সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মাস্ক না পরলে ৩ মাসের কঠোর শাস্তি!

মহামারী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মাস্কের ভূমিকা অপরিসীম। ভাইরাসটি নিয়ন্ত্রণে বিশ্বের অনেক দেশই মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। এই মাস্ক পরা নিয়ে এবার শাস্তির ব্যবস্থা চালু করেছে উত্তর কোরিয়া সরকার। খবর ডেইলি মেইলের। জানা গেছে, দেশটির কোনো নাগরিক মাস্ক পরা ছাড়া বাইরে ধরা পড়লে তাদেরকে শাস্তিস্বরূপ তিন মাসের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। যদিও উত্তর কোরিয়ায় এখনো কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। বলা হচ্ছে, সতর্কতাবশতই কিম প্রশাসনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেয়াবিস্তারিত পড়ুন

আরো খবর

কেশবপুরে মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা

যশোরের কেশবপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে ৩য় দিন বৃহস্পতিবার মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালিত হয়। শহরের মাছ বাজারে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজিব সাহা, সহকারী উপজেলা মৎস্য অফিসার এস এম আলমগীর কবীর, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দপ্তরবিস্তারিত পড়ুন

সাহেদকে র‌্যাবের কাছে হস্তান্তর

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গ্রেফতার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে হস্তান্তর করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এর আগে সাহেদের বিরুদ্ধে করা মামলার তদন্তভার র‌্যাবকে দেওয়া হয়। আজ ওই মামলার তদন্তের জন্য প্রধান আসামি সাহেদ করিমকে হস্তান্তর করা হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।

তালায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান

উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার মানবাধিকার রক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালায় “ট্রেনিং অন স্মল বিজনেস্ ইনিশিয়েটিভ” শীর্ষক একটি প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিনেফিশারী দশ জন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতেককে চার হাজার টাকা করে প্রদান করা হয়। তালার মেলা বাজারস্থ জামিলা ভিলায় বৃহস্পতিবার সকাল ১১টায় নাগরিক উদ্যোগ ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর সহযোগীতায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণবিস্তারিত পড়ুন

নড়াইলে অনলাইনের চেয়ে গোহাটে ক্রেতা-বিক্রেতা বেশি

কোরবানির জন্য প্রস্তুত ২৯ হাজারের বেশি পশু নড়াইলে কোরবানির জন্য ২৯ হাজার ৫৩২টি হাজার গরু ও ছাগল প্রস্তুত করা হয়েছে। গৃস্থালি থেকে শুরু করে খামারিরা এসব গরু-ছাগল লালন-পালন করেছেন। ইতোমধ্যে জেলার তিনটি উপজেলার আটটি হাটে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে। এদিকে, করোনা সংকটের কারণে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে ‘নড়াইল কোরবানির হাট’ নামে মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটেরও উদ্বোধন করা হয়েছে। তবে অনলাইনে কেনাবেচার চেয়ে হাটে ক্রেতা-বিক্রেতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। সদরের নাকসীবিস্তারিত পড়ুন

২৩ জুলাই, ২০২০

করোনা মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী

মহামারী করোনা মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী। মহামারী করোনার প্রতিরোধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়- করোনা সংকটকালীন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বল্প আয়ের মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন সেনাসদস্যরা। সেই অঙ্গীকারের অংশ হিসেবে সেনাবাহিনীর নিজস্ব উদ্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চলের কর্মহীন গরিব ও দুস্থদের বাঁচিয়ে রাখতে নিত্যপণ্য বিতরণেরবিস্তারিত পড়ুন

দেবহাটার মনিরুল হত্যার আসামীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

সাতক্ষীরার দেবহাটায় ইজিবাইক চালক মনিরুল হত্যার প্রকৃত আসামীদের গ্রেপ্তার পূর্বক ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি। বৃহস্পতিবার সাতক্ষীরা-শ্যামনগর সড়কের গাজীরহাট নামক স্থানে মানববন্ধনে এলাকার শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত মনিরুলের মা আলেয়া খাতুন, ভাই মামলার বাদী আমিরুল ইসলাম, বোন ছোকিনা খাতুন, রোকেয়া খাতুনসহ এলাকার গন্যমান্য সুধিসমাজের লোকজন। এসময় প্রকৃত হত্যাকারিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান তারা। উল্লেখ্য, চলতি বছরের ২৫ জুন রাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর এলাকায়বিস্তারিত পড়ুন

খুলনার কয়রায় ম্যাজিস্ট্রেট দেখে দৌড়ে পালালেন দাঁতের ডাক্তার!

ম্যাজিস্ট্রেট দেখে দৌড়ে পালালেন দাঁতের ডাক্তার। ভুয়া দন্ত চিকিৎসকের চেম্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন ঘটনা ঘটে। জানা গেছে, খুলনার কয়রা উপজেলা সদরের কথিত দন্ত চিকিৎসকের চেম্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় মোস্তফা কামাল নামের ভুয়া চিকিৎসক দৌড়ে পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত তার চেম্বারটি সিলগালা করে দেয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কয়রা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস। এর আগে একবারবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে করোনা প্রতিরোধ কার্যক্রমে মথুরেশপুর করোনা এক্সপার্ট টিম

সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জে করোনা প্রকোপের শুরু থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেই সকল সম্মুখ যোদ্ধাদের মত কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের একঝাঁক স্বেচ্ছাসেবক নিরলসভাবে সচেতনতামূলক কার্যক্রম করে যাচ্ছেন সমাজ ও রাষ্ট্রের জন্য। তবে করোনা প্রতিরোধের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় অসামান্য ভূমিকা রেখেছিল মথুরেশপুর টিম। খোঁজ নিয়ে জানা গেছে, মহামারী করোনার দুঃসময়ে উপজেলা প্রশাসনের গঠিত স্বেচ্ছাসেবক বাহিনী কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিম। একই সময় উপজেলার প্রত্যেক ইউনিয়নে টিম গঠন করা হয়।বিস্তারিত পড়ুন

একটি মানুষও গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার স্বপ্ন ছিলো ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ। আমরা সেই লক্ষ নিয়ে কাজ করে যাচ্ছি। একটি মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার সদরের খুরুশকুলে জলবায়ু উদ্বাস্তুদের জন্য নবনির্মিত বিশেষ আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। প্রথম ধাপে উদ্বোধন হওয়া ভবনগুলোতে ফ্ল্যাট পেয়েছেন ৬০০টি পরিবার। ১০০১ টাকা নামমাত্র মূল্যে এসব ফ্ল্যাট হস্তান্তর করেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন