সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইলের পল্লীতে পুকুরে থেকে ভাসমান অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে পুকুরে থেকে ভাসমান অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নড়াইল সদর উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় ডালিম বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাঁশগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) ভবরঞ্জন রায় মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ডালিম বেগম সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নেরবিস্তারিত পড়ুন

ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্কে এসেছেন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যাটর্নি রাজু মহাজন

মোস্তাফিজুর রহমান উজ্জল: চারদিনের সফরে ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্কে এসেছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ইমিগ্রেশন অ্যাটর্নি রাজু মহাজন। ২০ ও ২১ জানুয়ারী”ফ্যামেলী ও এমপ্লয়মেন্ট বেইজড ইমিগ্রেশন” বিষয়ে তিনটি সেমিনারে বক্তব্য রাখবেন ও অংশগ্রহনকারীদের সাথে প্রশ্নোত্তর পর্বে অংশ নিবেন তিনি। জ্যামাইকার ৮৭-৪১, ১৬৫ স্ট্রিট, নিউ ইয়র্ক -১১৪৩২ ঠিকানায় ২০ জানুয়ারী শনিবার বিকাল তিনটায়, একই দিন রাত ৮টায় ব্রঙ্কস এর স্টারলিংয়ে খলিল হালাল চাইনিজে এবং ২১ জানুয়ারী সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটস এর নবান্ন রেষ্টুরেন্টবিস্তারিত পড়ুন

সাংসদ স্বপনকে কলারোয়া বেত্রবতী হাইস্কুলের ফুলেল শুভেচছা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সাতক্ষীরা-১(তালা-কলারোয়া-পাটকেলঘাটা) এঁর নবনির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে ফুলেল শুভেচছা নিবেদন করা হয়েছে। একইভাবে সংসদ সদস্য’র সহধর্মিণী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্নাকেও ফুলেল শুভেচছা নিবেদন করেছেন বিদ্যালয়ের সভাপতিসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ। শনিবার (২০ জানুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের বাসভবনে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বার, জেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহবিস্তারিত পড়ুন

তরুণ উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী

শামস্ ইশতিয়াক শোভনকে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় সাতক্ষীরাবাসী

নিজস্ব প্রতিনিধি: ‘দিন বদলের অভিযাত্রায় স্মার্ট সাতক্ষীরা সদর উপজেলা গড়ার প্রত্যয়ে’ তরুণ উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান ইঞ্জিনিয়ার শামস্ ইশতিয়াক শোভনকে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় সাতক্ষীরাবাসী। জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। চলতি মাসেই উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার খবরে সম্ভাব্য প্রার্থীরা আটঘাট বেঁধেই মাঠে নেমেছেন। চায়ের দোকান থেকে সর্বত্রই চলছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কে হবেনবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাবে নবনির্বাচিত এমপি কে সংবর্ধনা ও শুভেচ্ছা

সরদার জিল্লুর রহমান, কলারোয়া: কলারোয়া প্রেসক্লাবের আয়োজনে তালা কলারোয়া ১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে সংবর্ধনা ও শুভেচ্ছা প্রদান। শনিবার (২০ জানুয়ারি) দুপুর ২ টায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি এম এ কালামের সভাপতিত্বে ফিরোজ আহম্মেদ স্বপনকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে এমপি ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন তাদের লেখনির মাধ্যমে সমাজের অন্ধকার আলোতে পরিনতি পায়। অবহেলিত নিস্পেসিত মানুষ সুবিচার পায়। তাই সংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদে আগ্রহী হতেবিস্তারিত পড়ুন

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ হাদি গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার একজন। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ হাদিউজ্জামান ওরফে হাদি সিকদার (৪৫) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ হাদিউজ্জামান ওরফে হাদি সিকদার (৪৫) নড়াইল জেলার সদর থানার ভাওয়াখালী গ্রামের মৃত সাঈদ শিকদারের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে নড়াইল সদর থানাধীন মুলিয়া ইউনিয়নের বাঁশভিটা বিলপাড়া গ্রামের রবিউল ইসলাম রুবেল এর বাড়ির পশ্চিম পাশেবিস্তারিত পড়ুন

চা শিল্পে ইতিহাসে নতুন রেকর্ড

১৭০ বছরের ইতিহাসে সর্বোচ্চ চা উৎপাদিত হয়েছে দেশের বাগানগুলোতে। ২০২৩ সালে দেশের ১৬৮টি বাগান থেকে ১০ কোটি ২৯ লাখ কেজি চা সংগ্রহ করা হয়েছে। যা বাংলাদেশে চা চাষের ইতিহাসে সর্বোচ্চ। সঠিক পরিকল্পনা গ্রহণ, পুরনো গাছ সরিয়ে নতুন চারা রোপণ এবং অনুকূল আবহাওয়ার কারণে বেশি পরিমাণ চা উৎপাদিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ২০২৩ সালে রপ্তানিও বেড়েছে প্রায় ৩০ শতাংশ। গেল কয়েক বছরে চা বোর্ড ১০০ মিলিয়ন কেজি চা উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করলেওবিস্তারিত পড়ুন

ডুবন্ত ফেরি উদ্ধারে কাজ শুরু করলো প্রত্যয়

মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে ঘটনাস্থলে এসে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর সোয়া দুইটার দিকে পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটের কাছে দুর্ঘটনাস্থলের পাশে জাহাজটি পৌঁছায়। বিআইডব্লিওটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা জানান, বিকেল চারটায় উদ্ধার কাজ শুরু করে জাহাজটি। গত বুধবার সকাল ৮টার দিকে নয়টি যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটের অদূরে ডুবে যায় রজনীগন্ধা-৭ নামে ফেরিটি। ফেরি ডোবার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএবিস্তারিত পড়ুন

জরুরি বৈঠক করছে পাকিস্তান

পাকিস্তান ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে শুক্রবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। খবর ডনের মঙ্গলবার বেলুচিস্তানের সীমান্তবর্তী শহর পাঞ্জগুরে জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তানে হামলা চালায় ইরান। সম্প্রতি সিরিয়া ও ইরাকে ইরান যে ধারাবাহিক হামলা চালিয়েছে তার অংশ হিসেবে ইরান এ হামলা চালিয়েছে। আগে থেকেই মধ্যপ্রাচ্যে সংঘাত চলছে। এর মধ্যে উদ্বেগ বাড়াল দেশটি। ইরানের হামলায় প্রতিবাদে পরদিন দেশটির বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং বেলুচিস্তানবিস্তারিত পড়ুন

চালের দাম বাড়ার কারণ জানালেন মিল মালিক

চালের বাজারে প্রচুর মজুত রয়েছে। চলছে আমনের ভরা মৌসুম। এরপরও গত কয়েক দিনে শেরপুরে চালের দাম কিছুটা বেড়েছে। শেরপুর শহরের নয়ানিবাজারে খুচরা ও পাইকারিতে প্রতি বস্তা চালের দাম বেড়েছে ১০০ টাকা। খুচরা বাজারে প্রতি কেজিতে চালের দাম বেড়েছে ২-৩ টাকা। বাজারে ধানের দাম বেশি হওয়ায় মিলাররা চালের দাম বাড়িয়ে দিয়েছেন বলে জানিয়েছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামানবিস্তারিত পড়ুন