রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সদর উপজেলা নির্বাচনী মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেন

নিজস্ব প্রতিনিধি: আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মতবিনিময় সভা ও শুভেচ্ছা সফর করেছেন এস এম শওকত হোসেন।

(২৮ জানুয়ারি) রবিবার বিকালে আলিপুর ইউনিয়নের তালবেড়ি ক্লাবে মতবিনিময় সভায় আলিপুর ০১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান বাবলু’ সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম শওকত হোসেন।

এসময় বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আকবর আলি সরদার, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মফিজুল ইসলাম মুকুল, ০৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদ মোঃ আব্দুল আজিজ প্রমুখ।

বক্তারা বলেন, এস এম শওকত হোসেন তার জীবন যৌবনের সবটুকুই দলের জন্য ব্যয় করেছেন। তিনি আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ। তিনি সাংগঠনিকভাবে অত্যন্ত দক্ষ সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে সমন্বয় এবং সুসম্পর্ক রয়েছে।

নেতাকর্মীদের বিপদে আপদে সব সময় তাকে পাশে পায় এবং সকলের খোঁজ-খবর রাখেন। দলীয় সমন্বয়ের ভিত্তিতে আসন্ন সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। অনন্যানদে মধ্যে বক্তব্য রাখেন ০৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খুরশিদ আলম, ০৪ ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, জাহিদ হাসান সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া।

অপরদিকে সন্ধ্যায় আলিপুর ইউনিয়নের মাহমুদপুর বাজার সংলগ্ন মুক্তিযোদ্ধা সংসদে মতবিনিময় সভায় সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম, আলিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আসিফ সরদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, ০৮ ওয়ার্ড ইউপি সদস্য মফিজুল ইসলাম, ০৩ ওয়ার্ড ইউপি সদস্য আবুল হোসেন, পৌর ছাত্রলীগের শেখ সালেহীন শিতল প্রমুখ।

অপরদিকে ভাড়ুখালী বাজারে ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের’ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় ঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম ঘোনা ইউপি সদস্য আবুল বাশার সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃত্বে উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী