রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় আদালতে মামলা চলাকালে কৃষকের জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় আদালতে মামলা চলাকালে এক নিরহ কৃষকের সাড়ে ৪ বিঘা জমি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে-রোববার (২৮ জানুয়ারী) সকালে উপজেলার সিংলাল গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষক মৃত আয়নুল ইসলাম দফাদারের ছেলে সাজমুল ইসলাম জানান-তার পিতার পৈত্রিক জমি একই গ্রামের মিলন হোসেন, মোস্তাফিজুর রহমান, শিমুল হোসেন, আজিজুল ইসলাম, শহিদুল ইসলাম, আমিরুল ইসলাম, আহম্মাদ আলী, আজমল হোসেন, আফজাল হোসেন, মিন্টু দফাদার, আসিফ হোসেন গন দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে সাড়ে ৪ বিঘাবিস্তারিত পড়ুন

আশাশুনি সরকারি হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ.বি.এম. মোস্তাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ, আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিশ্বজিত অধিকারী, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানবিস্তারিত পড়ুন

আশাশুনির চাপড়া হাইস্কুলের অভিভাবক নির্বাচনে রাজ প্যানেলের নিরঙ্কুশ বিজয়

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনির চাপড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কল্পে অভিভাবক সদস্য নির্বাচনে বিশিষ্ট ব্যবসায়ী গাওছুল হোসেন রাজের প্যানেল নিরঙ্কুশ বিজয়ী হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার এস,এম এনামুল ইসলাম। দু’প্যানেলে ৪ টি পদের বিপরীতে নির্বাচনে স্কুলের আলহাজ গাওছুল হোসেন রাজ এর প্যানেলে আমিরুল ইসলাম (পাখা) ১২৫ ভোট, আছাদুল হক গাজীবিস্তারিত পড়ুন

রাষ্ট্র যখন অন্যায় ও অপরাধের বিচার না করে, সেই কলঙ্ক কিন্তু জাতির গায়েও লাগে: সুলতানা কামাল

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল হত্যার বিচার দাবি করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, রাষ্ট্রের দায়িত্ব জাতি-বর্ণ নির্বিশেষে সকলের মানবাধিকার রক্ষা করা। আজ দুঃখের সঙ্গে বলতে হয়, “আদিবাসীদের” মানবাধিকার রক্ষায় রাষ্ট্র ব্যর্থ হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকায় আয়োজিত সাঁওতাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুলতানা কামাল বলেন, “আদিবাসী” জনগোষ্ঠির ওপর নির্যাতন, হত্যা, ভূমি দখল চলতেই থাকবে? এটা তোবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের বড়শিমলা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): ” শিখন হবে অভিজ্ঞতায়, মূল্যায়ন হবে যোগ্যতায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের জহুরুল হক অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এবং বিদ্যালয়ের সভাপতি ও কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জবিস্তারিত পড়ুন

কলারোয়া ২দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

দেলোয়ার হোসেন, কলারোয়া (সাতক্ষীরা):‘বিজ্ঞান ও প্রযুক্তি,উদ্ভাবনেই সমৃদ্ধি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা কলারোয়ায় দুই দিন ব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা সময় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরেরবিস্তারিত পড়ুন

যশোরের ঝিকরগাছায় স্যাটেলাইট নিয়ন্ত্রিত চাষাবাদ শুরু

মিঠুন সরকার, ঝািকরগাছা: গতানুগতিক কৃষিকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে নানা মূখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। প্রযুক্তি ব্যবহারের একেবারে তলানিতে আছেন প্রান্তিক পর্যায়ের কৃষক। ফলে আধুনিক চাষের অনেক রীতিনীতি তাদের ধরা ছোয়ার বাইরেই থেকে যাচ্ছিল। কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের মাধ্যমে আবহাওয়াবিদদের সমন্বয়ে কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থার উন্নয়ন, মধ্য ও দীর্ঘমেয়াদি মৌসুমি পূর্বাভাস, আবহাওয়ার পূর্বাভাস ও পরামর্শ সেবার মান বৃদ্ধি করা এবং এই সেবা প্রান্তিক পর্যায়ে নিয়মিত ও দ্রুত পৌঁছেবিস্তারিত পড়ুন

শার্শায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় আইনশৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকালে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিস্তারিত পড়ুন

নড়াইলে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষীরা

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মৌচাক থেকে মধু সংগ্রহ করেন তারা। সরিষা ফুলের মধু খাঁটি ও সুস্বাদু হওয়ায় দেশের বিভিন্ন স্থানসহ বিদেশেও রপ্তানি হচ্ছে। এর মাধ্যমে চাষিরা একদিকে আর্থিকভাবে যেমন লাভবান হচ্ছেন, অন্যদিকে দূর হচ্ছে বেকারত্ব। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, নড়াইলের তিনটি উপজেলার বিভিন্ন ফসলের মাঠে গিয়ে এমন চিত্র দেখা গেছে। সিরাজগঞ্জ থেকে আসা মৌচাষি হাসুবিস্তারিত পড়ুন

মনিরামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী অজ্ঞাত (৩০) এক যুবক নিহত এবং চালক জাকির হোসেন (২৯) আহত হয়েছেন। রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজারহাট-চুকনগর আঞ্চলিক সড়কের লাউড়ী মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়- যশোরমুখী ট্রাক লাউড়ী রাস্তা মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত যুবক ট্রাকের চাকায় পিষ্ট হয়েবিস্তারিত পড়ুন