রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনার কয়রায় ম্যাজিস্ট্রেট দেখে দৌড়ে পালালেন দাঁতের ডাক্তার!

ম্যাজিস্ট্রেট দেখে দৌড়ে পালালেন দাঁতের ডাক্তার। ভুয়া দন্ত চিকিৎসকের চেম্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন ঘটনা ঘটে।

জানা গেছে, খুলনার কয়রা উপজেলা সদরের কথিত দন্ত চিকিৎসকের চেম্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় মোস্তফা কামাল নামের ভুয়া চিকিৎসক দৌড়ে পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত তার চেম্বারটি সিলগালা করে দেয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কয়রা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস।

এর আগে একবার কথিত ওই দন্ত চিকিৎসক মোস্তফা কামালকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছিল। তবে সুযোগ বুঝে তিনি আবার চেম্বার খুলে বসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস জানান, তিনি কোন বিশেষজ্ঞ চিকিৎসক না হয়েও দীর্ঘদিন কয়রা উপজেলা সদরে ‘সাগর ডেন্টাল ক্লিনিক’ নামে চেম্বার খুলে প্রতারণা করে আসছিলেন। প্রতিনিয়তই সেখানে সাধারণ মানুষ চিকিৎসার নামে অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। তাই তার চেম্বারটি সিলগালা করে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাজিস্ট্রেটের উপস্থিতি দেখে ওই চিকিৎসক দৌড়ে পালিয়ে যান।

একই রকম সংবাদ সমূহ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন

  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ