Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা! মিথ্যা মামলায় পাঁচ সহোদর ও চাচাতো ভাইয়েরা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনে ্অভিযোগ আপন ভাই ও ভাইপোর দায়েরকৃত ১৫টি মিথ্যা মামলায় দিশেহারা পাঁচ সহোদর ও চাচাতো ভাইয়েরা। হয়রানি থেকে পরিত্রাণ পেতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পাঁচ ভাই ও তাদের পরিবার। জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সহোদর ভাই ও ভাইপোর দায়েরকৃত মামলায় দিশেহারা হয়ে পড়েছেন অপর পাঁচ সহোদর ও চাচাতো ভাইয়েরা। ঘটনাটি শহরের কাটিয়া টাউন বাজার এলাকার মরহুম আলহাজ মোঃ গোলাম আকবর পরিবারের। গোলাম আকবরেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় পাট চাষীদের দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

জুলফিকার আলী, কলারোয়া: ‘বাংলার পাট বিশ্বমাত,”পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় পাট অধিদপ্তরের বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় দিন ব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পাট অধিদপ্তরের -সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ইমাম হোসেন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যবিস্তারিত পড়ুন
যশোর-৬ আসনে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল: আজিজের আপিলের তোড়জোড়

সোহেল পারভেজ, কেশবপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ যশোর- ৬ কেশবপুর সংসদীয় আসনে মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচনে কমিশনে আপিল করবেন স্ব-তন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম। গত রোববার বাছাইয়ে আয়কর রিটান দাখিলের মুল কপি জমা দিতে না পরায় তাঁর মনোনয়ন পত্র অবৈধ ঘোষনা করেন রিটার্নিং অফিসার । একই আসেনে স্ব-তন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ ইসলাম এর ১% তালিকায় সমস্যা পাওয়ায় তাঁর মনোনয়ন পত্র অবৈধ ঘোষনা করেন রিটার্নিং অফিসার। গত রোববার ৩ডিসম্ব বিকেলে বাংলাদেশবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসানের প্রাইজমানির টাকা ও সামগ্রী দুঃস্থ পুষ্টিহীন শিশুদের মাঝে বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরায় সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু’র জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রাইজমানির টাকা ও বিভিন্ন সামগ্রী দুঃস্থ পুষ্টিহীন শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা ডিবি খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫০ জন দুঃস্থ পুষ্টিহীন শিশুদের মাঝে নগদ ৫০০ টাকা ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম। সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু’রবিস্তারিত পড়ুন
ভেষজ উদ্ভিদ সংরক্ষণ ও সুষ্ঠ ব্যবহার নিশ্চিতে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির পাঠচক্র

ভেষজ উদ্ভিদ সংরক্ষণ ও সুষ্ঠ ব্যবহার নিশ্চিতে পাঠচক্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৪ ডিসেম্বর) সোমবার সকাল ১১ টায় সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির উদ্যোগে। লেখক ও গবেষক উদ্ভিদ বৈচিত্র নিয়ে গবেষণা ধর্মী একাধিক গ্রন্থের প্রণেতা ড. আখতারুজ্জামান চৌধুরীর লেখা “বাংলাদেশের উদ্ভিদ পরিচিতি” বইটি নিয়ে সাতক্ষীরা সরকারি কলেজ চত্তরে পাঠচক্র ও আলোচনা সভার আয়োজন করে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি। এই গ্রন্থ উদ্ভিদবিদ্যার শিক্ষার্থী,গবেষক ও জনমানুষের জন্য দেশের উদ্ভিদপ্রজাতিসমূহ চেনা-জানা সহজতর করবে।বর্তমান গ্রন্থে ২৫০বিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে সাতক্ষীরা এডাব আয়োজিত মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত

“নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ৪ ডিসেম্বর ২০২৩ সোমবার সকাল ১০ টায় দেশব্যপী কর্মসুচির অংশ হিসাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উপলক্ষে সাতক্ষীরাতে এডাব আয়োজিত মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এডাব সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন সাতক্ষীরার পরিচালক সভারঞ্জন শিকদার, রিশিল্পী স্কুলেরবিস্তারিত পড়ুন
মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল হাকিম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (০৩ ডিসেম্বর) সকালে মনিরামপুরের দুর্বাডাঙ্গা বাজার সংলগ্ন। তিনি মনিরামপুরের দুর্বাডাঙ্গা গ্রামের বাসিন্দা। নিহতের স্বজনরা জানান- সকালে হাকিম দুর্বাডাঙ্গা বাজার অদূরে মোটরসাইকেল নিয়ে মেইন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রæত গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোরবিস্তারিত পড়ুন
কোটি টাকা আয় থাকলেও নিবন্ধন নবায়নে অনীহা ৯০ ভাগ নার্সারীর

মিঠুন সরকার: নার্সারীতে বার্ষিক কোটি টাকা আয় থাকলেও নিবন্ধন নবায়ন নেই ৯০ ভাগের ও বেশি নার্সারীর। শুধু নার্সারীর নিবন্ধন নবায়ন নয় অনেক নার্সারীর সক্ষমতা থাকলেও আয়কর রিটার্ন দাখিল করননা অনেক বড় বড় নার্সারী মালিকরা। যশোর জেলা কৃষি অফিসের তথ্য মতে, “ জেলার ৮ টি উপজেলায় ছোট বড় মিলিয়ে ২১৭ টি নার্সারী আছে। এর মধ্যে ১০৭ টি নার্সারীর নিবন্ধন ছিল। এই ১০৭ টির মধ্যে ৩ টি নার্সারীর নিবন্ধনের মেয়াদ শেষ হয়নি। বাকিবিস্তারিত পড়ুন
সাংবাদিক কামরুজ্জামানের পিতার মৃত্যুতে কদমতলা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এটিএন বাংলা ও দৈনিক সমকালের সাতক্ষীরা প্রতিনিধি, ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামানের পিতা আলহাজ্ব শাহজাহান মল্লিক (৭৭) ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থতার কারণে শনিবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে ইন্তকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। সাংবাদিক কামরুজ্জামান এর পিতার মৃত্যুতে মরহুমের আত্মার শান্তি এবং গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন শহরতলীর কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি সেলিম হোসেন।বিস্তারিত পড়ুন
দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

দেবহাটা প্রতিনিধি: “প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মিলিত অংশ গ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জনে” এই স্লোগান সামনে রেখে ৩৫ তম আন্তর্জাতিক ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালন করে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান। বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন

