Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় নিয়মিত মামলার এক আসামি গ্রেপ্তার

কলারোয়ায় নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তাহারিম হাসান (২২) উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া কামারপাড়া গ্রামের লিয়াকত আলীর পুত্র। থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত দেড়টার দিকে (বুধবার দিবাগত রাত) গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ গয়ড়া এলাকা থেকে তাহারিম হাসানকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাকে সাতক্ষীরার বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
শার্শার গোগায় ফেনসিডিলসহ পালসার মোটরসাইকেল জব্দ

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ একটি অনটেস্ট পালসার মোটরসাইকেল জব্দ করেছে বাগআঁচড়া ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে গোগা ইউনাইটেড আদর্শ কলেজের পশ্চিম পাশে ইটের সোলিং রাস্তার ওপর থেকে পালসার মোটরসাইকেল সহ ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় বহনকারী ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় বলে জানায় পুলিশ। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন খবরের ভিত্তিতে এসআই আনোয়ার হোসেনকে সাথে নিয়ে গোগাবিস্তারিত পড়ুন
শার্শায় ফুটবল খেলোয়াড় মেহেদী হাসান গগা’র ইন্তিকাল

যশোরের শার্শার নাভারনের ফুটবল খেলোয়াড় মেহেদী হাসান গগা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছির ৫১ বছর। বুধবার দিনগত রাত দেড় টার সময় তিনি মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ফুটবল খেলোয়াড় মেহেদী হাসান গগা নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও যশোর জেলা পরিষদের সদস্য ইব্রাহীম খলিলের সেজ ভাই ও বারিপোতা গ্রামের মৃত রবিউল ইসলাম সরদার এর ছেলে। ফুটবল খেলোয়াড়বিস্তারিত পড়ুন
মনিরামপুরের রাজগঞ্জে গাঁজাসহ যুবক আটক

মনিরামপুরের রাজগঞ্জে ডালিম হোসেন (১৯) নামের এক গাঁজা সেবনকারিকে গাঁজাসহ আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় গ্রাম পুলিশ অনো দাস ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রাম থেকে তাকে আটক করে। আটককৃত ডালিম হোসেন মণিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হালিম গাজীর ছেলে। সে রোহিতা ইউনিয়নে টিউবওয়েল বসানো কাজ করতো। জানা গেছে, গাঁজা সেবনকারি ডালিম হোসেন রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের গাঁজা বিক্রেতা রাজ্জাকের নিকট থেকে ৪ শত টাকার গাঁজাবিস্তারিত পড়ুন
শার্শায় ফেনসিডিলসহ ৩ জন আটক, ইজিবাইক জব্দ

যশোরের শার্শা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮৩ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শার্শা থানার পাঁচ ভুলাট গ্রামের কেরামত আলীর ছেলে আলমগীর হোসেন (৩৩), বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের চাঁদ আলীর ছেলে জিয়ারুল ইসলাম (৩৫) ও নাভারন কাজীরবেড় গ্রামের আনোয়ার হোসেন আনারের ছেলে সাঈদ আনোয়ার সোহান (২২) কে বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে আটক করা হয়েছে। সুত্র আরো জানায়, বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই মাসুদ করিমবিস্তারিত পড়ুন
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শার্শায় মাছের পোনা অবমুক্তকরণ

“মাছ উৎপাদন বৃদ্ধি করি” সুখি সমৃদ্ধি দেশ গড়ি” এই স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ ও মাছ চাষের উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শার্শা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর শার্শার আয়োজনে মৎস্য অধিদপ্তর ও রাজস্ব খাতের আওতায় সরকারী/প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণের অংশ হিসাবে শার্শা উপজেলা পরিষদের পুকুর ও শার্শা থানার পুকুরে পোনা অবমুক্ত ও উপকরণ বিতরণ করেন শার্শার সংসদ সদস্য আলহাজ্ববিস্তারিত পড়ুন
তালায় ভ্রাম্যমান আদালতে দুধ ব্যবসায়ীকে জরিমানা

তালা উপজেলার হাজরাকাটি গ্রামে দুধের ছানা তৈরির কারখানায় অপরিষ্কার থাকায় ভ্রাম্যমান আদালতে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩জুলাই) সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) খন্দকার রবিউল ইসলাম এ জরিমানা আদায় করেন। জানা যায়, উপজেলার হাজরাকাটি গ্রামের আব্দুল মজিদের দুধের ছানা তৈরির কারখানায় অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশের ছানা তৈরি প্রমাণ পাওয়ায় তাকে ভোক্তা অধিকার আইনে তিন হাজার টাকা জরিমান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেনেটারী কর্মকর্তাবিস্তারিত পড়ুন
শপথ নিলেন কেশবপুরের শাহীন চাকলাদারসহ নবনির্বাচিত দুই সংসদ সদস্য

শপথ নিয়েছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য বগুড়া-১ আসনের সাহাদারা মান্নান এবং যশোর-৬ (কেশবপুর) আসনের মো. শাহীন চাকলাদার। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে দুই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এসময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাওবিস্তারিত পড়ুন
‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে গেছে’

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক আজ এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে। দুই দেশের মধ্যে বহুমাত্রিক সহযোগিতা চলমান। চট্টগ্রামের হাটহাজারীর আলীপুর রহমানিয়া স্কুল ও কলেজের বিজ্ঞান ব্লক ভবনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়। চট্টগ্রামের হাটহাজারীর আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের সায়েন্স ব্লক ভবনের উদ্বোধন উপলক্ষে ভারতীয় হাই কমিশন একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রীবিস্তারিত পড়ুন
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসাবে নিয়োগ পেলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক (সার্জারি) ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। খুরশীদ আলম ঢাকা মেডিকেলে কলেজের স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে মঙ্গলবার জনপ্রশাসন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য সাবেক ডিজি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। পরে আজ আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গৃহীতের বিষয়টি প্রজ্ঞাপন আকারের জারি করেছেবিস্তারিত পড়ুন

