেন, এই রোগে আক্রান্ত হলে অনেকের ক্ষেত্রে বুকে কিছু কফ বা শ্লেষ্মা জমে, যা স্বাভাবিক একটি বিষয়। কিন্তু এই শ্লেষ্মা বা কফের পরিমাণ বেশি হলে বুকে অস্বাভাবিক শব্দ হয়, ঘুমে ব্যাঘাত ঘটে ও গলা ব্যথা করে। এসব ক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। ভাইরাস সংক্রমণ, ব্যাকটেরিয়া সংক্রমণ, অ্যালার্জি, অ্যাজমা,বিস্তারিত পড়ুন
এই পাঁচ রকম খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়!

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না হলে অল্প অসুস্থতাতেও মানুষ খুব সহজে দুর্বল হয়ে পড়ে এবং রোগের আক্রমণও জোরালো হয়। এক্ষেত্রে খাদ্যাভ্যাস এবং জীবন-যাপনের পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করছেন চিকিৎসকরা। তবে এমন পাঁচ রকম খাবার আছে যা দুর্বল করে দিতে পারে আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতা। মদ্যপান: মদ্যপানের অভ্যাস স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এ কথা সকলেই জানেন। হেলথ ডট কম-এর প্রতিবেদন অনুযায়ী, যারা নিয়মিত মদ্যপান করেন তাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা আর পাঁচজনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। নিহত নির্মান শ্রমিক মফিজুল ইসলাম (৪২) উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামের উত্তর পাড়ার আব্দুল গফুরের ছেলে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার দমদম বাজারে নির্মাণাধীন একটি ভবনে ওই দূর্ঘটনা ঘটে। জানা গেছে, নির্মান শ্রমিক মফিজুল ইসলাম দমদম বাজারের জনৈক কবিরুল ইসলামের বিল্ডিং এর ২য় তলায় নির্মাণ কাজ করার সময় শর্ট সার্কিটের কারণে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যবরণ করেন। তার মৃত্যু সংবাদটি ছড়িয়ে পড়লে তার পরিবারসহ এলাকায় শোকেরবিস্তারিত পড়ুন
শার্শায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

যশোরের শার্শায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে। উপজেলা সমাজ সেবা অফিস এর আয়োজন করে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়াম ভবনে ৩৩ জন প্রতিবন্ধীদের মধ্যে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন। তিনি প্রতিবন্ধীদের মাঝে থেকে হুইল চেয়ার বিতরণ করেন। এ সময় অন্যানর মধ্যেবিস্তারিত পড়ুন
আক্রান্তের ৬১ জনের করোনামুক্ত ৩৩
কলারোয়ার গয়ড়া বাজারের ফার্মেসী দোকানদারের করোনা শনাক্ত

কলারোয়ায় এবার এক ফার্মেসী দোকানদারের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) এ রিপোর্ট এসেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান। আক্রান্ত ব্যক্তি উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের মাস্টার আমিরুল ইসলামের পুত্র আজমি সাজ্জাদ রাখি (৩৫)। একই ইউনিয়নের গয়ড়া বাজারে তার ঔষধের দোকান আছে। আক্রান্ত রাখির দোকানের পাশের দোকানদার কামরুজ্জামান জানান, ‘৭/৮ দিন আগে রাখির জ্বর আসায় ২/৩ দিন দোকানে আসেনি। পরেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

কলারোয়ায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে উপজেলার ১৯৮ জন ননএমপিও স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মাঝে ৮ লাখ ১৭ হাজার ৫’শ টাকার চেক প্রদান করা শুরু হয়। করোনাকালীন সময়ে বিপর্যস্থ ও চরম কষ্টে থাকা নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রণোদনা হিসেবে ওই টাকার চেক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা তার কার্যালয়ে কয়েকজনের হাতে চেকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় র্যাবের হাতে ফেন্সিডিলসহ যুবক আটক

সাতক্ষীরায় র্যাব-৬, সিপিসি-১ এর অভিযানে ২৫০ বোতল ফেন্সিডিলসহ আলামিন (১৯) নামের এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে। বুধবার (২২ জুলাই) রাতে জেলার কলারোয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আলামিন কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের পাঁচপোতা গ্রামের আজিজুল ইসলাম ও মাহফুজা খাতুনের ছেলে। সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ জানান, তার নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানাধীন কলারোয়া বাজার এলাকায় অভিযান পরিচালনাকালে কলারোয়া-চন্দনপুর রোডস্থবিস্তারিত পড়ুন

