সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বার বিজয়ী হতে মেয়র নজরুলের কর্মীসভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনের ক্ষণ গণনা শুরু হওয়ায় চলছে নানা তোড়জোড়। আগামি ৯ মার্চ বকশীগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভা নির্বাচন উপলক্ষে নড়েচড়ে বসেছে সম্ভাব্য মেয়র প্রার্থীরা। তাই মাঠে নেমেছেন মেয়র প্রার্থী, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীরা। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর দ্বিতীয় বার মেয়র হতে কর্মীসভা করেছেন। পৌরসভার কার্যালয়ে অনুষ্ঠিত ওই কর্মীসভায় তিনি কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন

তালায় সাসের পক্ষ থেকে সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে সংবর্ধনা

সেলিম হায়দার, তালা: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)। সোমবার (২২ জানুয়ারী) রাতে তালার সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস অফিস হলরুমে তাকে সংবর্ধনা দেয়। এ সময় নব-নির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে ফুল দিয়ে অভিনন্দন জানায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে চান প্রভাষক এম সুশান্ত

আব্দুর রহমান, সাতক্ষীরা: শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি। চলতি বছরের মার্চেই উপজেলা পরিষদ নির্বাচন হতে পারে এমন আভাস দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন। চলতি মাসের শেষ দিকে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের নির্বাচনী তফসীল ঘোষনা হতে পারে। এরই মধ্যে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা নানা ভাবে প্রচারণায় রয়েছেন। ফলে নতুন করে বইছে নির্বাচনী আমেজ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা সদরে একাধিক প্রার্থীর নাম শুনা গেলেও, সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

কেশবপুরে উন্নয়ন কর্মকান্ডে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা

এস আর সাঈদ, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় উন্নয়ন কর্মকান্ডে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে নাগরিক উদ্যোগ এর বাস্তবায়নে ক্রিশ্চিয়ান এইড, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু), ব্লাস্ট ও ওয়েভ ফাউন্ডেশন এর সহযোতিায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন। নাগরিক উদ্যোগ এর বিভাগীয় সমন্বয়কারী পলাশ দাসের পরিচালনায়বিস্তারিত পড়ুন

তালায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও চেয়ারম্যানদের সাথে নবনির্বাচিত এমপির মত বিনিময়

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের সাথে তালা উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারী) বেলা ১২ টার দিকে তালা উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন,বিস্তারিত পড়ুন

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের চারদিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। কলেজের মাল্টিপারপাস হলরুমে অনুষ্টিত সমাপনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: খান সাহাবুদ্দিন। এসময় কলেজ শিক্ষক আনন্দ মোহন বিশ্বাস, মুরাদ খান, সাইফুল্লা খান, শারমিন আরা, প্রসেনজিৎ দাশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, চারদিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, বাংলা কবিতা আবৃত্তি, ইংরাজি কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, রবীন্দ্রবিস্তারিত পড়ুন

নির্বাচন পরবর্তী সহিংসতা, রূপগঞ্জে এডভোকেট এর চেম্বার ভাংচুর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় তায়েবুর রহমান নামে এক এডভোকেট এর অফিস ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার ভোলোবো ইউনিয়নের আতলাপুর বাজারে। এডভোকেট তায়েবুর রহমান জানান, আতলাপুর বাজারে ’ল হেল্প সেন্টার’ নামে তার একটি আইনি পরার্মশ কেন্দ্র রয়েছে। গত ইউ,পি নির্বাচনে আমি নৌকার মনোনয়ন পেয়ে নির্বাচন করেছিলাম। উক্ত চেম্বারে সাধারন মানুষের আইনি পরামর্শের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যকলাপও পরিচালনা করে আসছিলাম। সদ্য শেষ হওয়া দ্বাদশবিস্তারিত পড়ুন

নবনির্বাচিত কমিটিকে জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সদ্য সমাপ্ত সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরা’র-২০২৪ নির্বাচনে সভাপতি খন্দকার আনিসুর রহমান ও গাজী ফারহাদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত কমিটির সকলকে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ) ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও দেশ টাইমস), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দ্যা মুসলিম টাইমস),বিস্তারিত পড়ুন

নড়াইলের মাশরাফী হুইপ মনোনীত হওয়ায় আনন্দ-উল্লাস

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের মাশরাফী হুইপ মনোনীত হওয়ায় আনন্দ-উল্লাস, পটকা, আতশবাজি ও মিষ্টি বিতরণ। ক্রিকেট তারকা মাশরাফী বিন মার্ত্তজা হুইপ মনানীত হওয়ায় নড়াইলে আনদ-উল্লাস, পটকা, আতশবাজি ও মিষ্টি বিতরণ করেছে আ’লীগ,অঙ্গ ও সহযাগী সংগঠনের নেতা-কর্মীরা। হুইপ হবার খবর জানার পর সন্ধ্যার পর শহরের নড়াইল চৌরাস্তা,রপগঞ্জ বাসষ্টান্ড এলাকার দলীয় নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ করেন এবং পটকা ও আতশবাজি ফুটিয় আনন্দ উল্লাস করে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ সময় নেতা-কর্মীরা এক প্রতিক্রিয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগরে হিন্দু পরিষদ ও পুজা উৎযাপন পরিষদের আলোচনা সভা

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: কলারোয়ার জয়নগরে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও পুজা উৎযাপন পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত। (২২ জানুয়ারি) সোমবার বিকাল ৪ ঘটিকায় জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জয়নগর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অমেলিন্দু কুমার ঘোষের সভাপতিত্বে, অনুষ্ঠান পরিচালনা করেন পুজা উৎযাপন পরিষদের জয়নগর ইউনিয়ন সভাপতি তাপস কুমার পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সন্দিপ রায়। আরও উপস্থিত ছিলেন, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখাবিস্তারিত পড়ুন