রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বসুন্ধরা শপিং মলে ‘মোবাইল সিটি’ ও ‘অ্যাপারেল কর্নার’ চালু

রাজধানীর প্রাণকেন্দ্রে বসুন্ধরা সিটি শপিং মলের বেজমেন্ট ১ ও ২-এ আনুষ্ঠানিকভাবে চালু হলো দেশের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য মোবাইল ফোন ও এর সরঞ্জামাদি বিপণনের ‘মোবাইল সিটি’। এছাড়া লেভেল ৮-এর ব্লক এ-তে অত্যাধুনিক ফ্যাশন হাউসগুলো নিয়ে নতুন আঙ্গিকে চালু হয়েছে ‘অ্যাপারেল কর্নার’। রোববার (২৮ জানুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে ‘মোবাইল সিটি’ ও ‘অ্যাপারেল কর্নার’র যাত্রা শুরু হয়।

মোবাইল সিটি:

বসুন্ধরা সিটি শপিং মলের বেজমেন্ট ১ ও ২-এ ১৮১টি শপে আইফোন, স্যামসাং, অপপো, ভিভো, শাওমি, রিয়েলমি, ইনফিনিক্স, টেকনো, অরাইমোসহ সব ব্র্যান্ডের লেটেস্ট মডেলের ফোন ও এর সরঞ্জামাদি পাওয়া যাবে।

অ্যাপারেল কর্নার:

বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল ৮-এর ব্লক এ-তে অ্যাপারেল কর্নারে পাওয়া যাবে- ফ্রিল্যান্ড, ক্লাব হাউজ, সেইলর, ভোগ বাই প্রিন্স, আরটিসান, মেন্স ওয়ার্ল্ড, ইনফিনিটি মেগা মল, ইক্সটাসি, স্প্লাশ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো।

এ বিষয়ে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ইনচার্জ মেজর (অব.) মো. মোহসিনুল করিম বলেন, আমাদের চেয়ারম্যান স্যার (আহমেদ আকবর সোবহান) দূরদর্শী চিন্তার মানুষ। চেয়ারম্যান স্যার সব সময় বেস্ট জিনিস করার চেষ্টা করেন। বসুন্ধরা সিটি ১০০ বছরের প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা ইতোমধ্যে ২০ বছর পার করেছি। আমাদের মার্কেটকে নাম্বার ওয়ান রাখার জন্য আমরা ঢেলে সাজাচ্ছি।

তিনি বলেন, সব ধরনের মোবাইল ও মোবাইলের যাবতীয় জিনিস একসঙ্গে নিয়ে আসা হয়েছে এখানে। আমাদের অ্যাপারেল সেক্টরের নয়টি পোশাক হাউসকে এখানে নিয়ে আসা হয়েছে। এখানকার মতো ব্যবহারিক লাইটিং ঢাকার কোথাও নেই। আমরা বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন মার্কেট। এখানে ন্যাচারাল অক্সিজেনের ব্যবস্থা আছে। আগামীতে মেট্রোরেল থেকে সরাসরি মার্কেটে আসার ব্যবস্থাও করা হচ্ছে। ক্রেতাদের সর্বোত্তম সেবা প্রদানের জন্য যা যা প্রয়োজন, আমাদের পক্ষ থেকে তার সবই আমরা করার চেষ্টা করছি।

এসময় বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজের গুমের ৬১ দিনের ভয়ংকর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদবিস্তারিত পড়ুন

  • ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাবে গাবতলীতে
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার