সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আশাশুনিতে মাদক ব্যবসায়ীসহ ৪ আসামী গ্রেফতার

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ীসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর নেতৃত্বে এসআই পিয়াস কুমার সাহা, এসআই মুহিতুর রহমান, এএসআই কবির হোসেন অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা সহ কলিমাখালী গ্রামের খালেক মোড়লের পুত্র সিরাজুল ইসলামকে নাকতাড়া বাজার হতে হাতেনাতে গ্রেফতার করেন। এব্যাপারে থানায় নিয়মিত মামলা ২(১২)/২৩ দায়ের করা হয়েছে। পৃথক অভিযানেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জিএম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ২০২৩-২০২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০২৩-২৪ মৌসুমে বোরো হাইব্রিড ও উপশী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার মাগুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বয়ো-জোষ্ঠ্য বাইপাস করা ব্যক্তিসহ তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৪ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঐ বাইপাস করা রোগী মো. লুৎফর রহমান (৬৫) নামে এক ব্যক্তিসহ তার স্ত্রী এবং ২ মেয়ের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় আহত ব্যক্তির ছোট মেয়ে নাজমুন নাহার মৌসুমীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৭ জনের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল, বাকী ৩৬টি বৈধ ঘোষণা

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: যাচাই-বাছাইয়ের শেষ দিনে সাতক্ষীরা ৩ ও ৪ সংসদীয় আসনে দাখিল হওয়া ১৪টি মনোনয়নপত্রের সব গুলোই বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। সোমবার দুপুর ২টার দিকে সাতক্ষীরার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক হুমায়ুন কবির মনোনয়পত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন। এর আগে ৩ ডিসেম্বর (রবিবার) সাতক্ষীরা ১ ও ২ আসনের ২৩ জন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। এনিয়ে সাতক্ষীরার ৪টি আসনের মোটবিস্তারিত পড়ুন

জামালপুরের বকশীগঞ্জে ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস পালিত

জিএম সাফিনুর ইসলাম মেজর বকশীগঞ্জ, (জামালপুর): জামালপুরের বকশীগঞ্জে ৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ, ইউনিয়ন ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের যৌথ আয়োজনে স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন, র‌্যালি ও ধানুয়া কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিবস টি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা প্রশাসক মো. শফিউরবিস্তারিত পড়ুন

সিলেটে দ্বিতীয় স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করলো চীনা দূতাবাস

চীনা দূতাবাস গতকাল রোববার (৩ ডিসেম্বর, ২০২৩) সিলেটের সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করেছে। এর মাধ্যমে বাংলাদেশে চীনা দূতাবাসের উদ্যোগ ও অর্থায়নে দ্বিতীয় স্মার্ট ক্লাস স্থাপিত হলো। এই উপলক্ষে সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজে আজ ‘চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ স্মার্ট ক্লাসরুমে হুয়াওয়ে আইডিয়াহাব-এর, একটি উন্নত লার্নিং সল্যুশন, ব্যবস্থা রাখা হয়েছে। এটি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের উন্নত অনসাইট ওবিস্তারিত পড়ুন

মনিরামপুরে সরকারি টাকায় হচ্ছে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়ির রাস্তা সংস্কার, এলাকায় সমালোচনা

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুরে সরকারি ইটে পুলিশের সাবেক এক কর্মকর্তার বাড়ির রাস্তা সংস্কার হচ্ছে। উপজেলা প্রকৌশল দপ্তরের তত্বাবধানে রাস্তাটির সংস্কারকাজ চলছে। উপজেলার সুবলকাটি গ্রামে পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বিশ্বাসের বাড়ির এই ৩৩ মিটার (১০৮ ফুট) ইটের সলিং (হেরিংবোন বন্ড) রাস্তার কাজে ব্যয় ধরা হয়েছে ১ লাখ টাকা। উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ দাস সরকারি টাকায় ব্যক্তিগত রাস্তা সংস্কারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। দেখা গেছে- উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের সুবলকাটি গ্রামেবিস্তারিত পড়ুন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যশোর-৬ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে শোকজ

সোহেল পারভেজ, কেশবপুর: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যশোর-৬ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহীন চাকলাদারকে নির্বাচনী শোকজ করা হয়েছে। গত রোববার (৩ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সুজাতা আমিন স্বাক্ষরিত এক নোটিশে তাকে শোকজ করা হয়েছে। একইসঙ্গে আগামী ৬ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় সংশ্লিষ্ট আদালতে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘আওয়ামী লীগের মনোনিত প্রার্থীবিস্তারিত পড়ুন

মনিরামপুরের রাজগঞ্জে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

হেলাল উদ্দিন, মনিরামপুর: ‘বাল্য বিবাহকে ‘না’ বলি, স য়ে ভবিষ্যৎ গড়ি’ এই স্লোগান কে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ ডিসেম্বর) সকালে উক্ত বিদ্যাপীঠের হলরুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মনিরামপুরের আয়োজনে, দারিদ্র মহিলাদের জন্য সম্বনিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) -২য় পর্যায় এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথিবিস্তারিত পড়ুন

শ্যামনগরে লিডার্স কর্তৃক বোরো মৌসুমে লবণ ও খরা সহনশীল ধানবীজ ও জৈবসার বিতরণ

(৪ ডিসেম্বর) সোমবার সকাল ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ”ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ডের” আর্থিক সহযোগিতায় “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম” প্রকল্পের আওতায় উপকূলীয় এলাকায় অভিযোজিত কৃষি সম্প্রসারণের লক্ষ্যে লিডার্স এর প্রধান কার্যালয়ে ১৩৯২ জন কৃষকের মাঝে লবণ ও খরা সহনশীল ৪৯৪০ কেজি ধানবীজ, ১৩৯২০ কেজি জৈবসার ও সবজিবীজ বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনবিস্তারিত পড়ুন