শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর

কেশবপুরে মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা

যশোরের কেশবপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে ৩য় দিন বৃহস্পতিবার মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

শহরের মাছ বাজারে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।

উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজিব সাহা, সহকারী উপজেলা মৎস্য অফিসার এস এম আলমগীর কবীর, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক জাকির হোসেন সবুজ, থানার এ এস আই সোহেল প্রমুখ।

এসময় মাছ বাজারের সকল ব্যাবসায়ীকে মাছ ওজনের জন্য ডিজিটাল পরিমাপ যন্ত্র ব্যবহারের নির্দেশনা প্রদান করেন।

ভাতিজিকে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটের হামলায় দু’চাচা আহত

যশোরের কেশবপুর পল্লীতে ভাতিজিকে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটের হামলার দুই চাচা আহত হয়েছে।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার একটি মাদ্রাসার আলিম ১ম বর্ষের শিক্ষার্থী (১৯) কে কোমরপোল গ্রামের আতিয়ার রহমানের ছেলে আবু তাহের ও ফজলুর রহমানের ছেলে আবুল খায়ের দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব-সহ মাদ্রাসায় যাতায়াতের পথে উত্যক্ত করে আসছিল। নিরুপায় হয়ে ওই শিক্ষার্থী তার বাড়িতে ঘটনাটি জানায়। পরিবারের পক্ষ থেকে তার চাচা বখাটে আবু তাহের ও আবুল খায়েরকে উত্যক্ত করা থেকে বিরত থাকতে বলে।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বুধবার বিকেলে বখাটে আবু তাহের ও আবুল খায়েরের নেতৃত্বে একদল ব্যক্তি শিক্ষার্থীর দুই চাচার উপর হামলা চালিয়ে মারপিট করে আহত করে। খবর পেয়ে এলাকাবাসী আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে শিক্ষার্থীর পিতা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা